দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা শাখার আয়োজন পূজা মন্ডপ প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারী এইচ এম ইমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সূরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, জেলার অন্যতম সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতে নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সোলাইমান হোসেন, আ: গফুর সরদার, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর ইন্জিনিয়ার মাহবুব আলম, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইয়াকুব আলী, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আবু ইউসুফ, দেবহাটা পূজা উৎযাপন কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) অজয় কুমার ঘোষ, দেবহাটায় হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্র কান্ত মল্লিক প্রমুখ।
বক্তরা বলেন, আপনাদের যে কোন সমস্যা হলে জামায়াতকে অবিহিত করবেন। নিরাপদে যেন উৎসবটি করতে পারেন জামায়াত ইসলামী সবধরনের সহযোগিতা করবে। ইসলামের কাজই হচ্ছে সাধারণ মানুষের সেবা করা আমাদের অন্য কোন উদ্দেশ্য নেই।
বক্তরা আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজায় নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে পূজা মন্ডপ পাহারা দেবে জামায়াত -শিবিরের নেতাকর্মীরা। দেবহাটায় ২১টা পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা উদযাপন করা হচ্ছে, আমরা প্রত্যেকটি পুজা মন্ডপে ক্যাম্প তৈরি করে নিরাপত্তার ব্যবস্থা করবো, আমাদের কর্মীরা সার্বিক সহযোগিতা করবে, আপনারা আগে যেমন শান্তিতে ছিলেন এখনো শান্তি থাকবে মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ তেমনি জামাতে ইসলামীর কাছে আপনারও নিরাপদ,আমরা একই দেশের নাগরিক আমরা সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলেয়ে চলবো, কারোর প্রতি অন্যায়ভাবে জুলুম করা হবে না, আর যারা জুলুম করবে তাদের চিন্তিত করে বিচারের আওতায় আনা হবে।
Category: সাতক্ষীরা
-

দেবহাটায় পূজামন্ড প্রতিনিধিদের সাথে জামায়াতের মতবিনিময় সভা
-

কোন গোষ্ঠী যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবেঃ আব্দুল খালেক
১৬ বছর পর সাতক্ষীরায় জামায়াতের রুকন সম্মেলন
কোন গোষ্ঠী যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবেঃ আব্দুল খালেকআগামী দিনে মানবতার মুক্তির জন্য বিজয় আমাদের সুনিশ্চিত: আবুল কালাম আজাদ
ছবি আছে,সাতক্ষীরা সংবাদদাতাঃ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় টেকসই ও অর্থবহ করতে ১৬ বছর পর প্রকাশ্যে রুকন সম্মেলন ও শিক্ষা বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা।
শুক্রুবার (২০ সেপ্টেম্বর ) সকাল থেকে সাতক্ষীরা আলামিন ট্রাস্টে সাবেক এমপি কাজী শামসুর রহমান অডিটোরিয়ামে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির মুহাদ্দিস রবিউল বাশারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
সেক্রটারী মাওলানা আজিজুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া দিনব্যাপি অনুষ্ঠিত রুকন শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।
কর্মশালায় বিষয় ভিত্তিক আলোচনা রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর, উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। রুকন সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের জেলা নায়েবে আমীর, শেখ নুরুল হুদা,সহকারী সেক্রেটারী প্রফে. ওবায়দুল্লাহ, প্রফে. ওমর ফারুক, মাহবুবল আলম, জেলা কর্মপরিষদ এ্যাড.আব্দুস সুবহান মুকুল, ডা.মাহমুদুল হক, জামশেদ আলম, অফিস সেক্রেটারী রুহুল আমিন, মাওলানা ওসমান গনি, অধ্যাপক আব্দুল ওয়ারেস, শহর আমির জাহিদুল ইসলাম, সেক্রটারী খোরশেদ আলম, সহকারী সেক্রেটারী হাবিবুর রহমান, সদর আমীর মাওলানা শাহাদাত হোসেন, শহর ছাত্র শিবিরের সভাপতি আল মামুন, জেলা ছাত্র শিবরের সভাপতি ইমামুল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি মুহাদ্দিস রবিউল বাশার বলেন, ছাত্র-জনতার আন্দোলনের এ বিজয় টেকসই ও অর্থবহ করতে দল-মত-নির্বিশেষে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রুকনদের কার্যকর ভূমিকা রাখতে হবে। সকল পর্যায়ে দায়িত্বশীল মানুষ তৈরি করতে হবে।
তিনি আরো বলেন, এখন দেশটাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। ষড়যন্ত্রকারী গোষ্ঠী যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ভ্রাতৃত্ব বজায় রেখে দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করতে হবে।বিশেষ অতিথি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আওয়ামী-বাকশালীরা মানুষের মর্যাদা দেয়নি, বরং আমাদের ক্ষেত্রে সব সময় শূন্য সহনশীলতা দেখানো হয়েছে। আমাদের ওপর অঘোষিতভাবে দেখামাত্র গুলির নির্দেশ আগে থেকেই ছিল। এমন কোনো জুলুম-নির্যাতন নেই, যা আমাদের ওপর চালানো হয়নি। প্রথমসারির সকল নেতাকে মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। কিন্তু তারা জামায়াতের অগ্রযাত্রা কোনোভাবেই রোধ করতে পারেনি।
বরং শত শাহাদাত ও জুলুম-নির্যাতনের পথ ধরেই জামায়াত কাক্সিক্ষত গন্তব্যে সফলভাবেই অগ্রসর হচ্ছে। আগামী দিনে মানবতার মুক্তির জন্য বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। -

