Author: news_admin

  • আশাশুনি উপজেলা আইন শৃংখলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

    আশাশুনি উপজেলা আইন শৃংখলা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

    এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি:

    আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় বাংলাদেশ সেনা বাহিনীর মেজর মারুফ,সহকারী কমিশনার (ভূমি)রাশেদ হোসাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার,সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম,ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী,মাওঃ আবু বক্কর সিদ্দিক,রুহুল কুদ্দুছ,এম এম হোসেনুজ্জামান,মাহবুবুল হক ডাবলু,দিপংকর বাছাড় দিপ,আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক,শিক্ষক আমিনুল ইসলাম বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় মহেশ্বরকাটি মৎস্য সেটে সওজ এর জমিতে ছাবড়া দোকান বেঁধে ব্যবসাকারী ৬ জনকে উচ্ছেদের ষড়যন্ত্র,পয়ঃ নিস্কাশনে সমস্যা হতে পারে এমন খাল ডিসিআর না দেওয়া,সড়কের পাশের ঘের মালিকদের সড়কে মাটি দেয়া,মোবাইলে খতিকর খেলায় জড়িয়ে ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টিকারীদের রুখাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
    একইদিন উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় বাংলাদেশ সেনা বাহিনীর মেজর মারুফ,সহকারী কমিশনার (ভূমি)রাশেদ হোসাইন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, হাজী আবু দাউদ ঢালী, মাওঃ আবু বক্কর সিদ্দিক,এম এম হোসেনুজ্জামান, মাহবুবুল হক ডাবলু,দিপংকর বাছাড় দিপসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অবস্থা সম্পর্কে ও উন্নয়ন মূলক কাজ সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

  • ইটভাটা ও সড়কে অবৈধ দখল রোধে আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা

    ইটভাটা ও সড়কে অবৈধ দখল রোধে আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা

    ইটভাটা ও সড়কে অবৈধ দখল রোধে আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচানা

    এস এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার কুল্যায় ইটভাটায় ও দাদপুরে অবৈধ সড়ক দখল রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
    সোমবার দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন মোবাইল কোর্ট পরিচালনা করেন। প্রথমে বুধহাটা বাজারের পাশে ইরাবতি ব্রিক্স এ মোবাইল কোর্ট পরিচালনাকালে ভাটায় গাছ-কাঠ জ্বালানো, টায়ার পোড়ানো,জমি ডিড নিয়ে হারির টাকা পরিশোধ না করা,জমির মালিকদের নামে মামলা করাসহ বিভিন্ন বিষয় দেখেন। মোবাইল কোর্ট হবে জানতে পেরে ভাটা মালিক হোসেন আলী গা ঢাকা দেন বলে জানাগেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন ভাটা মালিককে মঙ্গলবার প্রয়োজনীয় কাগজপত্রসহ তাঁর কার্যালয়ে হাজির হতে আদেশ প্রদান করেন।পরে একই ইউনিয়নের দাঁদপুর গ্রামে খালের দু’ধারের রাস্তায় অবৈধ দখল নিয়ে ঘেরাবেড়া দিয়ে শাক-সবজী চাষ করে যাতয়াতের পথ বন্ধ করার অবিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট চলাকালে এলাকাবাসীর সহযোগিতায় ঘেরাবেড়া ও আবাদকৃত সাক-সবজী অপসারণ করা হয়। এ সময় সেনা বাহিনীর ওয়ারেন্ট অফিসার বিপ্লব মিয়া,বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তুষার কান্তি মাহাতো তাঁর সাথে ছিলেন।

  • সাতক্ষীরার ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল

    সাতক্ষীরার ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল

    রুহুল কুদ্দুস, সাতক্ষীরা :
    সাতক্ষীরার ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
    সোমবার ( ৩০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার মাজেদুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আলহাজ্ব আবদুল খালেক,মিজানুর রহমান,আছিরউদ্দীন,আবদুল করিম,ছনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার,সীমান্ত আর্দশ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুর রহমান,ঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আদর আলী সরদার,আলহাজ্ব আবদুল মাজেদ সরদার সহ বিভিন্ন শ্রেনি পেশার ব্যক্তিবর্গ।এসময় সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তারা বলেন শেষ ফলাফল নয় আজকে যারা খারাপ রেজাল্ট করেছে তারা আগামী দিনের ভালো রেজাল্ট করার জন্য চেষ্টা করবে আগামী বছর তারাও খুব ভালো রেজাল্ট করতে সক্ষম হবে সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। এ সময় যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয় তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আজগর আলী।

  • দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণ

    দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণ

    আবু বক্কার সিদ্দিক, স্টাফ রিপোর্টার : দেবহাটার কামটা পাওয়ার হাউজ সংলগ্ন দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রদান করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) প্রতিষ্ঠান চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোক্তার হোসেনের সভাপতিত্বে ও প্রিন্সিপাল ইমদাদুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু হাসান, দাতা সদস্য মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ রওশন আলী, আব্দুস সোবহান, ইমান আলী, নুর আলী সরদার, সোহরাব আলী সরদার, এহছানুল হক প্রমুখ। বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাহাবুব আলম, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার বিশিষ্ট ভাষ্যকর সিরাজুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য ফরিদা পারভীন, প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল আজগর আলী, শিক্ষক সাব্বির আহম্মেদ প্রমুখ। বক্তারা বলেন, প্রতিষ্ঠানটি ২০০৮ সাল থেকে শিশুদের জেনারেল কারিকুলামের সাথে বাংলা, আরবি, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে শিক্ষা প্রদান করে যাচ্ছে। প্রান্তিক পর্যায়ে আধুনিক মানের শিক্ষা প্রদানে বিশেষ ভূমিকা রাখায় শিক্ষকদের ধন্যবাদ জানান বক্তারা। পরে প্লে থেকে কেজি ৭ম শ্রেণির ফলাফল ঘোষণা করা হয়। বিভিন্ন ক্লাসে ১,২,৩ রোল অর্জনকারী, হেফজ বিভাগ ও বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থী, অভিভাবক, দাতা এবং শিক্ষক-স্টাফদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ ও বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

  • কালিগঞ্জ ছাত্রশিবিরের উত্তর আদর্শ শাখার কর্মী শিক্ষা বৈঠাক

    কালিগঞ্জ ছাত্রশিবিরের উত্তর আদর্শ শাখার কর্মী শিক্ষা বৈঠাক

    মোঃ হারুন উর রশীদ, কালীগঞ্জ :
    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উত্তর আদর্শ উপজেলা শাখার আয়োজনে বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষ বৈঠকের আয়োজন করা হয়েছে।
    বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টায় কালিগঞ্জ উপজেলা নলতা ঐশী অডিটোরিয়ামে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
    উক্ত শিক্ষা বৈঠকের থানা সভাপতি শেখ বিল্লাল হোসেন এর সঞ্চালনায় দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া ইউনিভার্সিটি সাবেক শিক্ষা ও গবেষণা সম্পাদক বর্তমান নলতা ইউনিয়নের রোকন মাওলানা নাজমুস সাদাত । প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সভাপতি ছাত্রনেতা ইমামুল ইসলাম।
    বিশেষ অতিথি হিসাবে আলোচনা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ,নলতা জামায়াতে ইসলামী সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব
    আরো আলোচনা পেশ করেন ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃরফিকুল ইসলাম রেজা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ পশ্চিম আদর্শ থানা শাখার সভাপতি রবিউল ইসলাম ।
    আরো উপস্থিত ছিলেন,থানা সেক্রেটারী মোঃমারুফ বিল্লাহ প্রমুখ।

  • ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত

    ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত

    মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর ব্রহ্মরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২০ ডিসেম্বর) মাছখোলা উত্তরপাড়া জামে মসজিদে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

    যুব সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে দারস পরিবেশন করেন ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসেন।

    ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের যুব ইউনিট শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেশ।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক সহিদুর রহমান,০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা জাকির হোসেন,হাফেজ মোঃ রফিকুল ইসলাম,ব্রহ্মরাজপুর ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম, ০৯নং ওয়ার্ডের সভাপতি মোঃ সহিদুর রশীদ মুকুল,হাফেজ মফিজুল ইসলাম,মোঃ শাহাদুজ্জামান,১নং ইউনিটের সভাপতি মাওলানা রোকনুজ্জামান বিপ্লবী ও সেক্রেটারি ফেরদাউস আলম,২নং ইউনিটের সভাপতি আব্দুল গফুর ও সেক্রেটারি আল মামুন প্রমুখ।

  • মাস্টার হাফিজুর রহমানের শ্বশুরের ইন্তেকাল, জানাযা সম্পন্ন

    মাস্টার হাফিজুর রহমানের শ্বশুরের ইন্তেকাল, জানাযা সম্পন্ন

    শফিকুল ইসলাম, লাঙ্গলঝাড়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাস্টার হাফিজুর রহমানের শ্বশুর মাস্টার আব্দুল আজিজ (৮০) ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন। বুধবার (১ ডিসেম্বর) বিকাল ৫টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়ি কলারোয়ার লাঙ্গলঝাড়ায় ইন্তেকাল করেন।

    জানাযা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামারুজ্জামান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা ওমর আলী, মাস্টার হাফিজুর রহমান, লাঙ্গল ঝড়া জামে মসজিদের ইমাম আজহারুল ইসলাম, মরহুমের ছোট ছেলে অধ্যাপক মহসিন রেজা পিন্টু প্রমুখ।

  • সাতক্ষীরায় জামায়াতের ৭ উপজেলা আমীরগণের শপথ

    সাতক্ষীরায় জামায়াতের ৭ উপজেলা আমীরগণের শপথ

    সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য নির্বাচিত উপজেলা আমীরগণের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার বিকাল ৫ টায় সাতক্ষীরা আল—আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল নির্বাচিত উপজেলা আমীরগণের শপথ বাক্য পাঠ করান। এসময় জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বদরুদ্দিন, সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা.মাহমুদুল হক, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক ওবায়দুল্লাহ, শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন, জেলা সভাপতি ইমামুল ইসলাম সহ কর্মপররিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
    ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য উপজেলা আমীর হিসাবে যারা শপথ গ্রহন করেন তারা হলেন.. ১) মাওলানা মফিদুল্লাহ—( তালা উপজেলা), ২) মাওলানা কামরুজ্জামান (কলারোয়া উপজেলা), ৩) মোঃ জাহিদুল ইসলাম—(সাতক্ষীরা শহর), ৪) তারিকুজ্জামান তুষার—(আশাশুনি উপজেলা), ৫) মাওলানা অলিউল ইসলাম—(দেবহাটা উপজেলা), ৬) মাওলানা আব্দুল ওহাব—( কালিগঞ্জ উপজেলা) এবং ৭) মাওঃ আব্দুর রহমান—( শ্যামনগর উপজেলা)

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, এই দায়িত্ব আমানত হিসাবে গ্রহন করে ঈমানদারীর সাথে পালন করা আমাদের কর্তব্য। দেশ,জাতি সৎ ও যোগ্য মানুষ খুঁজে বেড়াচ্ছে। জামায়াত সেই মানুষ তৈরীর কাজ করে যাচ্ছে। আমাদের গণপ্রত্যাশা পুরনে ঐতিহাসিক ভুমিকা পালন করতে হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে ১০ জনকে জয়িতাকে সম্মাননা প্রদান

    সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে ১০ জনকে জয়িতাকে সম্মাননা প্রদান

     

    মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।

    সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ১০ জনকে জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
    সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা।

    অনুষ্ঠানের শুরুতে  স্বাগত বক্তব্য রাখেন মহিলা অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস, নারী নেত্রী খুরশিদ জাহান শিলা, জোস্না দত্ত, লিলি খাতুন, সদর হাসপাতালের ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিকী, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক মোজাম্মেল হোসেন, শাকিবুর রহমান বাবলা, ফারহা দিবা খান সাথী প্রমুখ। সম্মাননা অনুষ্ঠানে জেলা পর্যায়ে ৫ জন ও উপজেলা পর্যায়ে ৫ জন জয়িতাকে  সম্মাননা ক্রেস্ট ও উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

    জেলা ও উপজেলা পর্যায়ে ১০ জন জয়িতারা হলেন, আফরোজা খাতুন, নাহিদাল আরজিন, মমতাজ খাতুন, জুলেখা খাতুন, প্রিয়াঙ্কা বিশ্বাস, নুরুন্নাহার, স্বর্ণলতা পাল।