নিজস্ব প্রতিনিধি : ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
(২০ জানুয়ারি ) সোমবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে শীতের সকালে উষ্ণতায় আবেশে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ধারণ করে নানান সাজে কোমলমতি শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজো। নাচে,গানে বিদ্যালয় প্রাঙ্গণকে মুখরিত করে তোলে। এর আগে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিদ্যালয় শিক্ষার্থীরা।
সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মোঃ তাজকিন আহমেদ চিশতী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ক্রীড়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল খায়ের। সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সেলিমুল ইসলাম, সহকারী শিক্ষক সাবিনা শারমিন, মোঃ আকতারুজ্জামান, মামা তৈবুর রহমান, শাহিনা পারভীন, কবীর আহমদ, এস এম নওরোজ, এ এইচ এম শামীম পারভেজ সহ সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা বিথি।
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমির হামজা নামক এক ব্যাবাসায়ীর ২৩ লক্ষ টাকা তার দুইজন কর্মচারীর থেকে ছিনতাইয়ের ঘটনায় স্বেচ্ছাসেবকদলনেতা মো. রফিকুজ্জামান(২৬) মো. আলিম উদ্দীন গাজীকে(৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে ও সোমবার সকালে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে এক প্রেসবিফিংএ এতথ্য জানান জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম।জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, গত বছরের ১৯ডিসেম্বর সাতক্ষীরা থেকে ভোমরাস্থল বন্দরের যাওয়ার পথে আলিপুর ঢালীপাড়া এলাকা থেকে আমির হামজা নামে এক ব্যাবসায়ীর দুই কর্মচারীকে মারপিট করে ২৩লক্ষ৩৮হাজার ৫শত টাকা সহ একটি মোবাইল ছিনিয়ে নেয় দূর্বিত্তরা।ওই সময় মেহেদি হাসান মুন্না নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সেপার্দ করে স্থানীয়জনতা । এরপর আসামী ১৬৪ধারার জবানবন্ধী অনুযায়ী ঘটনায় জড়িতদের খুঁজতে থাকে পুলিশ। পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম রবিবার রাতে শহরের কাশিমপুর এলাকা থেকে রফিকুজ্জামানকে এবং ভোররাতে লক্ষীদাঁড়ি এলাকা থেকে আলিম উদ্দীনকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের কাছ থেকে ৩লক্ষ ৯৩হাজার টাকা উদ্ধার করা হয়েছে।এছাড়া মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।









