শোভনালীতে যুব বিভাগের কমিটি গঠন, সভাপতি-এনামুল,সম্পাদক-রুহুল আমিন মনোনীত
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে সোমবার (১৩ জানুয়ারি) বিকালে বুধহাটা ইউনিয়ন দলীয় কার্যালয়ে এক যুব সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ এনামুল কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বুধহাটা ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃআব্দুল ওয়াদুদ,সেক্রেটারী মাওঃ রবিউল ইসলাম,যুব বিভাগের উপজেলা সভাপতি ডাঃ রোকনুজ্জামান,সেক্রেটারী আজহারুল ইসলাম প্রমুখ। যুব সভা শেষে-২০২৫-২০২৬ সেশনের জন্য নিম্নোক্ত আংশিক কমিটি গঠন করা হয়: সভাপতি মোঃ এনামুল কবির,সহসভাপতি আরিফ বিল্লাহ,সেক্রেটারী রুহুল আমিন,সহকারী সেক্রেটারী জাকির হোসেন,বায়তুলমাল সম্পাদক মোঃ আব্দুল্লাহ।
Author: news_admin
-

আশাশুনি শোভনালী যুব বিভাগের কমিটি গঠন
-

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত , সভাপতি-আবুল কাশেম,সেক্রেটারী-হযরত মনোনীতএস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনি সদর ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধা ৭ টায় আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আবুল কাশেম সানার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোঃ শাহজাহান হোসেন,সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাসুম বিল্লাহ খান প্রমুখ। সম্মেলন শেষে ২০২৫-২০২৬ সেশনের জন্য আবুল কাশেম সানা সভাপতি,মিজানুর রহমান সহ-সভাপতি,হযরত আলী সেক্রেটারী,আমির হামজা খোকন প্রচার সম্পাদক, জিয়াউল ইসলাম, সমাজ কল্যা সম্পাদক ও আলতাফ হোসেনকে কার্যকরী সদস্য করে আশাশুনি সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আংশিক কমিটি গঠন করা হয়।
-

সাতক্ষীরা সদর উপজেলার জামায়াতে ইসলামীর উপজেলা বৈঠক অনুষ্ঠিত
রুহুল কুদ্দুস, ধুলিহর:সাতক্ষীরা সদর উপজেলার জামায়াতে ইসলামীর উপজেলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৪ জানুয়ারি) সন্ধ্যায় কোমরপুরে রবিউল ইসলামের বাড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্ব ও উপজেলা সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন সহ আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম,মাস্টার হাবিবুর রহমান, সাবেক উপজেলা আমীর মোহাম্মদ আলী হাবিবী, উপজেলা সহকারী সেক্রেটারী মুহাদ্দিস আলাউদ্দীন,সাতক্ষীরা সদর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর,অর্থ সম্পাদক মাষ্ঠার ইদ্রিস আলী,উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলার শ্রমিক কল্যানের আইয়ুব হোসেন,সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন আমীর যথাক্রমে ১. মাও: নাজমুল হুদা, ২.কারী গোলাম রসুল, ৩. জালাল উদ্দীন, ৪. মাও. আব্দুল ওয়াদুদ, ৫. প্রভাষক মনিরুজ্জামান, ৬. আনোয়ার কবীর,৭. ইউনিয়ন সেক্রেটারি জয়নাল আবেদীন, ৮. মাও আব্দুস সালাম, ৯. মাও. জাকির হোসেন, ১০. মাও. শেখ মনিরুজ্জামান, ১১. অধ্যাপক ইকবাল হোসেন, ১২. হাজী মিজানুর রহমান, ১৩. অজিয়ার রহমান, ১৪ শাহিনুজ্জামান শাহিন
সহ বিভিন্ন ওলামায়ে কেরাম।
এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর সকল নেতা এবং কর্মীদের অভিনন্দন জানাই। সেই সাথে সাথে আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। -

