ঢাকাWednesday , 4 February 2026
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. তালা
  10. দেবহাটা
  11. পরিবেশ ও জলবায়ু
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া সান্তাহারে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির নেতা-কর্মীদের মিছিল ও গণসংযোগ

news_admin
February 4, 2026 6:58 pm
Link Copied!

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি: ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও মিছিল করেছে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ বুধবার বিকালে বগুড়ার সান্তাহার ইউনিয়ন পরিষদের সামনে থেকে পৌর শহরের রেলগেট, মুক্তিযোদ্ধা মার্কেট, হাটখোলাসহ বিভিন্ন স্থানে এই গণসংযোগ ও মিছিল করা হয়। গণসংযোগে নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। তিনি বলেন, ‘বিএনপি ছাড়া বগুড়ার উন্নয়ন কেউ করেনি। উন্নয়ন চাইলে অবশ্যই বিএনপি এবং জিয়া পরিবারের পক্ষে থাকতে হবে। ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং তারেক রহমানের ঐক্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষের বিকল্প নেই। বিএনপি সরকার গঠন করলে আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। এজন্য অতীতের আন্তরদ্বন্দ্ব ভুলে গিয়ে সকলে মিলে আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল মান্নান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, সাবেক কাউন্সিলর ওয়াহেদুল, মমতাজ, খোকন, বিএনপি নেতা তাজ উদ্দীন, রায়হান, সুজন, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো, চপল, যুবদল নেতা মিনহাজুল, সিহাব, মাহমুদুল আলম, স্বেচ্ছাসেবকদল নেতা রুহুল, রাজ্জাক, মানিক, লিয়ন, ছাত্রদল নেতা শাকিব, জাহিদ, সোহাগ, সোহান, রাহুল, ফাহমিদ প্রমুখ।