শরিফুল ইসলাম কুশখালী প্রতিনিধি:
সাতক্ষীরা সদর বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে
বুধবার(২৬ মার্চ) সকাল ৯ টায় সাতক্ষীরা সদর বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে
এসময় উপস্থিত ছিলেন,বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ ওহিদ উদ্দিন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃতোতাউররহমান,মোঃবনিআমিন,মোঃআব্দুুল হামিদ,মোঃসোলাইমান,মোঃ রফিকুল ইসলাম,মোঃ আজহারুল হক,পলাশ কুমার,মনিরুজ্জামান,খাদিজা খাতুন,রাফেজা খাতুন,সবুর হোসেন, ফারজানা খাতুন,আরমান,শরিফুল ইসলাম প্রমুখ
Author: news_admin
-

সাতক্ষীরা সদর বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত
-

কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে স্বাধীনতা দিবস উদযাপন
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। এ দিন (বুধবার, ২৬শে মার্চ) দিনের শুরুতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলার সকল সরকারি, অধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সোহরাওয়ার্দী পার্কের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ক্রমান্বয়ে উপজেলার বিভিন্ন অধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারী সংস্থা ও সংগঠন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।
সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষে কুচকাওয়াজ, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা ও চিত্রংকন এর আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওঃ আকরাম হুসাইন। গীতা থেকে পাঠ করেন উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক। অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথি বৃন্দ প্যারেড মঞ্চে উপস্থিত হয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক কবুতর উড্ডয়ন করেন। এরপরে প্যারেড পরিদর্শন কুচকাওয়াজ উপভোগ করেণ অতিথিবৃন্দ। উপজেলা পরিষদ মাঠে সুসজ্জিত প্যান্ডেলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে যুব উন্নমন কর্মকর্তা এসএম আকরাম হোসেন ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ শঙ্কর কুমার দে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা ছাত্র সমন্বয়কের আহবায়ক আমির হামজা প্রমুখ।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুধীজন। উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামন করে বিশেষ দোয়া ও উপাসনা করা হয়। -

স্মার্ট মেডিকেল সেন্টারে গ্রাম ডাক্তার সমিতির ইফতার মাহফিল
আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরাঃ
স্মার্ট মেডিকেল সেন্টারে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এবং সাতক্ষীরা পৌর শাখার বাস্তবায়নে ২৬ শে মার্চ ২৫ রমজান স্মার্ট মেডিকেল সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গ্রাম ডাঃ মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ফরহাদ জামিল টিটু, সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা শেখ সাঈদ আহমেদ রঞ্জু, মোঃ শফিউল ইসলাম, মোঃ আবুল কালাম। সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আব্দুল গফফার এর পরিচালনায় অন্যান্যের এর মধ্যে উপস্থিত ছিলেন স্মার্ট মেডিকেল সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গ্রাম ডাঃ ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ এম এ হাসান, পৌর শাখার সভাপতি গ্রাম ডাঃ অনির্বাণ সরকার, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আল আমিন গাজী, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ রুহুল আমিনসহ সাতক্ষীরা জেলা, সদর উপজেলা এবং পৌরসভা শাখার গ্রাম ডাক্তার বৃন্দ। এর আগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে খুলনা রোড মোড় শহীদ আসিফ চত্বর থেকে র্যালি বের হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশ ও জাতের সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন গ্রাম ডাঃ হাফেজ আবুল বাশার। -

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লাবসা সাংগঠনিক শাখার দোয়া ও ইফতার মাহফিল
মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি,,
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লাবসা সাংগঠনিক শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকাল তিনটায় বিনেরপোতাস্থ আব্দুর রহমান কলেজের অডিটোরিয়ামে লাবসা সাংগঠনিক থানা শাখার সভাপতি রাসেল হোসেনের সভাপতিত্বে সেক্রেটারি রনি হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি মেহেদী হাসান, সাবেক শহর সেক্রেটারিয়েট সদস্য সাইদ আল শোয়াইব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রমজান মাস কুরআন নাযিলের মাস, সুতরাং এই রমজান থেকে শিক্ষা নিয়ে আমাদের সার্বিক জীবন কুরআনের আলোকে পরিচালনা করতে পারি সেদিকে সবাইকে গুরুত্ব দিতে হবে।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কুরআনের শিক্ষা কায়েম করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন শহর শিবিরের সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন এবং অত্র শাখার সাবেক সভাপতি বৃন্দ। -