আশাশুনিতে ১০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন এর নেতৃত্বে এসআই শামীমুর রহমান অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ার আসামীকে গাঁজাসহ গ্রেফতার করেছে। টিআর-৫২/২২ ও জিআর-২৩৭/২১ (আশাঃ) এর আসামী বুড়াখারাটি গ্রামের মৃত আবেদ আলী গাজীর ছেলে জাহাঙ্গীর গাজীকে ১০০ গ্রাম গাঁজা সহ মহিষকুড় বাজার হতে হাতেনাতে গ্রেফতার করা হয়। এব্যাপারে থানায় মাদক আইনে মামলা {নং-১৪(০১)২৫} রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
-

নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মোঃ হারুন উর রশীদ (কালিগঞ্জ, সাতক্ষীরা) : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার স্বনামধন্য নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় কলেজের হল রুমে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ৩দিন ব্যাপী অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক মাহমুদুন্নবী খান ও মোমেনা খানমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলেজের গর্ভানিং বডির সভাপতি মোঃ নজরুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ,কালিগঞ্জ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মোঃ আনারুল ইসলাম, নলতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শিক্ষক মোঃ আকবার হোসেন, ঢাকা আহছানিয়া মিশনের এরিয়া ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসাবে পবিত্র কোরআন তিলাওয়াত, পবিত্র গীতা পাঠ, হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এর জীবন ধারা পাঠ, কবিতা আবৃত্তি, একক অভিনয়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
-

আশাশুনিতে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা উদ্বোধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি: আশাশুনিতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। সোমবার(১৩ জানুয়ারি) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। শিক্ষক আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান,আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক ববিল্লাহ,একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান,আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম,সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনের বিতর্ক প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ১ম,শরাফপুর মাধ্যমিক বিদ্যালয় দল ২য় ও আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল ৩য় স্থান অধিকার করে। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে ১ম স্থান অধিকারী দলের সামিয়া ফারিহা শিমু। কুইজ প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র আলী কদর ১ম, শরাফপুর হাই স্কুলের ৯ ম শ্রেণির ছাত্র সুমন মোড়ল ২য় ও বুধহাটা কলেজিয়েট স্কুলের ১০ ম শ্রেণির ছাত্রী সিরাজুম্মুনীরা ৩য় স্থান অধিকার করেছে।
-

আশাশুনিতে ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে জামায়াতের ওরিয়েন্টেশন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি: আশাশুনিতে উপজেলা জামায়াতের আয়োজনে বার্ষিক পরিকল্পনার উপর ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুর ও এডভোকেট শহিদুল ইসলাম মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল আফছার মুর্তাজা,নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক,সহকারী সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান,মাওলানা আব্দুল বারী,প্রভাষক শাহজাহান আলী,অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস,বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম,সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী,উপজেলা কর্মপরিষদ সদস্য শাহ অহিদুজ্জামান শাহিন,এবিএম আলমগীর পিন্টু প্রমুখ। -

সাতক্ষীরায় সার সিন্ডিকেট করে ৩৯ কোটি টাকা লোপাটের ঘটনার প্রমাণ পেয়েছে দুদক
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় সিন্ডিকেট করে সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশী দামে সার বিক্রি ও বছরে কৃষকের ৩৯ কোটি টাকা লোপাটের ঘটনার প্রমাণ পেয়েছে দুদক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ-পরিচালকের কার্যালয়ে অভিযান চালায় দুদক।
এ অভিযানের নেতৃত্ব দেন দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম। অভিযান শেষে তিনি জানান, সরকার নির্ধারিত মূল্যের বাইরে সাতক্ষীরায় সার বিক্রি হচ্ছে। এ ছাড়া সিন্ডিকেট করে কৃষকের কোটি কোটি টাকা লোপাট হচ্ছে এটির সত্যতা আমরা পেয়েছি। দিনভর মাঠ পর্যায়ে অভিযান করেছি। বাস্তব চিত্র কৃষি উপ-পরিচালককে জানানো হয়েছে। তিনিও বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, এখন বিষয়টি দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে লিখিতভাবে জানানো হবে। পরবর্তীতে নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এর আগে দুপুরে পাটকেলঘাটার অবৈধ সার ব্যবসায়ী কেশব সাধুর গোডাউনে অভিযান পরিচালনা করে দুদকের আভিযান দলটি।
-

দেবহাটার সুশীলগাঁতী ও টাউনশ্রীপুর গ্রামকে স্বাস্থ্যকর ঘোষণা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সুশীলগাঁতী ও টাউনশ্রীপুর গ্রামে স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১১টায় সুশীলগাঁতী নবজাগরণ সংঘ ও টাউনশ্রীপুর সবুজ সংঘের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগিতায় উপজেলার সুশীলগাঁতী গ্রামে অনুষ্ঠিত স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা বিষয়ক সভায় উপজেলা সিএসও ফোরামের সেক্রেটারি সাংবাদিক লিটন ঘোষ বাপির সঞ্চালনায় ও দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নের সামগ্রিক অগ্রগতি বিশ্লেষণ, স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা ও পরবর্তী দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান। উক্ত সভায় উপস্থিত থেকে সভার উদ্দেশ্যে ও স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নে নির্দেশক পর্যালোচনা করেন রাইট টু গ্রো প্রোজেক্টের ট্রেনিং এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু, ইউপি সদস্য রেহানা পারভীন, প্রাক্তন শিক্ষক আফছার আলী, উপজেলা সিএসও ফোরামের সভাপতি মো. সালাউদ্দিন, সিএসও আনারুল ইসলাম ও ফিরোজ শাহ আলম। উক্ত সভায় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খালিদ হাসান খান, রাইট টু গ্রো প্রোজেক্টের মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী, সিএসও উত্তম কুমার রায়, বিলকিস নাদিরা, চন্দনা রানী দে, প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম সহ স্থানীয় উদ্যোক্তারা, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নের নির্দেশক সমুহের সামগ্রিক অগ্রগতি বিশ্লেষণ করে সুশীলগাতী ও টাউন শ্রীপুর গ্রামকে স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ঘোষণা করেন এবং ফলক উন্মোচন করেন।
-

আশাশুনি শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি: সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেছেন-চলতি বছরে দেশব্যাপী যে শৈত্য প্রবাহ চলছে,প্রচন্ড শীতে আল্লাহর বান্দা-বান্দীরা প্রচন্ড কষ্ট করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সীমিত সমার্থ নিয়ে কিছু শীতবস্ত্র সংগ্রহ করে আশাশুনির এই এলাকার শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করবে। আপনারা জানেন,জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের একটি কাফেলা, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষের কাছে ইসলামের মেসেজ পৌঁছে দিয়ে মানুষের চিন্তার পরশুদ্ধির মাধ্যমে পথ ভোলা মানুষদেরকে আমরা আল্লাহর পথে উঠিয়ে নেওয়ার চেষ্টা করি। যারা আমাদের আহবানে সাড়া দেয় তাদেরকে আমরা নানা ভাবে নানা উপায়ে প্রশিক্ষণের মাধ্যমে সংগঠিত করে ইসলামী আন্দোলনের খাটি গোলাম,নেতা বা কর্মী হিসাবে ধীরে ধীরে গড়ার সাধনায় আমরা নিয়োজিত আছি। তিনি গতকাল আশাশুনিতে শাতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুর ও এডভোকেট শহিদুল ইসলাম মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আফছার মুর্তজা,নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক,সহকারী সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান,মাওলানা আব্দুল বারী,প্রভাষক শাহজাহান আলী,অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস,বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম,সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী,উপজেলা কর্মপরিষদ সদস্য শাহ অহিদুজ্জামান শাহিন,এবিএম আলমগীর পিন্টু প্রমুখ।