Category: সাতক্ষীরা শহর

  • দারিদ্র্যতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই’: মুহাদ্দিস আব্দুল খালেক

    দারিদ্র্যতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই’: মুহাদ্দিস আব্দুল খালেক

    সাতক্ষীরা সংবাদদাতাঃ
    দারিদ্র্যতা দূর করতে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই উল্লখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালোক বলেছেন,‘নামাজ রোজার মতোই জাকাত আদায় করা একটি ফরজ ইবাদত। একজন মুসলমান হিসেবে নামাজ ও রোজার ফরজ বিধানকে আমরা সঠিকভাবে পালন করলেও তা আদায়ের ক্ষেত্রে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। জাকাত সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধি অর্জন করার সর্বোত্তমপন্থা।’

    শনিবার (০৮ মার্চ) বিকেলে সাতক্ষীরা শহরের কামালনগরস্থ লেকভিউ তুফান কনভেনশন সেন্টারে ‘সমাজ উন্নয়ন ও আত্মশুদ্ধিতে জাকাত এবং রমাদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখা এ সেমিনারের আয়োজন করে।

    মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘পবিত্র কোরআনে যেখানে আল্লাহর পক্ষ থেকে নামাজের কথা বলা হয়েছে, সঙ্গে সঙ্গেই জাকাতের কথাও সেখানে বলা হয়েছে। পবিত্র কোরআনে জাকাত প্রদানের ৮টি খাত রয়েছে। সুতরাং সম্পদশালী ব্যক্তিকে ঈমানদার হতে গেলে অবশ্যই তার সম্পদের যথাযথ হিসাব করে নির্ধারিত জাকাত দিতে হবে। জাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যেই আর্ত-মানবতার অর্থনৈতিক মুক্তি রয়েছে। আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই জাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।’

    দলটির দলটির জেলা কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী খোরশেদ আলমের সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃআকতার হোসেন প্রধান আলোচকের বক্তব্য রাখেন।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ অনেকে। সভায় অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষক, ওবায়দুল্লাহ, ওমর ফারুক, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, ফখরুল হাসান লাভলু, ব্যাংকর, শিক্ষাবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রণী পেশার মানুষ।

  • কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত

    কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত

    সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা সদর উপজেলাধীন কারিমা মাধ্যমিক বিদ্যালয়—এর নবগঠিত এডহক কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ (বুধবার) দুপুরে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকের কক্ষে এ পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির নবাগত সভাপতি সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাবেক শিবিরের জেলা সভাপতি শিক্ষাবিদ প্রভাষক ওমর ফারুক।
    কমিটির সভায় কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের লেখা—পড়ার মান উন্নয়ন ও স্কুলের সামগ্রীক উন্নয়ন বিষয়ে বক্তব্য নবাগত সভাপতি প্রভাষক ওমর ফারুক। এসময় নতুন সভাপতি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে মানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের সহযোগিতা কামনা করেন এবং তাঁর পক্ষ থেকে কারিমা মাধ্যমিক বিদ্যালয়—এর সার্বিক উন্নয়নে নিরলস ভাবে পরিশ্রম করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
    এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি রনজিৎ কুমার ঘোষ, অভিবাবক প্রতিনিধি মনিরুল ইসলাম, শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
  • আগামীর বাংলাদেশ হবে ন্যায়—ইনসাফের বাংলাদেশ : এ এইচ এম হামিদুর রহমান আজাদ