সাতক্ষীরায় এতিম বাচ্চাদের সাথে ইফতার করল ব্যাংকার’স এসোসিয়েশন
আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় সরকারি-বেসরকারী ব্যাংক কর্মকর্তাদের সংগঠন ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরা সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও এতিমখানার বাচ্চাদের সাথে একাত্ম হয়ে আজ ২৫ শে রমজান ইফতার করল। শহরের মাছখোলা ক্লাব মোড়ে এতিমখানায় দেড় শতাধিক এতিম বাচ্চাদের সাথে নিয়ে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার ম্যানেজার আব্দুর রহিম, সেক্রেটারী ও আল আরাফাহ ইসলামি ব্যাংকের কর্মকর্তা কবির উদ্দিন, কার্যকরী সভাপতি ও অগ্রণী ব্যাংকের এজিএম জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সোনালী ব্যাংক পিএলসি পারুলিয়া শাখার ম্যানেজার মনিরুল ইসলাম, খলিশখালী শাখার ম্যানেজার জসীম উদ্দীন,অর্থ সম্পাদক জি এম আবু সায়েম, দপ্তর সম্পাদক শেখ কামরুজ্জামান,সিটি ব্যাংকের আক্তারুজ্জামান কাজল, অগ্রণী ব্যাংকের এজিএম মোঃ আব্দুল্লাহ, আব্দুল জলিল, মোঃ তাহারুল ইসলাম, রিযাজুল ইসলাম, জনতা ব্যাংকের মাগফুর রহমান, কবিরুল ইসলাম, কারিমুছ শাহাদাৎ মিলন, ওয়ান ব্যাংকের আব্দুল ওহাব সুমন, রুপালী ব্যাংকের
আজমল হোসেন খান সহ এতিমখানার পরিচালকমন্ডলী ও এতিম বাচ্চারা। এর আগে মাগুরা এতিমখানা কমপ্লেক্স হাফিজিয়া মাদরাসার প্রায় ৩৫ জন বাচ্চাদের মাঝে ইফতারি পৌঁছে দেয়া হয় । -

ঝাউডাঙ্গায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঝাউডাঙ্গা প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬শে মার্চ) বিকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা মাদ্রাসা ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। প্রধান আলোচকের বক্তব্য পেশ করেন সাতক্ষীরা জেলা জামায়াতের ইউনিট সদস্য ও সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল বারী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওঃ শাহাদাত হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওঃ মোশাররফ হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, অধ্যক্ষ খলিলুর রহমান, বাজার কমিটির সভাপতি শাহাজাহান কবির প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ নুরুল বাশার।
-

দেবহাটায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন’র ইফতার মাহফিল
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ৩টায় সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ইফতার মাহফিলে উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন’র সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন’র সভাপতিত্বে সেক্রেটারী ইসরাইল আশেকে মাগফুর’ র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।
তিনি বলেন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলো জাতি গড়ার কারিগর এজন্য শিক্ষা এমন একটি প্রক্রিয়া যা মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন করে। আমাদের ইসলামি শিক্ষানীতি চালু করা যার মধ্যে ব্যক্তির দেহ-মন-আত্মার বিকাশ ঘটিয়ে আচরণের ইতিবাচক পরিবর্তন আনে। মানসিক বুদ্ধিবৃত্তিক প্রস্ফুটন করে ইন্দ্রিয় জাগ্রত করে। অর্জিত জ্ঞান নিজেকে আত্মপ্রত্যয়ী ও সংস্কারমুক্ত করে তোলে। শিক্ষার উদ্দেশ্য হলো চরিত্রের বিকাশ, মানবীয় উত্কর্ষ সাধন করা, সুঅভ্যাস গড়ে তোলা, মিথ্যার বিনাশ আর সত্যের সন্ধানে অগ্রসর হওয়া। নৈতিক আচরণের উন্মেষ ঘটিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগরিত করা।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল ওহেদ, মাদ্রাসা শিক্ষক বিভাগের সভাপতি মাওলানা ইয়াকুব আলী, কলেজ শিক্ষক বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সেক্রেটারী সহকারী অধ্যাপক আকবর হোসেন, কিন্ডারগার্টেন বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক বিভাগের সভাপতি মাস্টার মনিরুজ্জামান, ইবতেদায়ী শিক্ষক বিভাগের সভাপতি মাওলানা নুরুল ইসলামসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। -