সাংবাদিক রাহাত রাজার সুস্থতা কামনা করে দোয়া
গ্লোবাল টেলিভিশন ও দৈনিক আজকের তথ্যের সাতক্ষীরা প্রতিনিধি রাহাত রাজার সুস্থতা কামনা করে দোয়া করছেন দৈনিক আলোর পরশ পত্রিকার প্রকাশক শেখ নুরুল হুদা। এসময় দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, দৈনিক লাখ কন্ঠের জেলা প্রতিনিধি ফিরোজ হোসেন, গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি শাহজান উপিস্থিত ছিলেন।
শেখ নুরুল হুদা রাহাত রাজার দ্রুত সুস্থতার কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করে
রাহাত রাজা গত কয়েক দিন ধরে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ধিকিৎসাধীন ছিলেন। -

সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সাতক্ষীরা সংবাদদাতাঃ ‘গ্রাহক আস্থায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিন’ স্লোগানে ০১-৩০ সেপ্টেম্বর-২৪ গ্রাহক সেবা মাস উপলক্ষে ১৮ই সেপ্টম্বর ২০২৪ বিকেল ৫ টায় গ্রাহকদের সাথে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সাতক্ষীরা শাখার কর্মকর্তাদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় শাখা প্রধান ও এভিপি মোহাম্মদ সাদেক আলীর সভাপতিত্বে এবং সিনিয়র অফিসার শেখ বেলাল হোসেনর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জোনালের ইভিপি কামরুল বারী ইমামী। অনুষ্ঠটানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার আমানুল্লাহ আল হাদী, আগরদাড়ি কালিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবসায়ি, মাহবুর আলম, সানি আব্দুল খালেক, শাখা ম্যানেজার অপারেশানস সৈয়েদ শামসুল ইসলাম, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণীর গ্রাহক।
উপস্থিতিদের উদ্দেশ্য ইসলামি ব্যাংকের কর্মরত বক্তারা বলেন, সুদমুক্ত ব্যাংকিংয়ের কল্যাণমুখী অভিযাত্রায় সব সময় আমরা আপনাদের পেয়েছি সহযাত্রী হিসেবে। ইসলামী ব্যাংকিংয়ের প্রতি আপনাদের পাহাড়সম আস্থা এবং অকৃত্রিম ভালোবাসা আমাদের চলার পথকে করেছে সাবলীল এবং গতিময়। আগামীতে সর্বোচ্চ ও দ্রুত গ্রাহক সেবা দেয়ার আশ্বস্ত করেন। -

