Author: news_admin

  • সাতক্ষীরা সদর উপজেলায় উলামা দের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

    সাতক্ষীরা সদর উপজেলায় উলামা দের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

    রুহুল কুদ্দুস, সাতক্ষীরা:সাতক্ষীরা সদর উপজেলায় উলামা দের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (১২ জানুয়ারি) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা অফিসে সাতক্ষীরা সদর উপজেলার উলামা দের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার সহকারী সেক্রেটারি ও উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সবুরে সভাপতিত্বে ও ডক্টর রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার নায়েবে আমীর শেখ নুরুল হুদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সাতক্ষীরা জেলার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ও উলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা সাবেক আমীর মাওলানা শাহাদাত হোসাইন, সদর উপজেলার আমির মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা শহিদুল ইসলাম, মোসলেম আলী, মাওলানা রমজান আলী সহ সদরের ১৪টি ইউনিয়নের উলামা দায়িত্বশীলবৃন্দ।

  • কালিগঞ্জ জাফরপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    কালিগঞ্জ জাফরপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার(১২ জানুয়ারী) সকাল ৮টায় জাফরপুর সমাজ কল্যাণ পরিষদ প্রাংগনে ১০০ টি অসহায় দুস্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, বিএনপি নেতা আব্দুল গফফার, তারালী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি সিরাজুল ইসলাম, সেক্রেটারি রবিউল ইসলাম এবং সমাজ কল্যাণ পরিষদটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটিতে প্রধান অতিথি আজিজুর রহমান সমাজ কল্যাণ পরিষদের এ উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে মানবিক কাজে এবং দুস্থ অসহায়দের সাহায্যর্থে বৃত্তবানদের এগিয়ে আশার আহবান জানিয়ে সুস্থ সুন্দর মানবিক সমাজ বিনির্মানে ইসলামের সু-মহান আদর্শ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান। শীতবস্ত্র পেয়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে উচ্ছাস লক্ষ্য করা যায়।

  • বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

    বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

    নিউজ অনলাইন: বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
    আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এই কথা বলেন।
    সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি এবং স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে ভারত ওই সব স্থানে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে।
    তিনি বলেন, বিগত সরকারের সময়ে ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে, যেগুলো ভারতের করা উচিত হয়নি। কিন্তু আমাদের আগের সরকার সেই সুযোগ দিয়েছে।

  • প্রতাপনগরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    প্রতাপনগরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার প্রতাপনগরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার  (১২ জানুয়ারি) দুপুর  ২টায়  আবু বকর সিদ্দিক ফাজিল মাদ্রাসার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
    সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতাপনগর ইউনিয়ন শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মাঃ মোয়াজ্জাম হোসেন ও সেক্রেটারি মোঃ শহিদুল্লাহ নির্বাচিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল গফফার, সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা। বিশেষ অতিথি মাওঃ নুরুল আবসার মোঃ মুরতাজা, অধ্যাপক মাঃ আব্দুল মান্নান, অধ্যাপক মাঃ আনওয়ারুল হক, মাওঃ মোঃ রিয়াছাত আলী, অধ্যাপক মোঃ শাহজাহান হোসেন, উপাধ্যক্ষ মাওঃ মোঃ অহিদুজ্জামান, আলঃ মাওঃ মোয়াজ্জাম হোসেন।

  • সাতক্ষীরায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

    সাতক্ষীরায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

    শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা প্রতিনিধি :’এসো দেশ বদলায় পৃথিবী বদলায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান অতিথির বক্তব্যের জেলা প্রশাসক বলেন, দেশের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরা ছেলেরা এবং মেয়েরা দেশের জন্য অনেক সাফল্য বয়ে এনেছে। খেলোয়াড়দের সাফল্যের পিছনে তার পিতা-মাতাসহ অনেকের ভূমিকা রয়েছে। সুস্থ সবল থাকতে খেলাধুলার বিকল্প নেই। জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
    এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য কাজী কামরুজ্জামান, মো. রুহুল আমিন, খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম, শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস ও স্কাউটস্ শিক্ষক মনোরঞ্জন মন্ডল প্রমুখ। ভলিবল প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয় এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞানমেলা ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

    সাতক্ষীরায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞানমেলা ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

    শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : সাতক্ষীরায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞানমেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (১২ জানুয়ারি) সকালে সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।
    সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর আখতারুজ্জামান,সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় চৌধুরী,সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার দুলাল চন্দ্র রায়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়সহ ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে। এ মেলা চলবে রোববার ও সোমবার পর্যন্ত।

  • ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম

    ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম

    ইসলামকাটি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামকাটি ইউনিয়নে উদ্যোগে ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনার উপর ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বাদ মাগরিব সুজনশাহ শাহী জামে মসজিদে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জি এম বাহাউদ্দীন সভাপতিত্বে এবং ইউনিয়ন তারবিয়াত সেক্রেটারী মোঃ মাছুম বিল্লাহর সঞ্চালনায় ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনার উপর ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
    ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য মাস্টার আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শুরা সদস্য শেখ নুরুল ইসলাম।
    উল্লেখ্য, ওরিয়েন্টেশনে দায়িত্বশীলদের করণীয় ও বর্জনীয় বিষয়ক বাৎসরিক পরিকল্পনা পেশ করা হয়। ওরিয়েন্টেশনে দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলা হয় পরিকল্পনা আলোকে ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছাতে হবে। নিজেদেরকে আদর্শ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি ওয়ার্ডকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে।

  • আশাশুনি নবাগত ওসির সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাত

    আশাশুনি নবাগত ওসির সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাত

    আশাশুনি প্রতিনিধি : আশাশুনি থানায় নবাগত অফিসার ইনচার্জ নোমান হোসেনের সাথে বড়দল ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, উপজেলা জামাতের কর্মপরিষদ সদস্য মাওলানা আতাউর রহমান,বড়দল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল ওয়াজেদ, সেক্রেটারী সেকেন্দার আলী,হাফেজ রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে থানা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবেন বলে নেতৃবৃন্দ আশ্বাস প্রদান করেন।

     

  • আশাশুনির কালকী স্লুইস গেট সংশ্লিষ্ট সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়া হবে, মুহাদ্দিস রবিউল বাশার

    আশাশুনির কালকী স্লুইস গেট সংশ্লিষ্ট সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়া হবে, মুহাদ্দিস রবিউল বাশার

    এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি: আশাশুনি উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়নের সীমান্তে অবস্থিত কালকী স্লুইস গেটের মুখে পলি জমা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়া ও সংশ্লিষ্ট সমস্যা সরেজমিন দেখতে ও জানতে এলাকা পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। শনিবার সকালে নেতৃবৃন্দ গেটের কাছে এলাকার মানুষের সাথে মতবিনিময় করেন এবং প্রকৃত অবস্থা সম্পর্কে খোজ খবর নেন। নেতৃবৃন্দ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন বলে সকলকে আশ্বস্থ করেন।
    জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও খুলনা বিভাগীয় টিম সদস্য এবং সাতক্ষীরা-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন,আমি ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়কে কালকি গেটের কারনে সৃষ্ট সমস্যার কথা বলে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছি। আজকে সরেজমিন এসে বিস্তারিত সমস্যা সম্পর্কে অবহিত হলাম। মানুষের দুঃখ-দুর্দশা ও এলাকার পরিস্থিতির কথা শুনে খুবই বেদনা পেয়েছি ও হতাশ হয়েছি। ডিসি সাহেবকে বলবো এবং সমস্যা সমাধানে সার্বিক ভাবে চেষ্টা করবো।নেতৃবৃন্দ আরও বলেন,এটি একটি কঠিন সমস্যা,এর সমাধান ব্যতীত কোন বিকল্প নেই।যে কোন মূল্যে সমাধান করা হবে ইনশাল্লাহ।আমাদের কর্মীরা যে চাঁদা দেয় প্রয়োজনে সেই টাকা ব্যয় করে হলেও যদি জলাবদ্ধতা দূর করা যায়,মানুষের কল্যাণ হয় তাই করা হবে।
    খাজরা ও বড়দল ইউনিয়নের ১৪ টি গ্রামের মানুষ কালকি গেটের কারনে ও পয়ঃনিস্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়ার কারনে সাপার করছে। প্রায় ১০ হাজার বিঘা জমির ধান ও ফসল উৎপাদন বন্ধ হয়ে গেছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে এলাকা ফসলি জমি নষ্ট ও গ্রামের মানুষ ভোগান্তিতে পড়ে থাকে। বসত ঘরে পানি ঢোকে,পথঘাট ডুবে যায়। জীবন জীবিকার তাগিদে মানুষ ঘর ছেড়ে চলে যায়। পুরো বড়দল ইউনিয়ন লবণ পানি মুক্ত,এখানে কোনো লোনা পানির মাছ চাষ হয় না। বর্ষা মৌসুমে বিলের ও গ্রামের পানি কপোতাক্ষ নদে নিষ্কাশন করা হয়ে থাকে। অন্য মৌসুমে অধিকাংশ জমি পতিত থাকে এবং এলাকায় ব্যাপকভাবে গবাদি পশুর চাষ হয়ে থাকে। এই বিল বর্ষা মৌসুম বাদে গবাদি পশুর চারণ ভূমি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু এখন গবাদি পশু পালন করাও কষ্টকর হয়ে পড়েছে।
    মতবিনিময় কালে উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর নূরুল আফছার মোর্তজা,কর্ম পরিষদ ও শুরা সদস্য এড. শহিদুল ইসলাম,খাজরা ইউনিয়ন আমীর মাওঃ মোস্তাফিজুর রহমান,সেক্রেটারী মাওঃ আব্দুর রশিদ, অবঃ পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান,প্রধান শিক্ষক অরুন কুমার মন্ডল,মেম্বার তারক চন্দ্র মন্ডল,মেম্বর অসীত কুমার ঘোষ,শিক্ষক কালি কিংকর মন্ডল, মিজানুর রহমান গাইন,মাহবুবুর রহমান,মাস্টার আনারুল ইসলাম,হাবিবুর রহমান লিপুসহ এলাকার শত শত মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন ও মতামত ব্যক্ত করেন।

  • কলারোয়া উপজেলা যুব বিভাগের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

    কলারোয়া উপজেলা যুব বিভাগের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

    কলারোয়া প্রতিনিধি:কলারোয়া উপজেলা যুব বিভাগের উদ্যোগে উপশাখা টিম সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (১১ জানুয়ারি) কলারোয়া আলিয়া মাদ্রাসা অডিটোরিয়ামে উপজেলা যুব বিভাগের সেক্রেটারী শরিফুজ্জামান মিঠুর সঞ্চালনায় ও সভাপতি শামছুল আলম বুলবুল এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার সম্মানিত সহ: সেক্রেটারী ও যুব বিভাগের জেলা সভাপতি প্রভাষক ওমর ফারুক, জেলা সহঃ সেক্রেটারী মাওলানা ওসমান গনি, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক রেজাউল ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী, বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারম মাওলানা ওমর আলী, জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলার সম্মানিত আমীর মাওলানা কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সহঃ সেক্রেটারী ও শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস, কলারোয়া পৌর জামায়াতের আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু।
    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর প্রফেসর আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল হামিদ, উপজেলা সহঃ সেক্রেটারী প্রিন্সিপাল আশফাকুর রহমান বিপু, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আসাদুজ্জামান ফারুকী, কেরালকাতা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা ইয়াছিন আরাফাত,
    যুব বিভাগের থানা সহসভাপতি আসাদুজ্জামান রোমেল,যুব বিভাগের থানা সেক্রেটারী শরিফুজ্জামান মিঠু, সহ:সেক্রেটারী মাওলানা মফিজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক তামজিদ হোসেন, টিম সদস্য ইমামুল ইসলাম প্রমুখ।