সাতক্ষীরা সদর বাঁশদহা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল
ওসমান গনি: সাতক্ষীরা সদরের ১নং বাঁশদহা ইউনিয়ন জামায়াত ইসলাম কতৃক ২৩ শে রমজান রোজ সোমবার সকাল ১০টায় মহিলা সমাবেশ এবং বিকাল ৪টা হতে পুরুষ কমী সম্মেলন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় । উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মাওঃ নাজমুল হুদা আমির ১নং বাঁশদহা ইউনিয়ন জামায়াতে ইসলামী । মাহফিল পরিচালনা করেন ডাঃ মাওঃ ওসমান গনি সেক্রেটারী ১নং বাঁশদহা ইউনিয়ন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।জনাব মুহাদ্দিস আঃ খালেক সাহেব । কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও পরিচালক খুলনা অঞ্চল ।বাংলাদেশ জামায়াতে ইসলামী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।জনাব মাওঃ শাহাদাৎ হোসাইন । জেলা কর্ম পরিষদ সদস্য ও সাবেক থানা আমির সাতক্ষীরা সদর ।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন । সাতক্ষীরা সদর কর্ম পরিষদ সদস্য মাওঃ আঃ হামিদ, মাওঃ আঃ মজিদ, মাওঃ মাহফুজুর রহমান, মোঃ শহীদ হাসান,মাওঃ রমজান আলি ।এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়বে আমির মাওঃ ইব্রাহীম হোসেন । সহকারী সেক্রেটারী প্রফেসর জাহাঙ্গীর হোসেন ।ইউনিয়ন পেশাজীবি সভাপতি হাফেজ জাহাঙ্গীর আলম ।ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি হাফেজ আঃ রহিম ।
-

সাতক্ষীরা ট্রিবিউন ও দৈনিক লাখোকন্ঠ পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল
সাতক্ষীরা : সাতক্ষীরা ট্রিবিউন ও দৈনিক লাখোকন্ঠ পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) পলাশপোলস্থ সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর সভাপতি ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এস এম মহিদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা ট্রিবিউন পোর্টালের সম্পাদক ও দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ফিরোজ হোসেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার ও পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এড. মোঃ আলমগীর আশরাফ, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাঈদ, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি বেলাল হোসেন, পৌর ৮নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি মোঃ আবদুল গফুর, দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি প্রভাষক মোঃ আমিনুর রহমান, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবু বকর, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন এর সভাপতি মীর মোস্তফা আলী, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান আলী মিটন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে সঠিক সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের কাজ।কাল্পনিক তথ্য দিয়ে কোন সংবাদ উপস্থাপন করা ঠিক নয়। বিগত দিনে সাংবাদিকদের নানা ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল।তারপরেও সাংবাদিকরা গণতন্ত্রও দেশের স্বার্থে অন্যায়ের কাছে মাথানত করেনি।
এসময় আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক নির্ভীক সংবাদ পত্রিকার সহ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, দৈনিক দেশ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম, দৈনিক চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম, দৈনিক অগ্রসর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মোরশেদুল হক, দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার মোঃ হাফিজুর রহমান, দৈনিক খুলনাঞ্চলের জেলা প্রতিনিধি মোঃ আতিকুজ্জামান, দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিয়ার রহমান, সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার মোঃ মোস্তাফিজুর রহমান, সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার বার্তা সম্পাদক শহিদুল ইসলাম শহিদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ মোঃ আবুল হোসেন। -

আশাশুনি গণধিকার পরিষদের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আশাশুনিতে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ মার্চ) বিকালে আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা গণধিকার পরিষদ এ ইফতার মাহফিলের আয়োজন করে। উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ নাসিমের সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান,বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম,আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোস্তাফিজুর রহমান,যুব অধিকার পরিষদের জেলা সেক্রেটারী আজিবুর রহমান,গন অধিকার পরিষদের সিনিয়র যুগ্ন সদস্য সচিব ইয়াসিন আরাফাত,যবদল নেতা আবু জাহিদ সোহাগ,ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত পলাশ,ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি সারাফাত হোসেন,সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন,যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম,ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম,যুব অধিকার পরিষদের উপজেলা সিনিয়র সহ সভাপতি আসলাম উদ্দিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুর বিন মিজান। দৈনিক সংগ্রামের আশাশুনি উপজেলা প্রতিনিধি এস এম মোস্তাফিজুর রহমান,সাংবাদিক এম এম রুহুল আমিন প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাজীপুর কুড়িগ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মিজানুর রহমান।