আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ শিবিরের আয়োজন করা হয়। শিক্ষাশিবিরের শুরুতে দারসুল কুরআন পেশ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক। উদ্বোধনী বক্তব্য দেন ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ। দিনব্যাপী বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আনুগত্য, পরামর্শ ও মোহাসাবা বিষয়ে আলোচনা করেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ ও কুরবানি বিষয়ে বক্তব্য দেন জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমীন। এছাড়া ইনফাক ফি সাবিলিল্লাহ বিষয়ে আলোচনা করেন উপাধ্যক্ষ আব্দুস সবুর এবং বার্ষিক পরিকল্পনার আলোকে করণীয় তুলে ধরেন উপজেলা আমীর ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান। অনুষ্ঠানে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা করেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুরতাজা। ইউনিটের মাসিক রিপোর্ট সংরক্ষণ পদ্ধতি বিষয়ে আলোচনা করেন উপজেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস এবং বায়তুলমালের আয়-ব্যয়ের বিষয় তুলে ধরেন এ.বি.এম. আলমগীর পিন্টু। ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল হাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সেক্রেটারি শহিদুজ্জামান বাবলু, বেলাল হোসেন, মাওলানা যুবায়েরুল ইসলাম, মিজানুর রহমান ও ডা. রবিউল ইসলাম রবি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *