নাজমুল হক খান, পাটকেলঘাটা: তালা উপজেলার বালিয়াদহ গ্রামের মৃত আব্দুর রশিদ মাস্টারের পুত্র আব্দুর রকিব সরদার (৫৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ৩ পুত্র, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুর রকিব সরদার ১৯৯৭ সালে ইসলামী ছাত্র শিবিরের তালা উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র সংসদের নির্বাচিত সাহিত্য সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার আমীর মাওলানা মফিদুল্লাহ এবং সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী শোকবার্তা প্রদান করেন। তারা বলেন, মরহুম ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন এবং তার প্রয়াণে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
Category: তালা
-

তালায় উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কামরুজ্জামান মিঠু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালায় মার্চ ২৫ মাসের উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ৷ মঙ্গলবার(২৪ মার্চ) বিকালে উপজেলা সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল, উপস্হিত ছিলেন তালা সার্কেল এসপি মোঃ হাসানুর রহমান, তালা সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমান, তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুদ্দিন, তালা হাসপাতালের টিএইচএ ডাক্তার রাজিব সরদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও মহিলা কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়তের সহকারী সেক্রেটারী মোঃ আমিনুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, খলিশখালী ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদসহ প্যানেল চেয়ারম্যানগন, উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, তালার সিনিয়র সাংবাদিক এম এ হাকিম, সাংবাদিক নজরুল ইসলাম, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ, সাধারন সম্পাদক কামরুজামান মিঠুসহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, গনঅধিকার পরিষদের নেতা সাংবাদিক হাসানুর রহমান, তাইফুর রহমান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকিব, আব্দুল কাদের, রাকিব প্রমুখ ৷ মিটিং এ ঈদকে সামনে রেখে বেপরোয়া মটর সাইকেল চালানো, জুয়া,মাদক,চুরি,ডাকাতি,ইফটিচিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
-

ধুলিহরে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
রুহুল কুদ্দুস, ধুলিহর: বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮নং ধুলিহর ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকাল থেকে ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়নের আমীর মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন, নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলাম, সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য শহিদ হাসান, সদর উপজেলার মিডিয়া পরিচালক মাওলানা আনিছুর রহমান, ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী রবিউল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম বিলালী সহ জেলা, উপজেলাও ইউনিয়ন পর্যায়ের অধিকাংশ নেতা ও কর্মী বৃন্দ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রোজা মানুষকে তাকওয়াবান তৈরি করে, সুতরাং রোজার মত আরও ১১ মাস এভাবে আমাদের জীবনকে সাজাতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ ইসলাম ও ইসলামী আন্দোলন কে শক্তিশালী করার জন্য সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ের কোন বিকল্প।আপনারা সবাই আপনাদের কাঙ্খিত উন্নয়ন পেতে হলে ইসলামী সরকার ব্যবস্থার প্রতি গুরুতারোপ করতে হবে আমাদের আমাদের নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সুতরাং সেই নেতার মত আমাদের জীবনকে সাজিয়ে তুলতে হবে। -

তালায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত
কামরুজ্জামান মিঠু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা তালায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ৷
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১ টায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিলটি তালা উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় মিছিল হতে, তুমি কে, আমি কে আছিয়া আছিয়া, “আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই, “দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে, “সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে, শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে। বিক্ষোভ মিছিল
শেষে ডাক বাংলার সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় ৷ মানববন্ধনে বক্তব্য রাখেন, তালা উপজেলা শিবিরের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা সংগঠক মোঃ সাকিব মির্জা, তালা ইসলামী ছাত্র শিবির উপজেলা সভাপতি আল-জাবানুল বান্না, নারী নেত্রী ফাইমা হোসেন ফুল, তালা সরকারি কলেজের ছাত্রদলের আহবায়ক মোঃ রিপন ইসলাম, ছাত্রদল নেতা মোঃ সোহাগ হোসেন, ছাত্র প্রতিনিধি রবিউল ইসলাম প্রমুখ।
এসময় বক্তরা বলেন, ধর্ষণের বিচার কার্য বিলম্বিত হওয়ার কারণে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। মানববন্ধন হতে ধর্ষকের বিচার না হওয়া পর্যন্ত,ধর্ষকদের আটক রাখা ও ৯০ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন জন্য আইন তৈরীর জোর দাবি জানানো হয় ৷ -

