সাতক্ষীরা প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা সদর উপজেলা ব্রহ্মরাজপুর বাজারের প্রাণ কেন্দ্রে ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে তারুণ্য মেলা-২০২৫।
সোমবার (১৩ জানুয়ারি) ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে আয়োজন করা হয় এ মেলা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্কুলের শিক্ষার্থীরা মেলায় হাজির করে হারিয়ে যাওয়া প্রাচীন ঐতিহ্যের শত সামগ্রী। হারিকেন, টেমি, দেলকো, ঢেঁকি, রেডিও, যাঁতি, হামানদিস্তা, হ্যাজাক, অচল মুদ্রা, নকশীকাঁথাসহ বিভিন্ন পিতল-কাসার তৈজসপত্র নজর কাড়ে দর্শনার্থী ও অতিথিদের। এছাড়া মাটির তৈরি তৈজসপত্রের সমাহার লক্ষ্য করা যায় মেলায়। মেলায় ৬টি পৃথক স্টলে তুলে ধরা হয় এসব হারিয়ে যাওয়া গৌরবময় ঐতিহ্য। মেলার নান্দনিক আয়োজনের পাশাপাশি ছিল সুর ও ছন্দের আবেশভরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, গান আর অভিনয়ে মুগ্ধ হন অতিথিগণ।
বিদ্যালয়ের সুসজ্জিত ক্যাম্পাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলুর শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের সদ্যসাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমান্ডার স ম শহিদুল ইসলাম ফিতাকেটে উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনের পর অতিথিগণ মেলার স্টল পরিদর্শন করেন এবং বিভিন্ন স্টলের আতিথেয়তা গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক এমএ মাজেদ, শামিম রেজা রাজু, সাবেক বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হামিদ বাবু, সাবেক অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, সহকারি প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, শামীমা আক্তার, অরুণ কুমার মন্ডল, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, খালেদা খাতুন, আসমাতারা জাহান, গীতা রানী সাহা, কনক কুমার ঘোষ, ভানুবতী সরকার, শাহানারা খাতুন, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, লুৎফর রহমান, লুৎফুন নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম।
Category: সাতক্ষীরা
-

সাতক্ষীরা সদরের ডিবি গার্লস হাইস্কুলে তারুণ্যের মেলায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়োদ্দীপ্ত উচ্ছ্বাস
-

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টায় ৪৫ মিনিটে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের খেলার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে অতিথি ও শিক্ষক, শিক্ষিকাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাজ পরিয়ে দেন, স্কাউট দল কর্তৃক প্রধান অতিথিকে অভ্যর্থনা জ্ঞাপন ও ফুলেল শুভেচ্ছা জানান, এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। ক্রীয়া প্রতিযোগীদের মার্চপাস্ট ও প্রধান অতিথি কর্তৃক অভিবাদন গ্রহণ করা হয়। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে সুনাম, সুখ্যাতি তুলে ধরে শিক্ষার্থীদের সুষ্ঠু, সুন্দর শিক্ষাজীবন গঠনের দিক নির্দেশনা মূলক স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু। প্রধান অতিথির হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ শান্তির প্রতীক পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ-সময় উপস্থিতি ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মতিউর রহমান, ইয়াহিয়া ইকবাল, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, মোবাশ্বেরুল রহমান সহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ক্রীড়ানৈপুণ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সঞ্চালনা করে বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তাহসিনুল হক আপন।
-

মাসজিদে কুবা সাতক্ষীরার আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : মাসজিদে কুবা সাতক্ষীরার আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি ) সকালে শহরের মেহেদীবাগস্থ মাসজিদে কুবার আয়োজনে শেখ মশির আহম্মদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ৩য় বারের মতো ব্র্যাক ও বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে সাইট সেভার্স অর্থায়নে মাসজিদে কুবার সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।চক্ষু চিকিৎসা ক্যাম্পে স্বাগত বক্তব্য রাখেন, মাসজিদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও জাতীয় পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু।এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হোসেন প্রমুখ।এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসজিদের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা,সাতক্ষীরার
সাবেক সিভিল সার্জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: জেড এস আতিক,খুলনা ব্রাকের প্রোগ্রাম এ্যাসিস্ট্যান্ট মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। -