সাতক্ষীরায় “এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ বাস্তবায়ন ও স্টেক হোল্ডারদের ভূমিকা” শীর্ষক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় “এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে ঔষধ ও কসমেটিকস আইন -২০২৩ বাস্তবায়ন ও স্টেক হোল্ডারদের ভূমিকা” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর, সাতক্ষীরার আয়োজনে রবিবার ১৫/০৯/২৪ বেলা ১১ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয় সেবন, গ্রহণ এবং ঔষধের ডোজ সম্পূর্ণ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। সভাপতিত্ব করেন সাতক্ষীরার ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ আবু হানিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার, সাতক্ষীরার ভেটেনারি সার্জন ডাঃ তাহমিদ হোসেন ইমতিয়াজ, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগীস্টস্ সমিতি বিসিডিএস সাতক্ষীরার সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী। এ সময় বক্তারা বলেন, শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন মোতাবেক এন্টিবায়োটিক বিক্রয়, সেবন বা গ্রহণ করা যাবে। প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় করা নিষেধ। এন্টিবায়োটিক সেবন বা গ্রহণের ক্ষেত্রে প্রেসক্রিপশনে উল্লেখিত সময় ও নির্দেশনা মেনে চলতে হবে। শারীরিকভাবে সুস্থ অনুভব করলেও প্রেসক্রিপশনে নির্দেশিত এন্টিবায়োটিকের কোর্স সম্পন্ন করতে হবে।
অনুষ্ঠানের সাতক্ষীরার বিভিন্ন উপজেলা থেকে আগত ঔষধ ব্যবসায়ী এবং বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগীস্টস্ সমিতি বিসিডিএস সাতক্ষীরার নেতৃবৃন্দ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, সিভিল সার্জন অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
-

বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় যুবসমাজকে এগিয়ে আসতে হবে: রবিউল বাশার
স্টাফ রিপোটার “বিশ্বব্যাপী আলোচনা বা কর্মপরিকল্পনার মূল লক্ষ্য যুবক। তাদেরকে আদর্শচ্যূত করার জন্য চলছে নানা রকম চক্রান্ত। সে ষড়যন্ত্রের শিকার হওয়া যাবেনা। হালাল-হারামের সীমা মেনে চলতে হবে। চাকরি নয়, উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান করতে হবে। সমস্যায় কাতর না হয়ে যোগ্যতা অর্জন করে তা মোকাবেলা করতে হবে। দ্বীনের পথে চলাকে জীবনের প্রধান মিশন হিসেবে গ্রহণ করতে হবে।” বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মীদের নিয়ে শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার এসব কথা বলেন।
সাতক্ষীরা শহর যুব বিভাগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জিয়ারুল ইসলামের পরিচালনায় গতকাল ১৫ সেপ্টেম্বর জামায়াত কার্যালয়ের কাযী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী শিক্ষাশিবিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন ও শহর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবু হামিমসহ প্রমূখ।
প্রধান অতিথি মুহাঃ রবিউল বাশার আরো বলেন, যৌবনকাল আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক মানুষের অন্যতম নিয়ামত। যৌবনকালের দাবি হলো আল্লাহর নির্দেশিত পথে চলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দেখানো পথে ও কল্যাণমূলক কাজে সম্পৃক্ত থেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মজবুত কদমে বলিষ্ঠতার সাথে এগিয়ে যাওয়া। এটা ঠিক যে, যুবকদেরকে বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের পক্ষ থেকে যত বাধা-বিপত্তিই আসুক না কেন, তা উপেক্ষা করে আল্লাহর গোলামিয়াতের পথে থাকতে হবে। জীবন দর্শন হিসাবে ইসলামী আদর্শ আজ বিকশিত হচ্ছে। এ আদর্শকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব যুবকদেরকেই নিতে হবে।
শিক্ষা শিবিরে বিশেষ অতিথি মাওলানা আজিজুর রহমান বলেন, “ইসলামী জীবনবোধে যুবকদেরকে গুরুত্বপূর্ণ আসনে স্থান দেয়া হয়েছে। নবীগণ যুবক ছিলেন। নবীগণের অধিকাংশ অনুসারীগণও ছিলেন যুবক। তাই ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যুবকদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।”
-