পাটকেলঘাটায় নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার প্যাকেজ বিতরন
পাটকেলঘাটা প্রতিনিধি:
পাটকেলঘাটায় স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার প্যাকেজ বিতরণ হয়েছে। ১০ মার্চ সোমবার বিকাল ৪ঃ০০ টায় পাটকেলঘাটা সোনামণি স্কুলে এ ইফতার প্যাকেজ বিতরণ করা হয়। নবজাগরণ ফাউন্ডেশন এর আহ্বায়ক মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রুবেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার প্যাকেজ বিতরণ করেন তালা সহকারী কমিশনার (ভূমি) জনাব মাসুদুর রহমান। এ সময়ে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা এসএম রেজাউল করিম, উপদেষ্টা আলহাজ্ব আনোয়ার খাঁ, দপ্তর সম্পাদক মোঃ কবির হোসেন, ব্লাড ব্যাংকের পরিচালক মেহেদী হাসান বাবু, নবজাগরণ ক্লিন পাটকেলঘাটা সম্পাদক মোহাম্মদ রাজন হোসেন, পাঠাগার সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, জনাব ফরিদ হাসান জুয়েল প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ আরাফাত, কার্যকরী সদস্য হাবিবুর রহমান প্রমূখ। এ সময় ৫০ টি পরিবারের মাঝে এক কেজি ছোলা এক কেজি মুড়ি এক কেজি চিনি এক কেজি চিড়া ও ৫০০ গ্রাম খেজুর দিয়ে প্যাকেজ বিতরণ করা হয়। -

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
এসএম মোতাহিরুল হক শাহিন, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় “অধিকার, সমতা ও ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে উপজেলা প্রশাসনের সার্বিক সহযেগীতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা।
শনিবার (৮ মার্চ) সকাল ১০ তালা শিল্পকলা একাডেমি মিলানায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিদর্শক প্রভাস কুমার দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, ইউমেন জব ক্রিয়েশন কর্মকর্তা কাজী বাবরালী, নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশানারা বেগম প্রমুখ।
এরপর কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
##
তালায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
কে এম শাহীন
এস এম মোতাহিরুল হক শাহিন, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় “অধিকার, সমতা ও ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল ১০ টায় শহীদ কামেল মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য শিক্ষক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও জামায়াত নেতা মোঃ ওহিদুজ্জামান রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা টিম সদস্য ডাঃ আফতাব উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী।
বক্তব্য রাখেন, উপজেলা যুব জামায়াতের সাধারণ সম্পাদক ও ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক, সদর ওয়ার্ড জামায়তের সভাপতি এ্যড. মশিয়ার রহমান প্রমুখ। -

পপ তারকার মৃত্যুদণ্ড দেয়া হয়নি: ইরানের বিচার বিভাগ
নিউজ অনলাইন: রাষ্ট্র পরিচালিত একটি মিডিয়ায় প্রচারিত পপ তারকা তাতালুর মৃত্যুদণ্ড সংক্রান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইরানের বিচার বিভাগ।
আজ সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যশনাল। এর আগে, রোববার (১৯ জানুয়ারি) তাতালুর মৃত্যুদণ্ড সংক্রান্ত প্রতিবেদনটি প্রথম প্রকাশ করে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জামে জাম। তবে বিচার বিভাগের গণমাধ্যম অফিস এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছে, তাতালুর চূড়ান্ত রায় এখনও দেয়া হয়নি।
মিডিয়াটি দাবি করেছিল, নবী মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে ‘তাতালু’ নামে পরিচিত বিতর্কিত গায়ক আমির হোসেন মাগসুদলুকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, সম্প্রতি এই গায়ক ‘আইনি ধারায় ছাড়পত্র পাওয়ার যোগ্য’ হয়ে উঠেছেন। ফৌজদারি আদালতের নবম শাখার রায়ে প্রসিকিউটর আপত্তি জানানোর পর তার বিরুদ্ধে ওঠা একটি অভিযোগ খারিজ করা হয়। এরপর মামলা অন্য আদালতে পাঠানো হয়েছে।
২০১৮ সাল থেকে ইস্তাম্বুলে বসবাস করছিলেন ৩৭ বছর বয়সী তাতালু। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি কর্তৃপক্ষ তাকে ইরানে ফেরত পাঠায়। তাকে ‘পতিতাবৃত্তি প্রচার’, ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ‘প্রচার’ এবং ‘অশ্লীল বিষয়বস্তু’ প্রকাশের অভিযোগসহ বেশ কয়েকটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।
২০১৭ সালে অতি-রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিভিশনে একটি বৈঠকেও অংশ নিয়েছিলেন তিনি। মাগসুদলু তার ট্যাটু ও পপ সঙ্গীতের জন্য ভক্তদের কাছে বেশি পরিচিত। ২০১৫ সালে তাতালু ইরানের পারমাণবিক কর্মসূচির সমর্থনে একটি গানও প্রকাশ করেন।/এএম
-

