আব্দুর রাজ্জাক :আশাশুনি কাদাকাটি দাখিল মাদ্রাসায় রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (শুক্রবার) ২১মার্চ বিকাল সাড়ে ৫.০০ঘটিকা কাদাকাটি দাখিল মাদ্রাসা সভাপতি অধ্যাপক এস এম হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে ও মাওলানা মহিববুল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে ছিলেন ফরহাদ খন্দকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি রিয়াছাত আলী বিশ্বাসের পুত্র মাওলানা নুরুল আফসার মুরতাজা,বিশেষ অতিথি হিসেবে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি সদস্য ডাক্তার শহিদুল আলম পক্ষে প্রতিনিধি ছিলেন কাদাকাটি ইউনিয়নে বিএনপি’র সভাপতি মো: তুহিনুল্লাহ তুহিন, আরো উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মফিজুল হক মোড়ল, ইউপি সদস্য আব্দুল হান্নান, সাবেক ইউপি সদস্য আবু হাসান বাবু, ইউপি সদস্য ইয়াকুব আলী, মাস্টার তরিকুল ইসলাম, কৃষক দলের ইউনিয়ন সভাপতি সাহেব আলী, হাফেজ মাওলানা আব্দুল মালেক,কাদাকাটি দাখিল মাদ্রাসা সুপার মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।
Blog
-

নলতায় ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন ও হামলার প্রতিবাদ মিছিল ও সমাবেশ
মোঃ হারুন উর রশীদ (কালিগঞ্জ সাতক্ষীরা)ঃ কালীগঞ্জের নলতায় বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে নলতা জামে মসজিদ হইতে ২১ মার্চ (শুক্রবার) বাদ জুমা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরাইলি নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন আমির আকবর হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, আরো আলোচনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা সহকারি সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা ডাক্তার আজিজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও জামায়াত নেতা মাওলানা আশরাফ হোসেন, ছাত্র সমন্বয়ক শারাফাত হোসেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোতাসিম বিল্লাহ তাসুম, রফিকুল ইসলাম রেজা, মাওলানা মহিবুল্লাহ, নিজামুদ্দিন, শ্রমিক নেতা সাইফুল ইসলাম,আব্দুর রউফ, মাসুম বিল্লাহ প্রমুখ।
-

ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা নতুন বাজারে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলনা জাকির হোসাইন’র সভাপতিত্বে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা -২ আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক,জেলা জামায়াতের টিম সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেছ, সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর,ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওসমান গনি ও যুব জামায়াতের সভাপতি মোঃ শাহিনুর রহমান প্রমুখ।
-

সাতক্ষীরার বকচরা হিফজুল কুরআন মাদরাসার উদ্যোগে পাগড়ী প্রদান
স্টাফ রিপোটারঃ বকচরা হিফজুল কুরআন হাফিজিয়া মাদরাসার উদ্যোগে হিফজ সমাপ্তকারী ছাত্রদের মাঝেপাগড়ী প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২১ মার্চ জুম্মার নামাজ শেষে বকচরা হিফজুল কুরআন মাদ্রাসা ও হিফজি খানা মসজিদের খতিব প্রভাষক মাওলানা আবুল হাসানের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. আবুল কালাম বাবলা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান মাওলানা মোশারফ হোসেন, সাবেক চেয়ারম্যান শহীদ হাসান।
অনুষ্ঠানের সভাপতি প্রতিষ্ঠানটির উপদেষ্টা মোঃ আব্দুল কুদ্দুস খানের সভাপতিত্ব সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক মাওলানা শরিফুজ্জামান, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আব্দুস সামাদ, মোঃ আব্দুল হান্নান প্রমুখ।
পরে অতিথিবৃন্দ বকচরা হিফজুল কুররআন মাদরাসায় হিফজ সম্পন্ন করায় চারজন ছাত্রের মাথায় পাগড়ী পরিয়ে দেন ও সম্মাননা স্মরক প্রদান করেন। যাদেরকে পাগড়ী প্রদান করা হয় তারা হলেন হাফেজ মোঃ সাব্বির, আতাুর রহমান, মোঃ রাহাত হোসেন, মোঃ হাসিব আল রাফি। -

ফিলিস্তিনে গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে দেবহাটা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
আবু বক্কার সিদ্দিক, স্টাফ রিপোর্টার।। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পবিত্র মাহে রমজানে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফিলিস্তিনের এই যুদ্ধ একটি দীর্ঘ যুদ্ধ চলছে ১৯৪৮ সাল থেকে এই সংগ্রাম চলে আসছে। সর্বশেষ যুদ্ধে তারা ৫০হাজারের মতো ফিলিস্তিনি মানুষদের হত্যা করার পর একটা যুদ্ধবিরতি চুক্তি চলছিলো। সেই যুদ্ধবিরতি অবস্থায় হঠাৎ আন্তর্জাতিক সমস্ত নিয়মনীতি লঙ্ঘন করে রাতের অন্ধকারে যখন সেহরির সময় সেই সময় ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপর অতর্কিত বিমান হামলা চালানো হয়। এই হামলায় ৫শতাধিকের বেশি ফিলিস্তিনি মুসলমান শহীদ হয়েছে। তার মধ্যে থেকে ২শতাধিকের বেশি শিশুকে শহীদ করা হয়েছে এ যুদ্ধে।
তিনি আরো বলেন, আমরা সেই মর্মাতিক দৃশ্য টিভির পদ্মায় দেখেছি ৪ বছরের বোন ১ বছরের ভাইকে কোলে নিয়ে রক্তাত্ব অবস্থায় তারা মরুভুমির উপর দিয়ে ছুটে চলেছে তাদের কোন যাবার জায়গা নেই। কোন আশ্রয় নেওয়ার মতো ঘর-বাড়ি নেই। তাদের জীবনের কোন নিরাপত্তা নেই যে কোন সময় হানাদার ইসরাইলের পক্ষ থেকে তাদের উপর বোমা নিক্ষেপ হতে পারে। এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনি মুসলমান হত্যার দায় নেতানিয়াহু ও ডোরান ট্রাম নিতে হবে। তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। পৃথিবীর কোন ভ’খন্ডে এ বর্তমান সময়ে এত বড় মানবতাবিরোধী অপরাধ পৃথিবীতে কোথাও সংঘটিত ঘটছে না যেটা ফিলিস্তিনি মুসলমানদের উপর ঘটছে। এই কর্মকান্ডের জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং বিশ্বেও সকল মুসলমানদের ইসরাইলের সাথে সকল প্রকার ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে পারুলিয়া বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম এসব কথা বলেন।
উক্ত বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সহ-সেক্রেটারী সোলায়মান হোসাইন, আব্দুল গফুর সরদার, ইসরাইল আশেকে মাগফুর, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা শামসুল আরিফ, জিয়াউর রহমান, মাওলানা আনোয়ারুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা। -

পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাওলানা অলিউল ইসলাম
দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা অলিউল ইসলাম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর বিধান ৬৪ এর উপবিধান (১) অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা অলিউল ইসলাম অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত করে এ কমিটি অনুমোদন করেন। ২০ মার্চ প্রেরিত ওই পত্রে অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিদ্যালয়ের সাধারণ শিক্ষক মো: ওমর ফারুক, অভিভাবক সদস্য মো: হাসান শরিফ এবং সদস্য সচিব অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক। অ্যাডহক কমিটি আগামী ৬মাসের জন্য অনুমোদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
-

স্বাস্থ্যসেবা পেশাজীবী ফোরাম সাতক্ষীরার আলোচনা সভা ও ইফতার মাহফিল
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: স্বাস্থ্যসেবা পেশাজীবী ফোরাম সাতক্ষীরার আয়োজনে মাহে রমাজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ রমজান (১৮ মার্চ) বিকালে শহরের সিটি সেন্টারে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।স্বাস্থ্যসেবা পেশাজীবী ফোরাম সাতক্ষীরার সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারী মো. মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক,
এনডিএফ সাতক্ষীরার সভাপতি ডা. মোর্শেদুল হক,প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স এ্যাসোসিয়েশন সাতক্ষীরার সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল,সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারী মো. খোরশেদ আলমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও কর্মকর্তা বৃন্দ -

শিবপুর ও আগরদাড়ী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল
আব্দুল করিমঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর ও আগরদাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে ১৭ রমজান মঙ্গলবার ১৮ই মার্চ আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসা মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আগরদাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও শিবপুর ইউনিয়ন আমীর মাওলানা মনিরুজ্জামান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাৎ হুসাইন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দিন, মাওলানা মাহফুজুর রহমান, উপজেলা প্রচার মিডিয়া বিভাগ সভাপতি আনিছুর রহমান, সদর উপজেলা কর্মপরিষদ সদস্য , মাওলানা মোশলেম আলী, মাওলানা ড.রুহুল আমীন, মাওলানা আব্দুল হামিদ, আগরদাড়ী ইউনিয়ন চেয়ারম্যান কবীর হোসেন মিলন, শিমপুর ইউনিয়ন সেক্রেটারি মাও: রেজাউল ইসলাম, আগরদাড়ী ইউনিয়ন সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান প্রমুখ। -

ঝাউডাঙ্গায় ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আসাদুর রহমান:: ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা শহরের অধীনস্থ ঝাউডাঙ্গা সাংগঠনিক থানা শাখা কর্তৃক ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ই মার্চ) বিকাল ৪ঃ৪৫ মিনিট থেকে ঝাউডাঙ্গা ইউনিয়নের প্রাণকেন্দ্র ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা অডিটোরিয়ামে ছাত্র শিবিরের থানা শাখার সভাপতি আকবর হোসেনের পরিচালনায় এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের বায়তুল মাল সম্পাদক আরিফ হোসেন, ঝাউডাঙ্গা শিবিরের সাবেক সভাপতি আব্দুস সালাম, হাফেজ সাইফুল্লাহ, আব্দুল আজিজ ও আসাদুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বদর থেকে আমাদের শিক্ষা নিয়ে দ্বীন কায়েমের আন্দোলনে কাজ করতে হবে, কোনভাবে পিছপা হওয়া যাবে না।
দোয়া-মোনাজাত ও ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। -

সাতক্ষীরায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার
সাতক্ষীরা প্রতিনিধি: ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার ‘ ও ‘বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ স্লোগানে সাতক্ষীরায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে মঙ্গলবার (১৮ মার্চ) সকালে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রসাশক(সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রসাশক মোস্তাক আহমেদ। তিনি বলেন বিদেশ গমনের ক্ষেত্রে অনেক এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আসে। যাদের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ আছে তাদের চিহ্নিত করে ব্ল্যাকলিস্ট করে প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করতে হবে এবং লেনদেনের ক্ষেত্রে অবশ্যই দুইজন সাক্ষী রাখবেন। আমরা সাতক্ষীরা নিয়ে কাজ শুরু করি,তাহলে একসময় দেখা যাবে বাংলাদেশ থেকে বিদেশগামী কোন ব্যাক্তির অভিযোগ থাকবে না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন,সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা কর্মসংস্থান ও জলশক্তি অফিসের সহকারি পরিচালক মোস্তফা জামান। এসময় আরো বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক সঞ্জিত কুমার দাশ,টিটিসি সাতক্ষীরার অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল,সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী,কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো. আজিজুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি জরিপ অফিসার মো. আব্দুল মজিদসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মনিরুজ্জামান।