সাতক্ষীরা পৌর-মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সদস্য সচিব তাজকিন আহমেদকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকাশ করা গেজেট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
রোববার (১২ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।
এর আগে স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক অনুমোদন ছাড়া এবং বিধি বহির্ভূতভাবে পৌরসভার পোস্ট আফিস মোড়ে ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডার সংলগ্ন জমিতে মার্কেট নির্মাণের দরপত্র আহ্বানসহ ১০ দফা অভিযোগ উল্লেখ করে পৌর মেয়র তাজকিন আহমেদের বিরুদ্ধে ১২ কাউন্সিলর গত আগস্ট মাসের শেষ সপ্তাহে জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অনাস্থা প্রস্তাব দাখিল করেন। পরে জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালকে নির্দেশ দেন। নির্দেশ মতো তিনি তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে একই বছরের ২৫ সেপ্টেম্বর পৌর মেয়র তাজকিন আহমেদকে ‘অনাস্থা প্রস্তাব’-এর পরবর্তী সময়ে প্রয়োজনীয় কার্যধারা কেন নেয়া হবে না মর্মে এই চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে জবাব দেয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তাজকিন আহমেদ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের চিঠির জবাব নির্দিষ্ট সময়ের মধ্যে না দেয়ায় তৎকালীন কাউন্সিলর ফিরোজ হাসানকে (ভারপ্রাপ্ত মেয়র) অনাস্থা প্রস্তাব সম্পর্কিত সভা ডাকার আহ্বান জানান।
২০২৩ সালের ১৮ অক্টোবর বিকেল ৩টার দিকে সাতক্ষীরা পৌরসভা পরিষদ কক্ষে ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে সভায় ১২ জন কাউন্সিলরের মধ্যে ১১ জন উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ১১ জনই অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। তবে ওই সভায় পৌর মেয়র তাজকিন আহমেদ উপস্থিত ছিলেন না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাতক্ষীরা পৌরসভার মেয়রের পদটি শূন্য ঘোষণা করা হয়। পরে ওই প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে রিট দায়ের করা হয়। রিটের শুনানি নিয়ে ২০২৩ সালে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদের পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করা হয়। গেজেট চ্যালেঞ্জ করে তাজকিন আহমেদের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন।
আইনজীবী তানভীর আহমেদ জানান, মোট তিনটি গেজেট ইস্যু করা হয়। প্রথমটিতে মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়। দ্বিতীয় প্যানেল মেয়রকে-১ প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়া হয় এবং তৃতীয় স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর-৩৩ (২) ধারা অনুসারে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার জন্য সচিব নির্বাচন কমিশন সচিবালয় বরাবর চিঠি দেওয়া হয়। এ তিনটি গেজেট তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট। ফলে তাজকিন আহমেদের দায়িত্ব পালনে আপাতত কোনো বাধা নেই বলে জানান। -

সাতক্ষীরা সদর উপজেলায় উলামা দের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
রুহুল কুদ্দুস, সাতক্ষীরা:সাতক্ষীরা সদর উপজেলায় উলামা দের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা অফিসে সাতক্ষীরা সদর উপজেলার উলামা দের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার সহকারী সেক্রেটারি ও উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সবুরে সভাপতিত্বে ও ডক্টর রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার নায়েবে আমীর শেখ নুরুল হুদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সাতক্ষীরা জেলার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ও উলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা সাবেক আমীর মাওলানা শাহাদাত হোসাইন, সদর উপজেলার আমির মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা শহিদুল ইসলাম, মোসলেম আলী, মাওলানা রমজান আলী সহ সদরের ১৪টি ইউনিয়নের উলামা দায়িত্বশীলবৃন্দ। -

সাতক্ষীরায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা প্রতিনিধি :’এসো দেশ বদলায় পৃথিবী বদলায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান অতিথির বক্তব্যের জেলা প্রশাসক বলেন, দেশের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরা ছেলেরা এবং মেয়েরা দেশের জন্য অনেক সাফল্য বয়ে এনেছে। খেলোয়াড়দের সাফল্যের পিছনে তার পিতা-মাতাসহ অনেকের ভূমিকা রয়েছে। সুস্থ সবল থাকতে খেলাধুলার বিকল্প নেই। জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য কাজী কামরুজ্জামান, মো. রুহুল আমিন, খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম, শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস ও স্কাউটস্ শিক্ষক মনোরঞ্জন মন্ডল প্রমুখ। ভলিবল প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয় এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। -

সাতক্ষীরায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞানমেলা ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : সাতক্ষীরায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞানমেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (১২ জানুয়ারি) সকালে সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।
সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর আখতারুজ্জামান,সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় চৌধুরী,সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার দুলাল চন্দ্র রায়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়সহ ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে। এ মেলা চলবে রোববার ও সোমবার পর্যন্ত। -

ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম
ইসলামকাটি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামকাটি ইউনিয়নে উদ্যোগে ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনার উপর ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বাদ মাগরিব সুজনশাহ শাহী জামে মসজিদে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জি এম বাহাউদ্দীন সভাপতিত্বে এবং ইউনিয়ন তারবিয়াত সেক্রেটারী মোঃ মাছুম বিল্লাহর সঞ্চালনায় ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনার উপর ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য মাস্টার আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শুরা সদস্য শেখ নুরুল ইসলাম।
উল্লেখ্য, ওরিয়েন্টেশনে দায়িত্বশীলদের করণীয় ও বর্জনীয় বিষয়ক বাৎসরিক পরিকল্পনা পেশ করা হয়। ওরিয়েন্টেশনে দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলা হয় পরিকল্পনা আলোকে ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছাতে হবে। নিজেদেরকে আদর্শ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি ওয়ার্ডকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে। -

সাতক্ষীরায় যুবকদের হুইসেল ব্লোয়ার হিসাবে অন্তর্ভুক্তিকরন সভা অনুষ্ঠিত
রুহল কুদ্দুস, সাতক্ষীরা : রূপান্তর বাস্তবায়িত আস্থা প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলায় নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবকদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরা সদর উপজেলার যুব ফোরামের সদস্যদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভায়
সাতক্ষীরা সদর উপজেলার যুব ফোরামের আহবায়ক নুরে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান ও জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য নাজমুল আলম মুন্না, রূপান্তরের জেলা সমন্বয়কারী মাসুদ রানা, ফিল্ড অফিসার বিপুল রায় সহ যুব ফোরামের সকল সদস্যবৃন্দ।
এসময় বক্তারা বলেন, যুব সমাজ চাইলেই সকল কাজ খুব সহজেই করতে পারে
তার সবচাইতে বড় প্রমান দ্বিতীয় স্বাধীনতা অর্জন সমাজ থেকে সমস্ত বৈষম্য বন্ধ করতে হবে। আমরা চাই বৈষম্যহীন দেশ ও সমাজ। সকলকে একে অপরের সাহায্য সহযোগিতা করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীকে সমাজের মুলধারায় অন্তর্ভুক্ত করতে হবে কারন কাউকে পিছিয়ে রেখে আমাদের মুল লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। -

সাতক্ষীরা পৌর ৫নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও কর্মীসভা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌর ৫নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শুক্রবার বিকালে শহরের মেঝোমিয়ার মোড়ে ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহীন।
৫নং ওয়ার্ড বিএনপির সদস্য হাফিজুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ কামরুজ্জামান কামু,সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন রহমান, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবিদুল হক মুন্না, পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাগর খান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রফেসর মিলন, ৫নং ওর্য়াড বিএনপির সদস্য আব্দুল মাজেদ,হারুনার রশীদ, জাহাঙ্গীর ইসলাম, মিজানুর রহমান,শাহাজানসহ আরো অনেকে।
এসময় বক্তরা বলেন,ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাস্টিট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। মেগা দুর্নীতি করে তিনি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছেন। বিগত সময়ে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ রাজনৈতিক দলের নেতাকর্মীদের হামলা মামলা করে নির্যাতন করেছিলো আওয়ামী লীগ সরকার। প্রতিটি ওয়ার্ডে জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মীকে সাধারণ জনগণের সুখে দুঃখে থাকতে হবে। কেউ যাতে অন্যায় কাজ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। বক্তারা আরো বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে সেগুলো প্রতিটি ঘরে ঘরে গিয়ে বোঝাতে হবে এবং বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করেন।