আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাইদুল হোসেন: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালের নিজস্ব ভবন নিচ তলায় কনসালটেন্ট সেন্টারে আয়োজিত ক্যাম্পে মেডিসিন, গাইনি, থাইরয়েড ও অর্থোপেডিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে ১২০ থেকে ১৩০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ডাক্তারদের মধ্যে ছিলেন সহকারী অধ্যাপক ডা. আসাদুল্লাহ আল গালিব (মেডিসিন বিশেষজ্ঞ, সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল), ডা. ইয়াসমিন সুলতানা (গাইনি ও অবস্ বিশেষজ্ঞ, সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল), ডা. কামাল হোসেন (হরমোন ও থাইরয়েড বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) এবং ডা. হুমায়ুন কবির (অর্থোপেডিক সার্জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল)। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও ইনচার্জ মো. মাহবুবুর রহমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন মুস্তাফিজুর রহমান, পাবলিক রিলেশন অফিসার। উপস্থিত ছিলেন মো. মনজুরুল আলম, প্রশাসনিক কর্মকর্তা মো. শরিফুল আওয়াল, হিসাব কর্মকর্তা আবুহেনা মোস্তফা কামাল বুলবুল, মো. রাশেদুজ্জামান, আব্দুল হালিম, লতিফুর রহমান, আবেদুর রহমান এবং মার্কেটিং অফিসার আব্দুল হাকিম, ফজলুর রহমান, শারমিন নাহারসহ সকল স্টাফ। প্রধান অতিথি আলোচনা শেষে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *