Author: news_admin

  • দেবহাটায় ভাষা সৈনিকের সমাধিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

    দেবহাটায় ভাষা সৈনিকের সমাধিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন। মহান স্বাধীনতা দিবসে ধোপাডাঙ্গায় প্রয়াত এ ভাষা সৈনিকের সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ হজরত আলী, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের স্ত্রী রাবেয়া খাতুন, শাহজাহান মাস্টারের পুত্র ফারুক মাহবুবর রহমান, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ, ইমরান হোসেন প্রমুখ। পরে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের স্ত্রীর সুস্থতা ও সার্বিক বিষয়ে খোঁজ নেন উপজেলা প্রশাসনের নের্তৃবৃন্দরা।

  • কুলিয়ায় যুব বিভাগের উদ্যোগে ঈদ উপহার প্রদান

    কুলিয়ায় যুব বিভাগের উদ্যোগে ঈদ উপহার প্রদান

    দেবহাটা প্রতিনিধি : দেবহাটার কুলিয়া ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে গরিব, অসহায়দের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
    শুক্রবার (২৮ মার্চ) দুপুর ৩টায় কুলিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ ঈদ উপহার প্রদান করা হয়।
    এ ঈদ উপহার প্রদানে ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা মোজাহিদুল আলম’র সভাপতিত্বে ও সেক্রেটারী অলিউল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা অলিউল ইসলাম।
    তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই বিভীষিকাময় পরিস্থিতির মাধ্যমে আল্লাহ তাআলা অসহায়দের পাশাপাশি আমাদেরও পরীক্ষা নিচ্ছেন, তাদের ব্যাপারে আমরা কী পদক্ষেপ নিচ্ছি তা দেখছেন। এই পরীক্ষায় পাস করতে হলে তাদের পাশে দাঁড়াতে হবে। এক্ষেত্রে দরিদ্র আত্মীয়-স্বজন, দরিদ্র প্রতিবেশী, এতিম-মিসকিনসহ প্রত্যেক নিঃস্ব ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর বিকল্প নেই। মানুষকে অসহায়ত্ব থেকে, বিপদ থেকে উদ্ধারের জন্য খরচ করাকে মহান আল্লাহ বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করেছেন এবং সেই বিনিয়োগ তিনি বহুগুণে ফেরত দেওয়ার ওয়াদা করেছেন। এতেই নীহিত রয়েছে মহান আল্লাহর দয়া।
    বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফফার, সেক্রেটারী হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম, সহ-সেক্রেটারী রফিকুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল, সহ-সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, অফিস সেক্রেটারী হাফেজ হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক মহাসিন আলী সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

  • শিবপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শিবপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

     

    মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :সাতক্ষীরা সদরের ৫নং শিবপুর ইউনিয়নে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    শিবপুর ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের টিম সদস্য মুহাদ্দিস হাফেজ রবিউল বাসার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক,জেলা জামায়াতের টিম সদস্য মাওলানা শাহাদাৎ হুসাইন,সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হুসাইন, সহ-সেক্রেটারী মোঃ শহীদ হাসান,দিদির ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আবুল কাশেম প্রমুখ।

  • দেবহাটায় সুন্দরবন ট্রান্সপোর্টের আয়োজনে ইফতার মাহফিল

    দেবহাটায় সুন্দরবন ট্রান্সপোর্টের আয়োজনে ইফতার মাহফিল

    দেবহাটা প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় সুন্দরবন ট্রান্সপোর্টের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দেবহাটা উপজেলার সখিপুরস্থ দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিনের পরিচালনায় সুন্দরবন ট্রান্সপোর্টের আয়োজনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মুকুল, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, গণমাধ্যমকর্মী ইব্রাহীম হোসেন, ব্যবসায়ীরা সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ। ট্রান্সপোর্টের পরিচালক ফিরোজ হোসেন বলেন, আপনাদের একান্ত সহযোগিতায় আপনাদের পন্য দ্রব্য বিশ্বাস্ত সাথে, নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে পৌছে দেবো।আপনারা আমাদের কাছে ভালো মানের পন্যদ্রব্য আশা করি।

  • সাতক্ষীরায় শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ

    সাতক্ষীরায় শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ

    স্টাফ রিপোটারঃ বৈষম্য বিরোধী আন্দোলনসহ বিগত সরকার সমূহের সময়ে সাতক্ষীরায় রাজনৈতিক সহিংসতায় শাহাদাত বরণ কারী ৫৪ শহীদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা। ২৭ মার্চ বৃহষ্পতিবার বিকেলে শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে উপহার প্রদান অনুষ্ঠানে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ। ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদার, ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, কর্মপরিষদ উপাধ্যক্ষ মোসলেম উদ্দীন, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, কর্মপরিষদ সদস্য ও শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম প্রমুখ।

  • শিবপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল

    শিবপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল

    মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :সাতক্ষীরা সদরের ৫নং শিবপুর ইউনিয়নে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    শিবপুর ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের টিম সদস্য মুহাদ্দিস হাফেজ রবিউল বাসার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক,জেলা জামায়াতের টিম সদস্য মাওলানা শাহাদাৎ হুসাইন,সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হুসাইন, সহ-সেক্রেটারী মোঃ শহীদ হাসান,দিদির ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আবুল কাশেম প্রমুখ।

