সাতক্ষীরা সংবাদদাতাঃ ‘গ্রাহক আস্থায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিন’ স্লোগানে ০১-৩০ সেপ্টেম্বর-২৪ গ্রাহক সেবা মাস উপলক্ষে ১৮ই সেপ্টম্বর ২০২৪ বিকেল ৫ টায় গ্রাহকদের সাথে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সাতক্ষীরা শাখার কর্মকর্তাদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় শাখা প্রধান ও এভিপি মোহাম্মদ সাদেক আলীর সভাপতিত্বে এবং সিনিয়র অফিসার শেখ বেলাল হোসেনর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জোনালের ইভিপি কামরুল বারী ইমামী। অনুষ্ঠটানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার আমানুল্লাহ আল হাদী, আগরদাড়ি কালিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবসায়ি, মাহবুর আলম, সানি আব্দুল খালেক, শাখা ম্যানেজার অপারেশানস সৈয়েদ শামসুল ইসলাম, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণীর গ্রাহক।
উপস্থিতিদের উদ্দেশ্য ইসলামি ব্যাংকের কর্মরত বক্তারা বলেন, সুদমুক্ত ব্যাংকিংয়ের কল্যাণমুখী অভিযাত্রায় সব সময় আমরা আপনাদের পেয়েছি সহযাত্রী হিসেবে। ইসলামী ব্যাংকিংয়ের প্রতি আপনাদের পাহাড়সম আস্থা এবং অকৃত্রিম ভালোবাসা আমাদের চলার পথকে করেছে সাবলীল এবং গতিময়। আগামীতে সর্বোচ্চ ও দ্রুত গ্রাহক সেবা দেয়ার আশ্বস্ত করেন।
Blog
-

সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
-

ভারত-বাংলাদেশ সিরিজ
টি-টোয়েন্টিতে একাধিক তারকাকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা ভারতের
ভারতীয় দলের সহ-অধিনায়ক শুভমান গিলসহ একাধিক তারকাকে আসন্ন বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হতে পারে এবং এর ফলে ভারতীয় দল থেকে ব্রাত্য ইশান কিশানের জাতীয় দলে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গিলকে বিশ্রাম দেওয়া হচ্ছে, যা বিসিসিআইর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নীতির অংশ হিসেবে নেওয়া সিদ্ধান্ত।
গিল বর্তমানে ভারতের ব্যাটিং লাইনআপের অন্যতম মূল স্তম্ভ, বিশেষ করে তিন ফরম্যাটেই। তাকে বিশ্রাম দেওয়ার কারণ হিসেবে টিম ম্যানেজমেন্ট তার টেস্ট ক্রিকেটে গুরুত্বকে অগ্রাধিকার দিচ্ছে, বিশেষ করে ১০টি টেস্ট ম্যাচের মধ্য দিয়ে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে গিলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।
শুভমান গিল ছাড়াও রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশস্বী জয়সওয়াল ভারতীয় ব্যাটিং অর্ডারের প্রধান স্তম্ভ হয়ে উঠেছেন। এদিকে, বাংলাদেশ সফরের পর ভারত একটি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে নামতে চলেছে, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের একটি কঠিন সিরিজ রয়েছে।
একজন বিসিসিআই সূত্র পিটিআইকে জানিয়েছে, ‘শুভমান গিলকে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হবে। ৭ অক্টোবর (গোয়ালিয়র), ১০ অক্টোবর (দিল্লি) এবং ১৩ অক্টোবর (হায়দ্রাবাদ) টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, আর ১৬ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট। মাত্র তিন দিনের ব্যবধানে এত গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় গিলকে বিশ্রাম দেওয়া প্রয়োজন।’

এদিকে, ইশান কিশানের জাতীয় দলে ফিরে আসার সম্ভাবনা নতুন করে উজ্জ্বল হয়েছে। কিছুদিন আগেই ইশান বিতর্কে জড়িয়ে পড়েছিলেন, যখন তিনি জাতীয় নির্বাচনের জন্য নিজেকে অনুপলব্ধ করেছিলেন এবং পরে ঝাড়খণ্ড দলের হয়েও খেলেননি। এতে তার জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কমে গিয়েছিল। তবে, ইশান সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন এবং ঝাড়খণ্ডের হয়ে বুচি বাবু ইনভিটেশনাল টুর্নামেন্টে খেলেছেন। এছাড়া, দুলীপ ট্রফিতে ভারত সি দলের হয়ে একটি সেঞ্চুরি করে নিজের ফর্ম প্রমাণ করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, ঋষভ পান্তকেও টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হতে পারে এবং এর ফলে ইশান কিশান উইকেটকিপার হিসেবে দলে জায়গা পেতে পারেন।
-