পাল্টে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক
নিউজ অনলাইন: পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনা হচ্ছে। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, বৈঠকে আয়রন, রয়েল ব্লু, ডিপখাকি, ডিপব্লু, জলপাইসহ কয়েকটি রংয়ের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রংয়ের পোশাক চূড়ান্ত করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে ‘আয়রন’। র্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভ রংয়ের এবং আনসারের পোশাকের রং হচ্ছে ‘গোল্ডেন হুইট’।
এর আগে, বিভিন্ন স্যাম্পলের পোশাক উপস্থাপন করা হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠকে যুব ও ক্রীড়া, পরিবেশ, বিদ্যুৎ জ্বালানি, শিল্পসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পুলিশ সদস্যদের বিভিন্ন রঙয়ের পোশাক পরিয়ে বৈঠকে উপস্থিত করা হয়। সেখান থেকে এক এক বাহিনী নিজেদের জন্য এক এক রঙয়ের পোশাক নির্ধারণ করে নেয়। ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাক। -

সাতক্ষীরার তালায় “সাংবাদিক হামলা মামলার” আসামি রমজান কারাগারে
কামরুজ্জামান মিঠু তালা, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় সেই বহুল আলোচিত ও সমালোচিত রমজান অবশেষে কারাগারে। জানা গেছে, রবিবার (১২ জানুয়ারি) বিজ্ঞ আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী ছিলেন আবুল কালাম বাবলা। এসময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজাতা আমিন আসামি রমজান আলী সরদারের জামিন নামঞ্জুর করেন। একইসাথে তাকে জেলা কারাগারে প্রেরণ করার আদেশ দেন। প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২ টার সময় সাতক্ষীরা তালা ইসলামকাটী ইউনিয়ন পরিষদে ছেলে, মেয়ের জন্ম নিবন্ধন করার নিমিত্তে দৈনিক আমাদের কন্ঠ,ডেইলি টাইমস অফ বাংলাদেশ,দৈনিক আইন বার্তা রুপান্তর প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক আক্তারুল ইসলাম ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাংবাদিক আতাউর রহমান সেখানে পৌছায়। একইসাথে ঐ সময় ইউনিয়ন পরিষদের নিজ ফুফার জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে আগে থেকে ওত পেতে থাকা রমজান আলী সরদার সাংবাদিক আক্তারুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। সাংবাদিক আক্তারুল ইসলামকে বাঁচাতে সহকর্মী আতাউর রহমান এগিয়ে এলে তাকেও বেধড়ক মারপিট করে। রমজান ও তার সহযোগীদের এলোপাতাড়ি আঘাতে জখম প্রাপ্ত আক্তারুল ইসলাম ও আতাউর রহমান কে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় গত ১৯-১২-২৪ তারিখ ধারা১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়। তালা থানার মামলা নং ০৮। রমজান আলী সরদার (৩২) তালা উপজেলার ঢ্যামসাখোলা গ্রামের মোজাম সরদারের ছেলে। এদিকে, তালা থানায় মামলা দায়ের করার পর থেকে রমজান ও তার সহযোগীরা প্রায় ২২ দিন যাবত গাঢাকা দেয়। এরপর রমজান আটক না হওয়ায় সাংবাদিক মহলে তুমুল নিন্দার ঝড় ওঠে। এছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচি ও বিবৃতির মাধ্যমে সাংবাদিকরা অবিলম্বে রমজান আলী সরদার ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানিয়ে আসছিলেন।
-

বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ অনলাইন: বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এই কথা বলেন।
সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি এবং স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে ভারত ওই সব স্থানে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে, যেগুলো ভারতের করা উচিত হয়নি। কিন্তু আমাদের আগের সরকার সেই সুযোগ দিয়েছে।