প্রতাপনগর ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন
আশাশুনি ব্যুরো।। আশাশুনি উপজেলার প্রতাপনগর আবু বক্কার সিদ্দিক ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ শহিদুল্লাহ’র বিরুদ্ধে চাকুরি দেওয়ার প্রলোভনে লক্ষ লক্ষ টাকা আত্মসাত, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন দূর্নীতির প্রতিকারের দাবীতে ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় প্রতাপনগর তালতলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে প্রতাপনগর গ্রামের ভুক্তভোগি বিলকিস নাহার বলেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রতাপনগর গ্রামের মৃত আতিয়ার রহমানের পুত্র মাওলানা শহিদুল্লাহ আমার বাড়িতে এসে আমার কন্যা দিলরুবা ইয়াসমিনকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরি দেওয়ার প্রস্তাব দেয়। আমার সরলতার সুযোগে তিনি বিভিন্ন সময় ৫ কিস্তিতে ৯ লক্ষ ২৫ হাজার টাকা নেয়। বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরবি প্রভাষক পদে কর্মরত আছেন। তার ইনডেক্স নম্বর ২১১২৪৫২। তিনি চাকরিও দেননি, টাকাও দেননি, ফোন করলে ধরেন না। বর্তমান তিনি পলাতক আছেন। আমি সুদে ও লাভে টাকা নিয়ে তাকে দিয়েছি। বর্তমান আমার পরিবার নিঃস্ব প্রায়।
একই গ্রামের মনজুরুল সানা জানান, আমার কন্যা নাতাশা পারভীনকে স্বাস্থ্য সহকারী পদে চাকরি দেওয়ার জন্য আমার নিকট থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা নেয়। টাকা চাইলে তালবাহানা করে।
আব্দুর রহিম ঢালী জানান, শহিদুল্লাহ আমার পুত্র সাকিবকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরি দেওয়ার কথা বলে আমার নিকট থেকে ৭ লক্ষ ১০ হাজার টাকা নেন। একই গ্রামের জাকিরুল ইসলাম জানান, মাওলানা শহিদুল্লাহ আমার স্ত্রী ফিরোজা খাতুনকে আয়া পদে চাকরি দেওয়ার জন্য ৩ লক্ষ ৫ হাজার টাকা নেন। ভুক্তভোগী সাকিব জানায়, শহীদুল্লাহ আমার পিতা আব্দুর রহিম ঢালীর নিকট থেকে আমাকে চাকরি দেওয়ার জন্য ৭ লক্ষ ১০ হাজার টাকা নেন। টাকা ফেরত চাইলে আমাকে ১০০ বার সময় দিয়েও ভঙ্গ করেন। গত ৫ আগস্ট এর পর থেকে তিনি পলাতক। আমার কাছে ভিডিও ফুটেজসহ প্রমাণ আছে। তামিম হোসেন রুবেল জানান, মাওলানা শহিদুল্লাহ আমার বোনকে চাকরি দেওয়ার জন্য আমার নিকট থেকে টাকা নিয়েছিল কিন্তু টাকাও ফেরত দেননি চাকরিও দেননি। আমরা প্রতারকের বিচার চাই। বিষয়টি প্রতিষ্ঠান পরিচালনা পরিষদ, তালতলা বাজার ব্যবসায়ী কমিটি ও স্থানীয় চেয়ারম্যানকেও জানানো হয়েছিল কিন্তু কোন সমাধান হয়নি।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ জানান, বিষয়টি আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে। মাদ্রাসার তৎকালীন সভাপতি ছিলেন চেয়ারম্যান মরহুম জাকির হোসেন। শহিদুল্লাহ এবং চেয়ারম্যান জাকির মিলে লেনদেন করতেন। মাওলানা শহিদুল্লাহর সাথে যোগাযোগ করতে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। ভুক্তভোগী পরিবার মাওলানা শহীদুল্লাহকে গ্রেফতার পূর্বক শাস্তি ও তাদের টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। -

বুধহাটা ইসলামী ব্যাংক আউটলেটেগ্রাহক ও সুধী সমাবেশ
এস,এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রতিনিধি।। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বুধহাটা বাজার (আশাশুনি) আউটলেটে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় শাখা কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
বুধহাটা আউটলেটের প্রোপাইটার নূরুল আফছার মুর্তজার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, ভাইস প্রেসিডেন্ট ও এইচওবি সাতক্ষীরা মোঃ সাদেক আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বুধহাটা আউটলেট ইনচার্জ ফয়সাল আহমেদ, সাতক্ষীরা শাখার পিও এবং ইনচার্জ বিনিয়োগ মোঃ মাহবুবুল আলম মুতাছির বিল্লাহ, সিনিয়র অফিসার বেলাল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান, সহ পল্লী উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, এ্যাড. শহিদুল ইসলাম, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এসকে হাসান, বিশিষ্ট ব্যবসায়ী বিভাস দেবনাথ, শিক্ষক আরিফুল ইসলাম, মাওঃ আঃ ওহাব, মাওঃ আঃ ওয়াজেদ, মোখলেছুর রহমান প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ বিলাল হোসেন। ইসলামী সঙ্গীত পরিবেশন করে শিশু শিল্পী তাজরিয়ান আহমদ। সবশেষে মোনাজাত পরিচালনা করেন, বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওঃ রহমত উল্লাহ। -

সত্য, সুন্দর ও কল্যাণকর কাজে জামায়াতে ইসলামী সহযোগীতা করে যাবে : মুহা, ইজ্জত উল্লাহ
সাতক্ষীরা সংবাদদাতাঃ ইসলামী আদর্শের ভিত্তিতে পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করতে হলে ইসলাম ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জনের কোন বিকল্প নেই। মানব রচিত মতাদর্শের বিপরীতে ইসলামী আদশের্র শ্রেষ্ঠত্ব, সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরার জন্য নিজেদেরকে অনুকরণীয় মডেল হিসেবে উপস্থাপন করতে হবে। সত্য, সুন্দর ও কল্যাণকর কাজে অন্য সকলের চেয়ে জামায়াতে ইসলামীর কর্মীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত রুকন প্রার্থী ও অগ্রসরকর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ এসব কথা বলেন। গতকাল ১৪ সেপ্টেম্বর শনিবার জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা কার্যালয়ের কাজী শামসুর রহমান মিলনায়তে দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা চলে সন্ধা পর্যন্ত।
জেলা শাখার আমির মুহাদ্দিস আব্দুল খালেকের সভাপতিত্বে এবং জেলা কর্মপরিষদ সদস্য ও তারবিয়াত সেক্রেটারী ডা. মাহমুদুল হকের উদ্বোধনী বক্ত্যবের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মশালায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সেক্রটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষক ওবায়দুল্লাহ, কর্মপরিষদ সদস্য এড আব্দুস সুবহান মুকুল, জামশেদ আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক, শহর নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সদর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, শহর জামায়াতের সহকারি সেক্রেটারী হাবিবুর রহমান, এড আবু তালেব, মাষ্টার বদিউজ্জামানসহ অনেকে।
কর্মশালায় প্রধান অতিথি মুহাম্মদ ইজ্জত উল্লাহ আরো বলেন, ইসলামের সোনালী অধ্যায় রচনায় একদল জিন্দাদীল, পরিচ্ছন্ন, সাহসী, আল্লাহ ভীরু ও জান্নাত প্রত্যাশী আসহাবে রাসূলের ভূমিকা বিশ্ববাসীর সামনে সমুজ্জল। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও আত্মত্যাগের কারণে ইসলাম ও ইসলামী তাহজীব-তামাদ্দুন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। জামায়াতে ইসলামীর কর্মীদেরকে আসহাবে রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন ও অনুসরণে ব্রতী হয়ে ইসলামী সমাজ বিনির্মাণে ভূমিকা পালন করতে হবে।” -

রাসূল (সা.) আমাদের আদর্শঃ মুহাদ্দিস রবিউল বাশার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার আমীর মুহাদ্দিস রবিউল বাশার বলেন,
আমাদের সামনে রাসূল (সা.) ও তার সাহাবীরা মডেল হিসেবে রয়েছেন। সে আদর্শের আলোকে আমাদের গড়ে উঠতে হবে । শত জুলুম-নির্যাতনেও আল্লাহর ওপর ভরসা করে নিজ নিজ দায়িত্বের আঞ্জাম দিতে হবে। রাসূল (সা.)-এর দেখানো পথেই আন্দোলনকে এগিয়ে নিতে হবে। যে কোন অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘুনে ধরা সমাজকে পরিবর্তন করতে
আমাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। তিনি গতকাল ৩১ আগষ্ট রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে আয়োজিত ছাত্রশিশিরের প্রাক্তন দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী খোরশেদ আলমের পরিচালায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য ডা মাহমুদুল হক, শিবিরের শহর সভাপতি আল মামুন, জেলা সভাপতি ইমামুল হোসেন, শহর জামায়াতের নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সহকারী সেক্রেটারী হাবিবুর রহমান, এড আবু তালেব প্রমুখ্য। সাতক্ষীরা জেলা জামায়াত কার্যালয়ে কাজী শামসুর রহমান মিলনায়তনে বিকাল সাড়ে ৫টায় শুরু হয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশ চলে রাত ৯টা পর্যন্ত।