বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী

আব্দুর রাজ্জাক :  বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩১ডিসেম্বর) সকাল ১১ টায় এ ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা শাকিলা খানমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাহিনুজ্জামান শাহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের পি.টি.এ সভাপতি আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে ও পুরস্কার বিতরণে স্পন্সার ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সানশাইন গ্রুপ অফ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সিইও শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর
শোভনালী ইউনিয়ন সেক্রেটারি আলহাজ্ব দেছের আলী, শিক্ষক প্রতিনিধি হাফেজ রবিউল ইসলাম, সাংবাদিক আব্দুর রাজ্জাক, শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষক জাকির হোসেন, শিক্ষক তায়জুল ইসলাম,শিক্ষিকা জেসমিন আরা,শিক্ষিকা তাসলিমা পারভীন, শিক্ষিকা রোজিনা খাতুন, শিক্ষিকা জাহানারা খাতুন প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *