ঢাকাSunday , 22 February 2026
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. তালা
  10. দেবহাটা
  11. পরিবেশ ও জলবায়ু
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. রাজনীতি

জামায়াতে ইসলামীকে ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

news_admin
February 22, 2026 10:41 pm
Link Copied!

ফিরোজ হোসেন: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, এই নির্বাচনে মানুষের আশা ছিলো গোটা বাংলাদেশে জামায়াতে ইসলামী সরকার গঠন করা যাবে। তিনি বলেন, “রাত সাড়ে ৯টা পর্যন্ত ফলাফল একধারায় যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে অনেকের ধারণা ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের পরাজিত করা হয়েছে। তবুও আমরা ঝড় দেখেছি, তুফান দেখেছি, ব্যথা দেখেছি, এতে করে মানুষকে ইসলাম থেকে সরানো কখনও সম্ভব হবে না। আজ হোক, কাল হোক বাংলাদেশের মাটিতে ইসলাম কায়েম হবে, কুরআন কায়েম হবে, ইনশাআল্লাহ।” শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলা জামায়াতের আয়োজনে আগরদাড়ী ইউনিয়নের ধলবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুহাদ্দিস আব্দুল খালেক আরও বলেন, “আমার নির্বাচিত মানে জামায়াতে ইসলামী’র জয়, আমার জয় মানে সাতক্ষীরা জনগণের জয়। আল্লাহর কাছে দোয়া করি, যেন কোন রিয়া, চাওয়া বা খ্যাতি আমাকে স্পর্শ করতে না পারে। খালেস মনে আল্লাহর দিনের জন্য, জনগণের জন্য সাতক্ষীরা গড়ে তুলতে পারি, সেই তৌফিক দান করুন।” আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মশাররফ হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা অধ্যাপক ওমর ফারুক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলাম, শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান, সাবেক সভাপতি আল মামুন ও সেক্রেটারি নুর নবী। এ সময় দোয়া অনুষ্ঠানে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। এরআগে শনিবার (২১ ফেব্রুয়ার) বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্ত্বরে সাতক্ষীরা পৌর ও সদর জামায়াতে ইসলামীর আয়োজনে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় সাতক্ষীরা সদর ২ আসনের আসন পরিচালক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ওমর ফারুকের সঞ্চালনায় সাতক্ষীরা-২ সদর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আজকে সাতক্ষীরা বাসি যারা আমাদেরকে ভোট দিয়েছেন আর যারা দেন নাই সকলেই আমরা আজকে একাকার। সাতক্ষীরার সম্পূর্ণ জনতার দায়িত্ব আমাদের উপরে। আমরা মিলে মিশে থাকবো, ঐক্যবদ্ধ থাকবো, সকলে মিলে মিশে আমরা সাতক্ষীরাকে গড়ে তুলবো। সাতক্ষীরা আমাদের, এই সুন্দর সাতক্ষীরাকে গড়ার জন্য আমরা যে প্রত্যয় ব্যক্ত করেছিলাম, সাতক্ষীরার লক্ষ লক্ষ জনগণ তারা যে আমাদের নির্বাচিত করেছেন, আমরা সেই ওয়াদা রক্ষায় যেন এগিয়ে যেতে পারি রব্বুল আলামিন যে আমাদের সেই সহযোগীতা দান করেন। উল্লেখ্য, নির্বাচন পরবর্তী শপথ গ্রহণের পর শনিবার বিকাল সাড়ে ৩টায় নির্বাচনী এলাকায় শুভাগমন উপলক্ষে তার নির্বাচনী এলাকার জন মানুষের পক্ষ থেকে মোটর সাইকেল শোভাযাত্রা সহ সম্বর্ধনা প্রদান করা হয়। পাটকেল ঘাটা হারুনর রশীদ কলেজ মাঠ হতে শোভা যাত্রা সহকারে বিনের পোতা হয়ে নারকেল তলা মোড় দিয়ে পোস্ট অফিস মোড় হয়ে কলেজ রোড দিয়ে জেলা জামায়াত অফিস, হয়ে পৌরসভা দীঘির পাড় হয়ে নিউ মার্কেট দিয়ে খুলনা রোড মোড়ে সংক্ষিপ্ত পথসভায় অনুষ্ঠিত হয়। এসময় জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।