    আগামীর বাংলাদেশ হবে ন্যায়—ইনসাফের বাংলাদেশ : এ এইচ এম হামিদুর রহমান আজাদ

    সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়—ইনসাফের বাংলাদেশ। সেই লক্ষ্যে সমাজ ও রাষ্ট্রকে ইসলামাইজেশন তথা কুরআন সুন্নাহর আলোকে গড়ে তুলতে জামায়াত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জামায়াত এদেশকে কোরআন সুন্নাহর ভিত্তিতে পরিচালিত করতে চায়। ‘দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। দেশকে নেতৃত্ব দেওয়া মানে একটা জবাবদিহিতার মুখোমুখি হওয়া।
    রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৮টায় সার্কিট হাউজে শহর জামায়াত আয়োজিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী খোরশেদ আলমের সঞ্চালনায় মত বিনিময় সভায় জামায়াতের জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহসহ শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃৃবৃন্দ।
    এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, জামায়াতে ইসলামী এমন এক বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চায় যে সমাজে কেউ না খেয়ে থাকবে, আর কেউ অবৈধভাবে সম্পদ গড়ে বিদেশে পাচারের মাধ্যমে অর্থবিত্তের পাহাড় জমাবে— এমন হবে না। আর কুরআন—সুন্নাহর আইনের মাধ্যমে এমন শান্তির সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহবান জানান। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও গণমুখী রাজনৈতিক সংগঠন। সমাজসেবা ও মানবসেবার মাধ্যমে জামায়াত ইতোমধ্যে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। সমাজ সংস্কারের জন্য গণভিত্তির প্রয়োজন। ব্যাপক ও গণমুখী দাওয়াতী কাজের মাধ্যমে জামায়াত সেই গণভিত্তি রচনা করতে চায়। জামায়াত একটি গতিশীল সংগঠন। সদস্যরা নিজেদের মধ্যে যে আদর্শিক চিন্তা লালন করেন বাস্তব কাজের মাধ্যমে ময়দানে তার প্রতিফলন ঘটাতে হবে।
    এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে। সংখ্যাকে গুরুত্ব দিয়ে আল্লাহর রাসুলের (সা.) বিজয় আসেনি। প্রত্যেককে যথার্থ মানের হতে হবে। ২৪ সালের বিপ্লবের মাধ্যমে আল্লাহ তায়ালা যে আমানত আমাদের হাতে দিয়েছেন তা কোনভাবে হাতছাড়া হতে দেয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইনশাআল্লাহ। এর আগে শনিবার সন্ধায় সাতক্ষীরা আল বারাকা কমিউনিটি সেন্টারে দৈনিক আলোর পরশ আয়োজিত ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠানে সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন।

  • দেশকে ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে: এ এইচ এম হামিদুর রহমান আযাদ

    দেশকে ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে: এ এইচ এম হামিদুর রহমান আযাদ

    সাতক্ষীরা সংবাদদাতাঃ দেশকে ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে
    বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে। তাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি অতীত ইতিহাসকে না ভুলি, স্মরণ রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র এ দেশে কার্যকর হতে পারবে না। পৃথিবীর ইতিহাসে যারা অতীত ভুলেছে, ইতিহাস ভুলেছে তাদের ওপর ফ্যাসিবাদ পুনরায় ফিরে এসেছে।
    শনিবার (২৫ জানুয়ারী) বিকাল ৪টায় মুন্সিপাড়াস্থ আল—আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। এ সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, অধ্যাপক গাজী সুজাআত আলি, প্রফেসর ওবায়দুল্লাহ, প্রফেসর ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সুবহান মুকুল, অফিস সেক্রেটারি রুহুল আমিন, শহর আমির জাহিদুল ইসলাম প্রমুখ।
    হামিদুর রহমান আযাদ বলেন, আমরা আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে স্বাধীনতার গণঅভ্যুত্থানে বিজয়ের ফলাফলের কথা ভুলি নাই। রক্তের দাগ এখনো শুকাই নাই। মা—বোনদের আত্মচিৎকার থামে নাই। আমাদের শহীদদের কবরের মাটি শুকাই নাই। আহতদের হাসপাতালে কাতরানো বন্ধ হয়নি। আমরাও ফ্যাসিবাদের ইতিহাস ভুলি নাই। সুতরাং এদেশে আবারও ফ্যাসিবাদ আসবে যারা আশা করেন তারা স্বপ্ন দেখছেন। বাংলাদেশের মানুষ সবসময় সজাগ ও সচেতন। ফ্যাসিবাদ থেকে জাতি মুক্ত হয়েছে। নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এই যাত্রাই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ।
    এ এইচ এম হামিদুর রহমান আযাদ আরো বলেন, ‘আমরা বিজয়ের প্রথম ধাপ অতিক্রম করেছি অভ্যুথানের মধ্য দিয়ে; কিন্তু চূড়ান্ত বিজয় আমাদের আসেনি। যেদিন দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। দেশে গণতান্ত্রিক সরকার কায়েম হবে। জনগণের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত সরকার কায়েম হবে। সর্বোপরি এতে দেশ বৈষম্যমুক্ত, চাঁদাবাজমুক্ত হবে এবং ন্যায়বিচার কায়েম হবে। যদি সামাজিক ন্যায়বিচার না আসে তাহলে মানুষের মর্যাদা, সমতা কোনোটাই ফিরে আসবে না। সে জন্যই আমাদের সংস্কার করতে হবে।

  • সাতক্ষীরার ধুলিহরে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট পুরুস্কার বিতরণী ও সম্মাননা স্মারক প্রদান

    সাতক্ষীরার ধুলিহরে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট পুরুস্কার বিতরণী ও সম্মাননা স্মারক প্রদান

    রুহুল কুদ্দুস, ধুলিহর: “সুস্থ দেহ সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার ধুলিহরে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট, পুরুস্কার বিতরণী ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (২৫ – জানুয়ারি) সকাল ৯:৩০ টার সময় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন, ৮ নং ইউনিয়ান জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালাম। ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় নক আউট পর্বের এ খেলায় অংশগ্রহণ করেন, ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ব্যতীত বাকি ৮ টি ওয়ার্ড।
    টুর্নামেন্টে প্রতি ম্যাচ ৬ ওভার করে খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ফাইনাল খেলার গৌরব অর্জন করেন ১ নং ওয়ার্ড যুব একাদশ অর্থাৎ জিয়ালা, বাগডাঙা, বড়দল ও দামারপোতা গ্রাম এবং ৯ নং ওয়ার্ড যুব একাদশ চাঁদপুর গ্রাম।
    গৌরবময় চ্যাম্পিয়ন ট্রফি অর্জনের সৌভাগ্য লাভ করে ৯ নং ওয়ার্ড যুব একাদশ অর্থাৎ চাঁদপুর।টসে জিতে ব্যাট করতে নেমে ৯ নং ওয়ার্ড চাঁদপুর নির্ধারিত ৬ ওভারে ১০৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১ নং ওয়ার্ড মাত্র ৫৭ রান করে।
    টুর্নামেন্ট সেরা খেলোয়ার নির্বাচিত হন চাঁদপুরের হামিদুর রহমান ফয়েজ।
    আব্দুল করিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সহকারি সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবী,সদর উপজেলার নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান,উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর,সদর যুববিভাগের আমির মাওলানা রবিউল ইসলাম,সেক্রেটারি আশরাফুল আলম বুলু,হযরত আবু বকর সিদ্দিক রাঃ ইসলামিয়া কাবিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম বিলালী,হযরত আবু বক্কর সিদ্দিক (রা:) ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা ওসমান গনি, ৮নং ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার আশরাফুজ্জামান খোকন,ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,সিটি কলেজের সহকারী অধ্যাপক শেখ ওয়াদুদ, ধুলিহর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক কুমার মল্লিক, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আবু তাহের, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ রবিউল ইসলাম সহ প্রতিটি ওয়ার্ডের যুব বিভাগের নেতা-কর্মীরা।
    মোট ৭ ম্যাচের এ খেলায় মাঠ পরিচালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বীকৃত আম্পায়ার ওয়াহেদুজ্জামান শামীম সানা এবং ফজলুল করিম। সমুগ্র খেলায় ধারাভাষ্য প্রদান করেন মোঃ শামীম হোসেন

  • পপ তারকার মৃত্যুদণ্ড দেয়া হয়নি: ইরানের বিচার বিভাগ

    পপ তারকার মৃত্যুদণ্ড দেয়া হয়নি: ইরানের বিচার বিভাগ

    নিউজ অনলাইন: রাষ্ট্র পরিচালিত একটি মিডিয়ায় প্রচারিত পপ তারকা তাতালুর মৃত্যুদণ্ড সংক্রান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইরানের বিচার বিভাগ।
    আজ সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যশনাল। এর আগে, রোববার (১৯ জানুয়ারি) তাতালুর মৃত্যুদণ্ড সংক্রান্ত প্রতিবেদনটি প্রথম প্রকাশ করে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জামে জাম। তবে বিচার বিভাগের গণমাধ্যম অফিস এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছে, তাতালুর চূড়ান্ত রায় এখনও দেয়া হয়নি।
    মিডিয়াটি দাবি করেছিল, নবী মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে ‘তাতালু’ নামে পরিচিত বিতর্কিত গায়ক আমির হোসেন মাগসুদলুকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
    ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, সম্প্রতি এই গায়ক ‘আইনি ধারায় ছাড়পত্র পাওয়ার যোগ্য’ হয়ে উঠেছেন। ফৌজদারি আদালতের নবম শাখার রায়ে প্রসিকিউটর আপত্তি জানানোর পর তার বিরুদ্ধে ওঠা একটি অভিযোগ খারিজ করা হয়। এরপর মামলা অন্য আদালতে পাঠানো হয়েছে।
    ২০১৮ সাল থেকে ইস্তাম্বুলে বসবাস করছিলেন ৩৭ বছর বয়সী তাতালু। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি কর্তৃপক্ষ তাকে ইরানে ফেরত পাঠায়। তাকে ‘পতিতাবৃত্তি প্রচার’, ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ‘প্রচার’ এবং ‘অশ্লীল বিষয়বস্তু’ প্রকাশের অভিযোগসহ বেশ কয়েকটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।
    ২০১৭ সালে অতি-রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিভিশনে একটি বৈঠকেও অংশ নিয়েছিলেন তিনি। মাগসুদলু তার ট্যাটু ও পপ সঙ্গীতের জন্য ভক্তদের কাছে বেশি পরিচিত। ২০১৫ সালে তাতালু ইরানের পারমাণবিক কর্মসূচির সমর্থনে একটি গানও প্রকাশ করেন।

    /এএম

  • পাল্টে যাচ্ছে পুলিশ, র‌্যাব, আনসারের পোশাক

    পাল্টে যাচ্ছে পুলিশ, র‌্যাব, আনসারের পোশাক

    নিউজ অনলাইন: পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনা হচ্ছে। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
    জানা গেছে, বৈঠকে আয়রন, রয়েল ব্লু, ডিপখাকি, ডিপব্লু, জলপাইসহ কয়েকটি রংয়ের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রংয়ের পোশাক চূড়ান্ত করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে ‘আয়রন’। র‌্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভ রংয়ের এবং আনসারের পোশাকের রং হচ্ছে ‘গোল্ডেন হুইট’।
    এর আগে, বিভিন্ন স্যাম্পলের পোশাক উপস্থাপন করা হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠকে যুব ও ক্রীড়া, পরিবেশ, বিদ্যুৎ জ্বালানি, শিল্পসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পুলিশ সদস্যদের বিভিন্ন রঙয়ের পোশাক পরিয়ে বৈঠকে উপস্থিত করা হয়। সেখান থেকে এক এক বাহিনী নিজেদের জন্য এক এক রঙয়ের পোশাক নির্ধারণ করে নেয়। ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক।

  • সাতক্ষীরায় ব্যাবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার -২

    সাতক্ষীরায় ব্যাবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার -২

  • সাতক্ষীরা সদর উপজেলায় উলামা দের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

    সাতক্ষীরা সদর উপজেলায় উলামা দের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

    রুহুল কুদ্দুস, সাতক্ষীরা:সাতক্ষীরা সদর উপজেলায় উলামা দের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (১২ জানুয়ারি) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা অফিসে সাতক্ষীরা সদর উপজেলার উলামা দের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার সহকারী সেক্রেটারি ও উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সবুরে সভাপতিত্বে ও ডক্টর রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার নায়েবে আমীর শেখ নুরুল হুদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সাতক্ষীরা জেলার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ও উলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা সাবেক আমীর মাওলানা শাহাদাত হোসাইন, সদর উপজেলার আমির মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা শহিদুল ইসলাম, মোসলেম আলী, মাওলানা রমজান আলী সহ সদরের ১৪টি ইউনিয়নের উলামা দায়িত্বশীলবৃন্দ।

  • বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

    বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

    নিউজ অনলাইন: বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
    আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এই কথা বলেন।
    সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি এবং স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে ভারত ওই সব স্থানে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে।
    তিনি বলেন, বিগত সরকারের সময়ে ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে, যেগুলো ভারতের করা উচিত হয়নি। কিন্তু আমাদের আগের সরকার সেই সুযোগ দিয়েছে।