Category: সাতক্ষীরা

  • কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে স্মার্ট টিসিবি পণ্য বিতরণ

    কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে স্মার্ট টিসিবি পণ্য বিতরণ

    কালিগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬৩০ জন উপকারভোগীর মাঝে স্মার্ট টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দক্ষিণ শ্রীপুর বাজারে মেসার্স আলহাজ্ব ট্রেডার্স মার্কেট সংলগ্ন স্থানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্মার্ট টিসিবির অনুমোদিত ডিলার মোঃ আবুবকর সিদ্দীকের সহযোগিতায় বিতরণকৃত পণ্যের মধ্যে ছিল চিনি, ছোলা, ডাল, চাল ও সয়াবিন তেল। প্রতিটি প্যাকেজের মোট মূল্য ৬০০ টাকা, যেখানে চিনি প্রতি কেজি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা, ডাল ৬০ টাকা, চাল ৩০ টাকা ও সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা দরে সরবরাহ করা হয়েছে। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মন্ডল কার্যক্রম পরিদর্শনকালে বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্মার্ট কার্ডভিত্তিক এই বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে প্রকৃত উপকারভোগীরা নির্ধারিত মূল্যে পণ্য পেতে পারেন।” স্থানীয়রা জানিয়েছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে। বিশেষ করে রমজান মাসে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রাপ্তি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ব্যয়ভার কিছুটা হ্রাস করছে। সংশ্লিষ্টরা জানান, রমজান মাসজুড়ে পর্যায়ক্রমে ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেও স্মার্ট টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

     

  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগপ্রাপ্ত হলেন সাতক্ষীরার শফিকুল ইসলাম

    ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগপ্রাপ্ত হলেন সাতক্ষীরার শফিকুল ইসলাম

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কৃতি সন্তান ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে নিয়োগ পেয়েছেন। ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। আইন পেশায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ২০০০ সালে ঢাকা আইনজীবী সমিতি-এর সদস্য হিসেবে তার আইনজীবী জীবনের সূচনা হয়। পরবর্তীতে ২০০৩ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি-এর সদস্যপদ লাভ করেন। শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা জেলা শাখার সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্য ও প্রথম সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ আইন সমিতির দপ্তর সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস প্রেসিডেন্ট এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের সহ-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাতক্ষীরা জেলার দক্ষিণ কাটিয়া (মাস্টারপাড়া) গ্রামে জন্মগ্রহণকারী শফিকুল ইসলাম নুরুল ইসলাম ও মরহুমা জাহানারা ইসলামের সন্তান। তার এ নিয়োগে সাতক্ষীরাবাসীর মধ্যে আনন্দের সাড়া পড়েছে। স্থানীয় আইনজীবী ও সচেতন মহল আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি দক্ষতা, সততা ও অভিজ্ঞতার মাধ্যমে রাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ আইনগত বিষয়সমূহ সফলভাবে পরিচালনা করবেন।

  • সাতক্ষীরায় বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছে চাষিরা: লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা

    সাতক্ষীরায় বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছে চাষিরা: লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা

    আবু সাইদ বিশ্বাসঃ লবণক্ষতা, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, নদী ও জলাধারে পানি সংরক্ষণের ব্যবস্থা না থাকা, গ্রীষ্মকাল না আসার আগেই লোডশেডিং থাকা সত্ত্বেও নানা কারণে সাতক্ষীরার বোরো চাষ লক্ষ্যমাত্রা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা চাষিদের। বর্তমানে বোরো আবাদের ধুম পড়েছে। প্রচণ্ড শীত, কুয়াশা, বীজতলা নষ্ট হওয়াসহ নানা প্রতিকূলতা উপেক্ষা করে সকাল থেকে দুপুর অবধি ধান লাগাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। প্রায় ৪ লক্ষ ১৬ হাজার ৯২৩ কৃষক পরিবারের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগীতায় চলতি মৌসুমে সাতক্ষীরায় বোরো ধানের বাম্পার ফলনের আশা করছে চাষিরা।

    সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছর সাতক্ষীরা জেলায় ৮০ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ১৭ ফেব্রুয়ারী পর্যন্ত আবাদ হয়েছে ৮০ হাজার ৫৬৮হেক্টর জমিতে। আবাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী সদর উপজেলার ২৩ হাজার ২৮৫ হেক্টর, কলারোয়ার ১২ হাজার ৭৮০ হেক্টর, তালার ১৯ হাজার ১৫৫ হেক্টর, দেবহাটার ৬ হাজার ১২৫ হেক্টর, কালিগঞ্জের ৬ হাজার ৯৫৫ হেক্টর, আশাশুনির ৯হাজার ৬৯০ হেক্টর ও শ্যামনগর উপজেলার ২ হাজার ৭২০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সাথে চলতি বোরো মৌসুমে ৩ লাখ ৪১ হাজার৪৪২ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৯৭ হাজার ১১৮ মেট্রিক টন, কলারোয়ায় ৫৩ হাজার ৩৭৮মেট্রিক টন, তালায় ৮১ হাজার ৫৫৪ মেট্রিক টন, দেবহাটায় ২৬ হাজার ৭৪১মেট্রিক টন, কালিগঞ্জে ২৮ হাজার ৭২০ মেট্রিক টন, আশাশুনিতে ৪২ হাজার ৪০১ মেট্রিক টন ও শ্যামনগরে ১১হাজার ৫৩০ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
    সাতক্ষীরার বিভিন্ন এলাকার ঘের থেকে মাছ ধরার পর পানি শুকিয়ে বোরা ধানের আবাদ করছেন কৃষকরা। গেল প্রায় দেড় দশক মিঠাপানি ও সল্প লবণাক্ত পানির মাছের ঘেরে ধানের আবাদ করে লাভবান হচ্ছেন তারা। একই সাথে উৎপাদন হচ্ছে বাড়তি ধান। বিশেষ করে জলাবদ্ধ এলাকায় দিন দিন জনপ্রিয় হচ্ছে এই চাষ পদ্ধতি। মাছের ঘেরে ধানের ফলন হয় প্রায় দ্বিগুণ। বাড়তি কোন চাষের প্রয়োজন হয় না। সার ও সেচ খরচও অনেক কম। বর্তমানে মাছের চেয়ে ধানের দাম বেশি হওয়ায় ধান আবাদে ভালো লাভবান হচ্ছে কৃষকরা। এছাড়া মাছের পাশাপাশি বর্ষা মৌসুমে ঘেরের পাড়ে সবজির আবাদ করছেন তারা।
    পানি সেচের সংকট না হলে লোকসান কাটিয়ে ওঠা যাবে উল্লেখ করে শুষ্ক মৌসুমে বিদ্যুতের লোডশেডিং না দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন কয়েকজন চাষী। শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের কৃষক দিলীপ তরফদার জানান, তিনি দুই বিঘা জমিতে ২৮ ধান লাগিয়েছেন। প্রয়োজনের সময় অর্থাৎ শুষ্ক মৌসুমে সেচ সংকট না হলে ভাল ফলন পাওয়া যাবে।
    জেলা কৃষি বিভাগের তথ্যমতে, জেলার সাতটি উপজেলার নিম্নাঞ্চলীয় মিঠা পানির ঘেরের উপর বোরো ধান চাষ করা হয়। নভেম্বর-ডিসেম্বরে ঘেরের মাছ উঠিয়ে সেখানে চলে বোরো ধানের চাষ। জেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কুয়াশায় বোরো ধানের পাতার কোনো ক্ষতি হবে না। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা এবারও ছাড়িয়ে যাবে।
    আবু সাইদ বিশ্বাস
    সাতক্ষীরা
    ১৭/২/২৬

     

  • আশাশুনির বলাবাড়ি ও নাকতাড়ায় জামায়াতের নির্বাচনী পথসভা জনসভায় রুপান্তরিত

    আশাশুনির বলাবাড়ি ও নাকতাড়ায় জামায়াতের নির্বাচনী পথসভা জনসভায় রুপান্তরিত

    এস,এম মোস্তাফিজুর রহমান।।সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের দাঁড়িপাল্লার প্রতিকের নির্বাচনী পথসভা জনসভায় রুপান্তরিত হয়েছে।
    সোমবার (০২ ফেব্রুয়ারী) আশাশুনি সদরে ইউনিয়নের বলাবাড়ি আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।
    পৃথক পৃথক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সোবহান মুকুল,বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী মুফতি হাফেজ জায়েদ আব্দুল্লাহ,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক,সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা,সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক,অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস,শ্রীউলা ইউনিয়ন আমির চেয়ারম্যান প্রার্থী মাওঃ লুৎফর রহমান,সাতক্ষীরা শহর শিবির সেক্রেটারি মেহেদী হাসান,সরকারী কলেজ সভাপতি রফিকুল ইসলাম,জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য এএইস এম রিফাত হোসেন,গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক দীপ্র কুমার মন্ডল,বাবু রামকৃষ্ণ মন্ডল,সাবেক মেম্বার দিলীপ চন্দ্র মন্ডল,ছাত্রনেতা শামীম হোসেন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,মুসলিম,হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান সবাই সবার ধর্ম পালন করবে কিন্তু দেশ গড়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে গড়ে তুলবো।
    তিনি বলেন,জামায়াত সরকার গঠন করলে বাংলাদেশ একটি উন্নতদেশে পরিনত হবে,দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকবে,দেশ চাঁদাবাজ মুক্ত হবে,ঘের দখল,বাড়ি দখল মুক্ত হবে। তিনি আশাশুনি তথা দেশের উন্নয়নে দল মত নির্বিশেষে সকলকে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান##
  • সাতক্ষীরায় ছাত্রশিবিরের এসএসসি ও দাখিল ফলপ্রার্থী শিক্ষার্থীদের নিয়ে বনভোজন

    সাতক্ষীরায় ছাত্রশিবিরের এসএসসি ও দাখিল ফলপ্রার্থী শিক্ষার্থীদের নিয়ে বনভোজন

    দেবহাটা প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল ফলপ্রার্থী শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২৬ মে) সকাল ৯টায় দেবহাটা বনবিবির বটতলায় ক্রীড়া প্রতিযোগিতা ও বিকালে দেবহাটা রুপসী ম্যানগ্রোভে বনভোজন অনুষ্ঠিত হয়।
    এ বনভোজন অনুষ্ঠানে ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমামুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক হাবিবুর রহমান।

    বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক ও সাবেক ইবি সভাপতি এইচ এম ইমদাদুল হক, ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক নাজমুল হোসেন, বায়তুলমাল সম্পাদক নাহিদ ইসলাম, মাদ্রাসা সম্পাদক ফয়সাল হুসাইন, প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান, সাহিত্য সম্পাদক মতিউর রহমান, দাওয়া সম্পাদক হাফেজ সোহরাব হোসেন, ছাত্রশিবিরের দেবহাটা উপজেলা (উত্তর) শাখার সভাপতি রোকনুজ্জামান রোকন, (দক্ষিণ) শাখার সভাপতি আশিকুজ্জামান আশিক সহ জেলা ও উপজেলার দায়িত্বশীলবৃন্দ।
    সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী জুবায়ের হোসেন।

  • শিবপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শিবপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

     

    মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :সাতক্ষীরা সদরের ৫নং শিবপুর ইউনিয়নে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    শিবপুর ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের টিম সদস্য মুহাদ্দিস হাফেজ রবিউল বাসার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক,জেলা জামায়াতের টিম সদস্য মাওলানা শাহাদাৎ হুসাইন,সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হুসাইন, সহ-সেক্রেটারী মোঃ শহীদ হাসান,দিদির ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আবুল কাশেম প্রমুখ।

  • সাতক্ষীরায় শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ

    সাতক্ষীরায় শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ

    স্টাফ রিপোটারঃ বৈষম্য বিরোধী আন্দোলনসহ বিগত সরকার সমূহের সময়ে সাতক্ষীরায় রাজনৈতিক সহিংসতায় শাহাদাত বরণ কারী ৫৪ শহীদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা। ২৭ মার্চ বৃহষ্পতিবার বিকেলে শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে উপহার প্রদান অনুষ্ঠানে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ। ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদার, ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, কর্মপরিষদ উপাধ্যক্ষ মোসলেম উদ্দীন, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, কর্মপরিষদ সদস্য ও শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম প্রমুখ।

  • শিবপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল

    শিবপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল

    মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :সাতক্ষীরা সদরের ৫নং শিবপুর ইউনিয়নে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    শিবপুর ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের টিম সদস্য মুহাদ্দিস হাফেজ রবিউল বাসার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক,জেলা জামায়াতের টিম সদস্য মাওলানা শাহাদাৎ হুসাইন,সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হুসাইন, সহ-সেক্রেটারী মোঃ শহীদ হাসান,দিদির ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আবুল কাশেম প্রমুখ।

  • সাতক্ষীরা সদর বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত

    সাতক্ষীরা সদর বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত

    শরিফুল ইসলাম কুশখালী প্রতিনিধি:
    সাতক্ষীরা সদর বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে
    বুধবার(২৬ মার্চ) সকাল ৯ টায় সাতক্ষীরা সদর বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে
    এসময় উপস্থিত ছিলেন,বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ ওহিদ উদ্দিন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃতোতাউররহমান,মোঃবনিআমিন,মোঃআব্দুুল হামিদ,মোঃসোলাইমান,মোঃ রফিকুল ইসলাম,মোঃ আজহারুল হক,পলাশ কুমার,মনিরুজ্জামান,খাদিজা খাতুন,রাফেজা খাতুন,সবুর হোসেন, ফারজানা খাতুন,আরমান,শরিফুল ইসলাম প্রমুখ

  • স্মার্ট মেডিকেল সেন্টারে গ্রাম ডাক্তার সমিতির ইফতার মাহফিল

    স্মার্ট মেডিকেল সেন্টারে গ্রাম ডাক্তার সমিতির ইফতার মাহফিল

    আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরাঃ
    স্মার্ট মেডিকেল সেন্টারে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এবং সাতক্ষীরা পৌর শাখার বাস্তবায়নে ২৬ শে মার্চ ২৫ রমজান স্মার্ট মেডিকেল সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গ্রাম ডাঃ মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ফরহাদ জামিল টিটু, সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা শেখ সাঈদ আহমেদ রঞ্জু, মোঃ শফিউল ইসলাম, মোঃ আবুল কালাম। সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আব্দুল গফফার এর পরিচালনায় অন্যান্যের এর মধ্যে উপস্থিত ছিলেন স্মার্ট মেডিকেল সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গ্রাম ডাঃ ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ এম এ হাসান, পৌর শাখার সভাপতি গ্রাম ডাঃ অনির্বাণ সরকার, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আল আমিন গাজী, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ রুহুল আমিনসহ সাতক্ষীরা জেলা, সদর উপজেলা এবং পৌরসভা শাখার গ্রাম ডাক্তার বৃন্দ। এর আগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে খুলনা রোড মোড় শহীদ আসিফ চত্বর থেকে র‍্যালি বের হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে দেশ ও জাতের সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন গ্রাম ডাঃ হাফেজ আবুল বাশার।