  • কালিগঞ্জে বিশিষ্টজনদের সম্মানে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল

    কালিগঞ্জে বিশিষ্টজনদের সম্মানে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল

    আলমগীর কবির কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধিঃ

    সাতক্ষীরার কালিগঞ্জে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ মার্চ) উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    যুব অধিকার পরিষদের কালিগঞ্জ উপজেলা সভাপতি সাইফুল ইসলাম আঙ্গুরের সভাপতিত্বে ও সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুছানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহঃ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জনি। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি ।
    এছাড়াও আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ সাতক্ষীরা জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক ইয়াছিন আরাফাত, যুব অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা সভাপতি তবিবুর রহমান, জেলা সাধারণ সম্পাদক আজিবুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি শারাফাত হোসেন, পেশাজীবী অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা সভাপতি ঢালী হাফিজুর রহমান, ছাত্র অধিকার পরিষদের
    ইকবাল হোসেন, কালিগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাসেল, কালিগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক আহবায়ক শিমুল, ব্যবসায়ী হাসানুর রহমান হাসান এবং জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

  • আশাশুনিতে বাস-ইঞ্জিন ভ্যান সংঘর্ষে ভ্যান চালক নিহত

    আশাশুনিতে বাস-ইঞ্জিন ভ্যান সংঘর্ষে ভ্যান চালক নিহত

    এস,এম মুোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা)।। সাতক্ষীরার আশাশুনি উপজেলার আশাশুনি টু সাতক্ষীরা সড়কে মিনিবাস ও ইঞ্জিন ভ্যান দুর্ঘটনায় ভ্যান চালক আব্দুল কুদ্দুছ নিহত হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলায়হি রাজেউন)। বৃহস্পতিবার(২৭মার্চ) দুপুর ১ টার দিকে মহেশ্বরকাটি মৎস্য সেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত রমজান আলী সরদারের ছেলে আব্দুল কুদ্দুছ (৫৫) তার ইঞ্জিন ভ্যানে বিচলী নিয়ে আশাশুনির দিকে যাচ্ছিল। ঘটনাস্থল মহেশ্বরকাটি মৎস্য সেটের আগে তুলসী আঢ্যর মৎস্য ঘেরের কাছে পৌছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মিনিবাস (সাতক্ষীরা-জ-০৫-০০০৪) দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মিনিবাস-ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যান চালক আঃ কুদ্দুছ গুরুতর আহত হয়। খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টীম দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত কুদ্দুছকে নিয়ে বুধহাটা পর্যন্ত গেলে এ্যাম্বুলেন্সে করে তাকে সাতক্ষীরা হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাস চালক গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়।

  • নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ

    নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ

    মোঃ হারুন উর রশীদ( কালিগঞ্জ, সাতক্ষীরা)
    সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় রমজানের শেষ সময়ে এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক টুকরো ঈদের আনন্দ বয়ে আনলো মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ)। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টায় বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী ও আপনজনদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়নের আমীর মাস্টার মোঃ আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের (এসডিএফ) নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম এবং নলতা ইউনিয়ন যুব জামায়াত ইসলামীর দায়িত্বশীল মোঃ আশরাফ হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম.জেএফ)এর সাবেক সভাপতি মাসুমা সেরমিজ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্টাফদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম, আরিফ হোসেন, আবুল কাশেম, আব্দুল্লাহ, রহিমা খাতুন, আবুল হুসাইন প্রমুখ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।এ ধরনের মহতী উদ্যোগ সমাজে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ভালোবাসা ও সহমর্মিতার এক অনন্য উদাহরণ। অতিথিরা তাদের বক্তব্যে এমজেএফ-এর এই মানবিক প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং সমাজের বিত্তবান মানুষদের ভবিষ্যতে এমন আরও উদ্যোগ ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
    উপস্থিত শিক্ষার্থীরা উপহার পেয়ে অত্যন্ত আনন্দিত হয় এবং তাদের হাসিমুখ পুরো আয়োজনকে আরও অর্থবহ করে তোলে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের এমন সহযোগিতা বিশেষ শিশুদের জীবনে আনন্দ ও উৎসবের বার্তা পৌঁছে দেয়, যা সত্যিই প্রশংসনীয়।

  • পারুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গণ ইফতার মাহফিল

    পারুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গণ ইফতার মাহফিল

    দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল ৫টায় পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
    এ গণ ইফতার মাহফিলে ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন’র সভাপতিত্বে সেক্রেটারী হাফেজ রফিকুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।
    বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সহ-সেক্রেটারী সোলায়মান হোসেন, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আনোয়ারুল ইসলাম, টিম সদস্য শেখ মাসুদ রানা, ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি হাফেজ ওমর ফারুক, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, আলহাজ্ব ফজলুর রহমান, সহ-সেক্রেটারী হাফেজ নাসিরউদ্দিন, আল আমিন, রওশন আলী, আরশাদ আলী সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।