শ্রীলঙ্কায় রাবেয়াদের সিরিজ জয়
শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ নারী দল। সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৭ উইকেট ও ১০৪ রানের ব্যবধানে জয়ের পর তৃতীয় ম্যাচে ১০ রানের জয়ে সিরিজ নিশ্চিত করেছে রাবেয়া খানের নেতৃত্বাধীন টাইগ্রেসরা।
আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ঠিক এ কারণে ‘এ’ দলের সিরিজ হলেও বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়দের নিয়ে এ সিরিজে অংশ নিয়েছে বাংলাদেশ। দলে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, জাহানারা আলম এবং শামীমা সুলতানার মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও।
রোববার (১৫ সেপ্টেম্বর) সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বোলিং আক্রমণের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৯ উইকেটে ৯৭ রানে থামে সফরকারী দলের ইনিংস। দলের হয়ে দিলারা আক্তার সর্বোচ্চ ২৬ রান করেন, যা আসে ২১ বলে।
সিরিজ বাঁচাতে মাঠে নামা শ্রীলঙ্কা নারী ‘এ’ দলও ব্যাটিংয়ে সফল হতে পারেনি। ২০ ওভার শেষে ৮ উইকেটে ৮৭ রান তুলে তাদের ইনিংস থেমে যায়। ফলে ১০ রানের ব্যবধানে ম্যাচ ও সিরিজ দুটোই জিতে নেয় বাংলাদেশ।

-

শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডে কনকচাঁপা ও আশফাক নিপুণ
বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের বোর্ডে জায়গা পেয়েছেন সংগীতশিল্পী কনকচাঁপা, নির্মাতা আশফাক নিপুণ ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।
রোববার ১৫ সদস্যের শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আগামী তিন বছর এই বোর্ড দায়িত্ব পালন করবে।
১৫ সদস্যের নতুন এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সংস্কৃতি উপদেষ্টা। ভাইস চেয়ারম্যান করা হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবকে। সদস্য হিসেবে আছেন বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, কবি নাহিদ হাসান নলেজ, নির্মাতা আশফাক নিপুণ, অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ, অধ্যাপক তুহিন ওয়াদুদ, নাট্যব্যক্তিত্ব ও শিক্ষক সামিনা লুৎফা, কবি ইমতিয়াজ মাহমুদ, সংগীতশিল্পী কনকচাঁপা, কবি সাইয়েদ জামিল ও শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক।
বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর আওতায় ২০২২ সালে যাত্রা শুরু করে ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’।
-

শহীদ আসিফের পরিবারের খোজ খবর নিলেন সাতক্ষীরার নবাগত ডিসি ও এসপি
স্টাফ রিপোটারঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় নিহত আসিফ হাসানের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিয়েছেন সাতক্ষীরা জেলার নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ , নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রবিবার ১৫ সেপ্টেম্বর সন্ধায় শহীদ আসিফ হাসানের গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুরে যান। এসময় শহীদ আসিফ হাসানের কবর জিয়ারাত শেষে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং শহীদ পরিবারটির সার্বিক সহযোগীতার আশ^াস দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সমন্বয়ক নাজমুল হোসেন রনি, সাদ্দাম হোসেন, মোহিনী তাবাসসুম ,ইব্রাহিম খলিললুল্লাহ ,নুহা আনসার, সুহাইল মাহদীন, নাহিদ হাসান শান্তা, মহিউদ্দিন, ওমর ফারুক প্রমুখ্য। উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আসিফ হাসান। আসিফ সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামের মাহমুদ আলম গাজীর ছেলে ও নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
-

