
Blog
-

ঝাউডাঙ্গায় জামায়াতের ইফতার মাহফিল
আল আমিন: ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামী (যুব ও ক্রীড়া বিভাগ) এর আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে ঝাউডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা সেক্রেটারি মাও. হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী সেক্রেটারি মাও. আব্দুস সবুর, সদর উপজেলা মিডিয়া পরিচালক ও কর্মপরিষদ সদস্য মাও. আনিছুর রহমান, যুব বিভাগের আশরাফুল আলম বুলু, ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেন, সেক্রেটারি মাও. নূরুল বাশার, হাফেজ মাও. শাহিনুর রহমান, শিবির সভাপতি আকবার হোসেন, এস. এম. আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতে ইসলামী (যুব ও ক্রীড়া বিভাগ) এর সেক্রেটারি হাফেজ আমির হোসেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও. আবু মুছা।
-

সাতক্ষীরায় খেজুর বিতরণের তালিকা প্রকাশ করলেন জামায়াতের এমপি মুহা: ইজ্জত উল্লাহ
আবু সাইদ বিশ্বাস: সাতক্ষীরাতে সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণের তালিকা প্রকাশ করলেন সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনের এমপি মুহাম্মদ উজ্জত উল্লাহ। বুধবার (১১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে খেজুর বিতরণের তালিকা প্রকাশ করেন তিনি। তালিকা বিশ্লেষণে দেখা যায়, বেশির ভাগ খেজুর স্থানীয় এতিমখানা ও মাদ্রাসাগুলোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। পোস্টে তিনি লেখেন, আমি মোহাম্মদ ইজ্জত উল্লাহ (এম.পি) জবাবদিহিতায় বিশ্বাসী। নিজেদের নাগরিক অধিকারের ব্যাপারে আওয়াজ তোলায় সচেতন মহলকে আবারও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এই আওয়াজ জারি থাকুক এই প্রত্যাশাই করি। পোস্টে তিনি আরো লেখেন, তালা- কলারোয়া খেজুর উপবরাদ্দ ও বিতরণের ব্যাপারে সচেতন সমাজের নাগরিকগণ বিভিন্ন মাধ্যমে জানতে চাচ্ছেন। সকলকে অবহিতকরণের লক্ষ্যে সৌদি আরব থেকে বরাদ্দকৃত খেজুর উপবরাদ্দ এবং বিতরণের আপডেট সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি। খেজুরের কার্টুনগুলো এখনো জেলা থেকে তালা- কলারোয়া সংশ্লিষ্ট অফিসে আসেনি। বরাদ্দের পরিমাণ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট অফিসে আজ পৌঁছায়ছে খেজুরগুলো আসা মাত্রই প্রশাসনের মাধ্যমে এতিমখানা, হেফজ ও কওমী মাদ্রাসাগুলোতে বৈষম্যহীনপন্থায় সমভাবে বণ্টন করা হবে ইনশাআল্লাহ।
উল্লেখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা এর এক স্মারকের মাধ্যমে জানানো হয়-উপর্যুক্ত বিষয় ও সুরোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে এ জেলায় বরাদ্দকৃত করহম ঝধষসধহ ঐঁসধহরঃধৎরধহ ধরফ ধহফ জবষরবভ ঈবহঃবৎ “উপহার হিসেবে প্রেরিত সৌদি খেজুর” উপজেলা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের অনুকূলে উপ-বরাদ্দ প্রদান করা হলো। (ক) জেলা প্রশাসক, সাতক্ষীরা মহোয়দ বরাদ্দকৃত সৌদি খেজুর বিভাজন মোতাবেক উপজেলা নির্বাহী অফিসারদের অনুকূলে উপ-বরাদ্দ প্রদানসহ মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-২০১৩ অনুসরণে দুঃস্থ ও অসহায় জনগনের মাঝে বিতরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। (খ) বরাদ্দকৃত সৌদি খেজুর বিতরণ শেষে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা অনুরসণ করে দুঃস্থ ও অসহায় জনগনের মাঝে বিতরণ। কটন করতে হবে এবং নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করতে হবে। (গ) বরাদ্দকৃত সৌদি খেজুর বিতরণ শেষে একটি প্রতিবেদন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রেরণ করতে হবে। সাতক্ষীরার ৭৭টি ইউনিয়নে ২০৭ কাটুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আশাশুনির ১১টি ইউনিয়নে ২৮ কাটুন, দেবহাটার ৫টি ইউনিয়নে ১৩ কাটুন, কলারোয়ার ১২টি ইউনিয়নে ৩০ কাটুন, কালিগঞ্জের ১২টি ইউনিয়নে ৩০ কাটুন, সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়নে ৩২ কাটুন, শ্যামনগরের ১১টি ইউনিয়নে ৩৪ কাটুন, তালার ১২টি ইউনিয়নে ৩০ কাটুন এবং স্থানীয় ভাবে বিতরণ করা হবে ১০ কাটুন। -

কৈখালী ইউনিয়নে জরাজীর্ণ সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা
গাজী নূরুল আমিন: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের একাধিক গ্রামীণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। উপজেলার অন্যান্য ইউনিয়নের তুলনায় কার্পেটিং (পাকা) সড়কের দিক থেকেও অনেক পিছিয়ে থাকা এ ইউনিয়নে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, জয়াখালী মহাজেরিন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মিজান গাজীর বাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ভাঙাচোরা। বড় গর্ত ও উঠে যাওয়া ইটের কারণে বর্ষা মৌসুমে চলাচল অত্যন্ত কষ্টসাধ্য। এছাড়া জয়াখালী চেয়ারম্যানের মোড় থেকে সাবেক মেম্বারের বাড়ি হয়ে সাতের খেয়াঘাট পর্যন্ত সড়কটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সবচেয়ে অবহেলিত অবস্থায় রয়েছে শেখ আব্দুর রহমান (আবুর) বাড়ি থেকে রাশেদিয়া মাদ্রাসার পাশ দিয়ে হায়দারের ব্রিজ হয়ে বিডিআর সড়ক পর্যন্ত সংযোগ সড়কটি। এটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ হলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রায় চলাচলের অযোগ্য। স্থানীয়রা জানান, এসব সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা চলাচল করেন। বিশেষ করে কৃষিপণ্য ও তরমুজ পরিবহনের জন্য এ রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কের বেহাল অবস্থার কারণে দুর্ঘটনার ঝুঁকি ও যাতায়াতের ভোগান্তি বাড়ছে। এলাকাবাসীর মতে, শ্যামনগর উপজেলার অন্যান্য ইউনিয়নে ইতোমধ্যে অনেক গুরুত্বপূর্ণ সড়ক কার্পেটিং করা হয়েছে, কিন্তু কৈখালী ইউনিয়নে অধিকাংশ গ্রামীণ সড়ক এখনো কাঁচা বা ইটের সোলিং অবস্থায় রয়েছে। তারা আশাবাদী, নির্বাচনের আগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কৈখালীকে “প্রাণের ইউনিয়ন” উল্লেখ করে অবহেলিত সড়কগুলোর উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন। কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কের খারাপ অবস্থার তথ্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার ও কার্পেটিং কাজ শুরু করা হবে। স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কার ও নতুন কার্পেটিং সড়ক নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
-

সাতক্ষীরা মেডিকেল কলেজে কোটি টাকার লেজার লিথোট্রিপসি মেশিন নষ্ট
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে কোটি টাকা মূল্যের লেজার লিথোট্রিপসি মেশিনটি গত পাঁচ বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। মেশিনটি মেরামতের উদ্যোগ না নেওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন কিডনি রোগীরা। ফলে অনেক রোগী বেসরকারি হাসপাতাল থেকে পেট কেটে বা মাইক্রো সার্জারীর মাধ্যমে কিডনির পাথর অপসারণে মোটা অংকের খরচ করছেন। জানা যায়, ২০১৯ সালে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সামেক হাসপাতালে সরবরাহ করা হয় লেজার লিথোট্রিপসি মেশিনটি। মেশিনটির সাহায্যে রোগীর পেট কাটা ছাড়াই কিডনির পাথর ভাঙা সম্ভব। ২০২১ সালে প্রয়োজনীয় টেকনিশিয়ানের অভাবে মেশিনটি প্রথম চালু করা হয় এবং মাত্র সাত জন রোগীর কিডনির পাথর ক্রাশ করা সম্ভব হয়। পরে সাবেক ওয়ার্ড মাষ্টার মুরাদের স্ত্রীর কিডনির পাথর ভাঙার সময় মেশিনের ভিডিও ইরেটারো রেনসকোপ নষ্ট হয়ে যায়। সেই সময় থেকে মেশিনটি ব্যবহার অযোগ্য অবস্থায় রয়েছে। আশাশুনি উপজেলার বাসিন্দা আব্দুল হাকিম মোড়ল জানান, তিনি ২০২০ সালে মেশিনটি ব্যবহার করতে আসেন, কিন্তু মেশিন নষ্ট থাকায় বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে গিয়ে প্রচুর খরচে অপারেশন করাতে হয়েছে। সামেক হাসপাতালের সার্জারি বিভাগের ডা. শরিফুল ইসলাম বলেন, “মেশিনটি চালু থাকলে গরিব রোগীরা কাঁটা-ছেঁড়া ছাড়াই চিকিৎসা পেত। বেসরকারি হাসপাতালে অতিরিক্ত খরচ করতে হতো না।” সাবেক অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস জানান, মেশিনটি চালু করার পর মাত্র সাতজন রোগীর চিকিৎসা সম্ভব হয়েছিল, পরে এটি নষ্ট হয়ে যায়। হাসপাতালের বর্তমান পরিচালক ডাক্তার মোঃ কুদরত-ই খোদা জানান, তিনি যোগদানের পর থেকে মেশিনটির সমস্যা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে এসেছেন। তিনি স্থানীয় সংসদ সদস্যকেও বিষয়টি অবহিত করেছেন এবং মেরামতের জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়েছেন। মেশিনটি চালু না থাকায় জেলার দরিদ্র কিডনি রোগীরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এবং বেসরকারি হাসপাতালে ভীষণ খরচ করতে বাধ্য হচ্ছেন।
-

সাতক্ষীরায় পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরি
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) ভোর রাত তিনটার দিকে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে এই ঘটনা ঘটে। চোরেরা মন্দিরের দরজার তালা ভেঙে নগদ টাকা, দূর্গা প্রতিমার জন্য রাখা স্বর্ণ ও রুপার গহনা সহ ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন বলেন, পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির এলাকায় মেচে থাকা ছাত্ররা বুধবার ভোর রাত সাড়ে তিনটা- চারটার দিকে চুরির বিষয়টি জানতে পেরে আমাদেরকে অবগত করে। ভোরে আমরা মন্দিরে গিয়ে দেখি কালী মন্দির, অন্নপূর্ণা মন্দির, জগন্নাথ মন্দির, চৈতন্যদেব মন্দির ও রাধা গোবিন্দ মন্দিরের সবকয়টি দরজার তালা ভাঙ্গা এবং ভেতরে সবকিছু তছনছ করা। পরে আমরা খোঁজখবর নিয়ে দেখি চোরেরা প্রায় সাত ভরি ওজনের স্বর্ণের গহনা, বেশ কয়েকি ভরি ওজনের রুপার গহনা, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে, কালীমাতার স্বর্ণের জিহবা, দুটি স্বর্ণের বালা, দুই জোড়া পেটি, দুই জোড়া শাখা, একটি স্বর্ণের চেইন, একটা নথ টানা ও সাথে রুপার গহনা। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি তালা কাটার মেশিন উদ্ধার করে। মন্দির সমিতির কার্যনির্বাহী সদস্য শিক্ষক দীপা সিন্দু তরফদার বলেন, এখন থেকে দুই দিন আগে শহরের কাটিয় কর্মকার পাড়া এরাকায় মন্দিরেও চুরির ঘটনা ঘটে। এভাবে বারবার মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে । দোষীদের দ্রুত গ্রেপ্তার কওে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও মন্দিরের নিরাপত্তা জোরদার করা দাবী জানান তিনি। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ চুরির ঘটনায় তদন্তে নেমেছে।
-

দেবহাটায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
আবুল হাসান: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গড়িয়াডাঙা এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, ড্রেজার মেশিন দিয়ে ভূগর্ভ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে এলাকার মাটির স্তর দুর্বল হয়ে পড়ছে এবং ভবিষ্যতে ভূমি ধস বা এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাদের অভিযোগ, উত্তোলিত বালু পার্শ্ববর্তী একটি পুকুরে মজুদ করে রাখা হচ্ছে। পরে সেখান থেকে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এভাবে অবৈধভাবে বালু উত্তোলন চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও সচেতন মহল।
-

ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের ইফতার মাহফিল
ভোমরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) ভোমরায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের উপদেষ্টা ও বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম বাবলা ও অ্যাডভোকেট এ বি এম সেলিম, দুজনই প্রেসক্লাবের উপদেষ্টা। ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ আব্বাস উদ্দিন।
-

ন্যাশনাল ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল
আরিফ হোসেন রনি: সাতক্ষীরা শহরের ইটাগাছায় অবস্থিত সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতালের ন্যাশনাল ব্লাড ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে হাসপাতালের তৃতীয় তলায় এ আয়োজন করা হয়। সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ন্যাশনাল ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা গাজী আব্দুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ওয়াপদা মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দীন। বক্তব্যে মাওলানা মহিউদ্দীন বলেন, পবিত্র রমজান ধৈর্য, সংযম ও সহমর্মিতার মাস। ইফতারের সময় আল্লাহ রোজাদারের দোয়া কবুল করেন। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে সহায়তা করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মইন সিকদার, মেডিকেল অফিসার ডা. ইমরান হোসেন, গাইনী বিশেষজ্ঞ ডা. সানজিদা শারমিন, প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, ব্যবসায়ী আবুল কাশেম, জামিলুর বাশার জামিল, আবু বক্কর সিদ্দিক, এবাদুল ইসলাম, হাবিবুর রহমান, রবিউল ইসলাম ও আব্দুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিউদ্দীন।