মোসলেমা আদর্শ একাডেমীর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মোসলেমা আদর্শ একাডেমীর উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ সেপ্টেম্বর রবিবার সকালে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব নুর মোহাম্মদ এর বিদায় ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফালাফল ঘোষণা উপলক্ষে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি মুহাদ্দিস আব্দুল খালেক।
প্রধান অতিথি বিদ্যালয়কে নতুন করে ঢেলে সাজানোর কথা ব্যক্ত করেন। সকলকে আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করার আহবান জানান। সাবেক অধ্যক্ষ নুর মোহাম্মদ এর অবদান উল্লেখ করে কৃতজ্ঞতা ব্যক্ত করেন। তার অবদান কবুলের জন্যে আল্লাহর কাছে দোয়া করেন এবং আজীবন প্রতিষ্ঠানের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে কাজ করার অনুরোধ জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রান করেন বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও আলহাজ্ব কাজী সিদ্দিকুর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটরি মাওঃ আজিজুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য জাহিদুল ইসলাম, খোরশেদ আলম ও মাওঃ মোস্তাাফিজুর রহমান প্রমুখ্য। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মেহেদী হাসান। -

সাতক্ষীরায় “এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ বাস্তবায়ন ও স্টেক হোল্ডারদের ভূমিকা” শীর্ষক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় “এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে ঔষধ ও কসমেটিকস আইন -২০২৩ বাস্তবায়ন ও স্টেক হোল্ডারদের ভূমিকা” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর, সাতক্ষীরার আয়োজনে রবিবার ১৫/০৯/২৪ বেলা ১১ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয় সেবন, গ্রহণ এবং ঔষধের ডোজ সম্পূর্ণ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। সভাপতিত্ব করেন সাতক্ষীরার ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ আবু হানিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার, সাতক্ষীরার ভেটেনারি সার্জন ডাঃ তাহমিদ হোসেন ইমতিয়াজ, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগীস্টস্ সমিতি বিসিডিএস সাতক্ষীরার সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী। এ সময় বক্তারা বলেন, শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন মোতাবেক এন্টিবায়োটিক বিক্রয়, সেবন বা গ্রহণ করা যাবে। প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় করা নিষেধ। এন্টিবায়োটিক সেবন বা গ্রহণের ক্ষেত্রে প্রেসক্রিপশনে উল্লেখিত সময় ও নির্দেশনা মেনে চলতে হবে। শারীরিকভাবে সুস্থ অনুভব করলেও প্রেসক্রিপশনে নির্দেশিত এন্টিবায়োটিকের কোর্স সম্পন্ন করতে হবে।
অনুষ্ঠানের সাতক্ষীরার বিভিন্ন উপজেলা থেকে আগত ঔষধ ব্যবসায়ী এবং বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগীস্টস্ সমিতি বিসিডিএস সাতক্ষীরার নেতৃবৃন্দ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, সিভিল সার্জন অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
-

টানা বৃষ্টিপাতে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিতঃ জলাবদ্ধতার কবলে ১০ লাখ মানুষ
আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরাঃ অপরিকল্পিত চিংড়ি চাষ, পানিসম্পদ মন্ত্রণালয়ের ভ্রান্তনীতি, দুর্নীতি, লুটপাট ও ভারতের একতরফা পানি নিয়ন্ত্রণের কারণে জলাবদ্ধতার কবলে পড়েছে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫০ লাখ মানুষ। টানা তিন দিনের আকাশ পানিতে তলিয়ে গেছে জেলার নি¤œ অঞ্চল। পানিতে ভেসে গেছে শত শত মাছে ঘের ও পুকুর। প্রতিদিন ডুবছে নতুন নতুন এলাকা। ঘর বাড়ি ছাড়তে শুরু করেছে ভুক্তভোগীরা। সাতক্ষীরা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে রোববার দূপুর পর্যন্ত সাতক্ষীরায় ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাতক্ষীরা শহর ও তার আশেপাশের প্রায় অর্ধেক এলাকা পানিতে নিমজ্জিত। বিশেষ করে কামালনগর, পুরাতন সাতক্ষীরা, বদ্দিপুর কলোনি, ঘুড্ডিরডাঙি, রসুলপুর, পলাশপোল, ইটাগাছা,কুখরালিসহ শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এমনিতেই মাসের পর মাস এসব এলাকা পানিতে ডুবে ছিল। তারপর ভাদ্র মাসের বৃষ্টি এসব এলাকার মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ পড়েছে চরম বিপাকে। রোজগার করতে না পারায় অনেকের চুলো পরযন্ত জ্বলছে না। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, টানা বৃষ্টিপাতের কারণে যেসব এলাকায়জোয়ার-ভাটার ব্যবস্থা নেই, সেসব এলাকায় দুই থেকে তিন ফুট পরযন্ত পানি বৃদ্ধি পেয়েছে।
অভিযোগ রয়েছে, এই জনপদকে কেন্দ্র করে পানিসম্পদ মন্ত্রণালয়, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড, টেকসই বেড়িবাঁধ সংস্কারের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। ঠিকাদারসহ একটি স্বার্থবাদী চক্রের অবৈধ অর্থ উপার্জনের লীলাভূমিতে পরিণত হয়েছে। ক্রুগ মিশনের পরামর্শে বিশ্বব্যাংকের অর্থায়নে পাকিস্থান আমলের পানিনীতি বাংলাদেশ আমলেও অব্যাহত রাখা হয়েছে, যে নীতি এ অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, নদী পানি ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য ও জীবনযাত্রার প্রণালী বিপর্যস্থ করে স্থায়ী সংকট সৃষ্টি করে।
সাতক্ষীরার বেতনা ও মরিচ্চাপ নদী এবং যশোরের ভবদহ অঞ্চলে জলাবদ্ধতা দিন দিন প্রকট হচ্ছে। বছরের ৬ মাসেরও বেশি সময় ধরে সাতক্ষীরা জেলার বেশিরভাগ এলাকা পানি নিচে থাকে। বেতনা নদী কোনোরকমে টিকে রয়েছে। অপরদিকে মরিচ্চাপ নদী মৃত্যুর প্রহর গুনছে। এছাড়া গোয়ালঘেশিয়া নদীর অকাল মৃত্যু ঘটেছে এবং খোলপেটুয়া নদীও পড়েছে মৃত্যুর মুখে। এরই মধ্যে বেতনা ও মরিচ্চাপ নদীর মৃত্যু এবং জনদুর্ভোগ কমাতে সরকার চার বছর মেয়াদি ৪৭৫ কোটি ২৬ লাখ টাকা ও যশোরের ভবদহ নদী খননে ৮০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এ প্রকল্প বাস্থবায়ন হলে সাতক্ষীরা সদর, কলারোয়া, দেবহাটা, আশাশুনি ও তালা উপজেলার ১৫ লাখ মানুষ জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে বলে প্রত্যাশা করা হলেও প্রকল্প গ্রহণে আইডব্লিউএমের সুপারিশ উপেক্ষা করে টিআরএম বাদ দেয়া হয়েছে। এতে প্রকল্প বাস্থবায়ন হলেও জলাবদ্ধতা তেমন হ্রাস পাবে না বলে জানান সংশ্লিষ্টরা।
এদিকে যশোরের ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে টিআরএম পদ্ধতি বাস্থবায়ন না করে লাখ লাখ মানুষকে জিম্মি করে এবং তাদের দুর্দশাকে পুঁজি করে লুটপাট চালাতে ৮০০ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে, যে প্রকল্পে বিশেষজ্ঞ ও স্থানীয় জনমতকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড লুটেরাদের দুর্গে পরিণত হয়েছে। তারা নদী কেটে খাল বানায়, খাল কেটে নালা বানায়। ইতিপূর্বে তারা সাতক্ষীরার বেতনা ও মরিচ্চাপ নদী খনন করে খাল তৈরি করেছে। একই ভাবে নতুন করে গৃহীত প্রকল্পে আইডব্লিউএম টিআরএম অন্তর্ভুক্ত করার সুপারিশ করলেও তা বাদ দেয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের অপরিণামদর্শিতায় এই প্রকল্প বাস্থবায়ন না হলে জলাবদ্ধতা নিরাসন ও টেকসই ভেঁড়িবাধ সম্ভব নয়বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
সাতক্ষীরা সরকারি কলেজ এলাকার রিপন বিশ্বাস বলেন, বৃষ্টিতে কলেজ মাঠসহ অনেক সড়ক তলিয়ে গেছে। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় চলাচলে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ। এমন অবস্থা যে, চলাচল করতে গিয়ে মানুষ দুর্ঘটনায় পড়ছেন। নর্দমার পানি এত নোংরা যে, পানি মাড়িয়ে রাস্থা পার হলে সঙ্গে সঙ্গে পায়ে চুলকানি শুরু হয়।বিনেরপোতা এলাকার মামুন হোসেন বলেন, বিনেরপোতা, গোপীনাথপুর, মাগুরা, খেজুরডাঙ্গা ও তালতলা এলাকার নিম্নাঞ্চল ডুবে গেছে। অনেকের বাড়িঘরে পানি উঠে গেছে। অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এলাকার কবরস্থান পর্যন্ত
পানির নিচে ডুবে রয়েছে। রাস্থাও পানির নিচে ডুবে রয়েছে। যাতায়াতে ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ। ফসলের মাঠ ও পুকুর পানিতে একাকার হয়ে গেছে। রসুলপুর এলাকার বাসিন্দা আজিজুল ইসলাম ইমরান বলেন, এলাকায় পানি নিষ্কাশনের কোনো পথ নেই। রাস্থার ওপর পানি জমেছে। প্রতিবছরই এই অবস্থার সৃষ্টি হয়। অথছ দেখার কেউ নেই।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত সাতক্ষীরায় ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরে এ জেলায় সব থেকে বেশি বৃষ্টিপাত। মঙ্গলবার বিকেল থেকে বৃষ্টিপাত কমবে বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল থেকে স্বাভাবিক হতে পারে আবহাওয়া, এমনটি জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা।
-

বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় যুবসমাজকে এগিয়ে আসতে হবে: রবিউল বাশার
স্টাফ রিপোটার “বিশ্বব্যাপী আলোচনা বা কর্মপরিকল্পনার মূল লক্ষ্য যুবক। তাদেরকে আদর্শচ্যূত করার জন্য চলছে নানা রকম চক্রান্ত। সে ষড়যন্ত্রের শিকার হওয়া যাবেনা। হালাল-হারামের সীমা মেনে চলতে হবে। চাকরি নয়, উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান করতে হবে। সমস্যায় কাতর না হয়ে যোগ্যতা অর্জন করে তা মোকাবেলা করতে হবে। দ্বীনের পথে চলাকে জীবনের প্রধান মিশন হিসেবে গ্রহণ করতে হবে।” বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মীদের নিয়ে শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার এসব কথা বলেন।
সাতক্ষীরা শহর যুব বিভাগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জিয়ারুল ইসলামের পরিচালনায় গতকাল ১৫ সেপ্টেম্বর জামায়াত কার্যালয়ের কাযী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী শিক্ষাশিবিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন ও শহর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবু হামিমসহ প্রমূখ।
প্রধান অতিথি মুহাঃ রবিউল বাশার আরো বলেন, যৌবনকাল আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক মানুষের অন্যতম নিয়ামত। যৌবনকালের দাবি হলো আল্লাহর নির্দেশিত পথে চলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দেখানো পথে ও কল্যাণমূলক কাজে সম্পৃক্ত থেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মজবুত কদমে বলিষ্ঠতার সাথে এগিয়ে যাওয়া। এটা ঠিক যে, যুবকদেরকে বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের পক্ষ থেকে যত বাধা-বিপত্তিই আসুক না কেন, তা উপেক্ষা করে আল্লাহর গোলামিয়াতের পথে থাকতে হবে। জীবন দর্শন হিসাবে ইসলামী আদর্শ আজ বিকশিত হচ্ছে। এ আদর্শকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব যুবকদেরকেই নিতে হবে।
শিক্ষা শিবিরে বিশেষ অতিথি মাওলানা আজিজুর রহমান বলেন, “ইসলামী জীবনবোধে যুবকদেরকে গুরুত্বপূর্ণ আসনে স্থান দেয়া হয়েছে। নবীগণ যুবক ছিলেন। নবীগণের অধিকাংশ অনুসারীগণও ছিলেন যুবক। তাই ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যুবকদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।”
-

পদত্যাগ করছেন ইসরাইলি সেনাপ্রধান, বিপাকে নেতানিয়াহু
ইসরাইলের সেনাপ্রধান চিফ অব স্টাফ হারজি হালেভি পদত্যাগের ঘোষণা করেছেন। আগামী ডিসেম্বর নাগাদ তিনি পদত্যাগ করবেন বলে জানা যায়।
এ পরিস্থিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম বিপাকে পড়েছেন। তার কাছের বলয়ের একের পর এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করছেন।
শুক্রবার গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলে হামলা চালায়। ওই হামলা ঠেকাতে ব্যর্থ হয় ইসরাইলের নিরাপত্তা বাহিনী। সে ঘটনায় ব্যর্থতার দায়ে এবার সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইসরাইলি সেনাপ্রধান।
ওই হামলা ঠেকাতে সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে তদন্ত ডিসেম্বর নাগাদ শেষ করবে তেল আবিব। এ সময়ে লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের সব প্রস্তুতিও শেষ করবে ইসরাইলি সেনাবাহিনী। এর আগে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট ৮২০০-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়োসি সারিয়েল পদত্যাগের ঘোষণা করেছেন।