Category: সাতক্ষীরা

  • সাতক্ষীরায় শহর জামায়াতের দায়িত্বশীলদের নিয়ে বার্ষিক পরিকল্পনা অনুষ্ঠিত

    সাতক্ষীরায় শহর জামায়াতের দায়িত্বশীলদের নিয়ে বার্ষিক পরিকল্পনা অনুষ্ঠিত

    সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনার উপর ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ( ১০ জানুয়ারি) শুক্রুবার বিকাল সাড়ে ৩টায় মুন্সিপাড়াস্থ আলামিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে শহর জামায়াতের আমীর জেলা কর্মপরিষদ সদস্য জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা কর্মপরিষদ সদস্য ও শহর সেক্রেটারী খোরশেদ আলমের সঞ্চালনায় ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনার উপর ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

    ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরাহ সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।
    উল্লেখ্য, ওরিয়েন্টেশনে দায়িত্বশীলদের করণীয় ও বর্জনীয় বিষয়ক বাৎসরিক পরিকল্পনা পেশ করা হয়। ওরিয়েন্টেশনে দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলা হয় প্রকৃতপক্ষে ইসলামের সুমহান আদর্শের ধারক ও বাহক হয়ে প্রতিটি ঘরে প্রতিটি ব্যক্তির কাছে ইসলামের আদর্শকে পৌঁছে দিতে হবে। ইসলামের আদর্শ মুখে প্রচারের সাথে সাথে নিজেকে ইসলামের সুমহান আদর্শেও ধারক ও বাহক হওয়ার মাধ্যমে নিজেকে সত্যের সাক্ষ্য হিসেবে উপস্থাপন করার মাধ্যমে প্রতিটি ঘরে প্রতিটি ব্যক্তির কাছে ইসলামী আন্দোলনেকে পৌঁছে দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভিত্তিকে মজবুত করতে হবে। জামাতের প্রতিটি দায়িত্বশীলকে হতে হবে সৎ, যোগ্য, আল্লাহভীরু ও আদর্শ নাগরিক, রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে এমন কোন কাজ জামায়াতের কোন কর্মী কোন অবস্থায় করবে না।

  • সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে কিশোরীর মৃত্যু

    সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে কিশোরীর মৃত্যু

    সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরী নিহত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১০ টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা–আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার কাছে এই ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম আসপিয়া খাতুন (১৭)। সে পুরাতন সাতক্ষীরা কলোনিপাড়া এলাকার আব্দুস সবুরের মেয়ে। নিহতের চাচাতো মামা মহসিন আলী জানান, আশপিয়া খাতুন বৃহস্পতিবার বিকালে পরিবারের অন্য তিন সদস্যদের সাথে সদর উপজেলার ধুলিহর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল মাহফিল শুনতে। শুক্রবার সকালে একটি ইজিবাইকে তারা সবাই বাড়ি ফিরছিল। পথিমধ্যে বেলা সাড়ে দশটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা–আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত আশপিয়ার গায়ের ওড়না ইজিবাইকের চাকার সাথে জড়িয়ে গেলে সে ছিটকে নিচে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পায় সে। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসার তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদস হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়েছে। মোঃ সাইদুল হোসেনঃ সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • অসুস্থ শেখ মনিরুজ্জামানের পাশে সাতক্ষীরা জামায়াতের নেতৃবৃন্দ

    অসুস্থ শেখ মনিরুজ্জামানের পাশে সাতক্ষীরা জামায়াতের নেতৃবৃন্দ

    মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০নং আগরদাড়ী ইউনিয়ন আমীর মাওলানা শেখ মনিরুজ্জামান অসুস্থ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

    বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অসুস্থ শেখ মনিরুজ্জামানকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক ।এসময় তিনি চিকিৎসার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থ কামনা করে মোনাজাত করেন।

    এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা আমীর মাওলানা মোশারফ হোসাইন, সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও
    সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদের সদস্য ডক্টর রুহুল আমিন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ ।

  • ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর পূর্ব থানা শাখার কমিটি গঠন

    ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর পূর্ব থানা শাখার কমিটি গঠন

    সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর পূর্ব থানা শাখার সেটআপ অনুষ্ঠিত ।
    আজ ৯ জানুয়ারি ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাতক্ষীরা শহর পূর্ব থানা শাখার জরুরী সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শাখার সুযোগ্য সেক্রেটারি মোহাম্মদ মেহেদী হাসান। অনুষ্ঠানে ২০২৫ সেশনের জন্য পূর্ব থানা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মাসুদ রানা এবং সেক্রেটারি নির্বাচন হয়েছেন জুবায়ের আহমেদ। অনুষ্ঠানে অন্যান্য মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বর্তমান হাসপাতাল বিভাগের সম্মানিত সেক্রেটারি মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামি ৪ নং নম্বর ওয়ার্ড শাখার আমির মোঃ আব্দুল কাদের।

  • সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের নতুন সভাপতি আল মামুন  ও সেক্রেটারি মেহেদী হাসান

    সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের নতুন সভাপতি আল মামুন ও সেক্রেটারি মেহেদী হাসান

    মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
    সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের নতুন সভাপতি হয়েছেন আল মামুন ও সেক্রেটারি মেহেদী হাসান। শনিবার ৪ জানুয়ারি সংগঠনটির ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্স মিলনায়তনে বিকাল ৩:৩০ মিনিটে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের জরুরি সদস্য সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২০২৫ সেশনের জন্য সেট-আপ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেট-আপ কার্যক্রম পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
    সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে আল মামুন এবং সেক্রেটারি মনোনীত হয়েছে মেহেদী হাসান। নব-নির্বাচিত সভাপতি আল মামুনকে শপথ বাক্য পাঠ করান ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডাঃ আবিদ তাজওয়াদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মোস্তফা কামাল,জামায়াতে ইসলামী খুলনা জেলা আমীর মাওঃ ইমরান হোসেন,জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সেক্রেটারি জাহাঙ্গীর আলম হেলাল। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরীর সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফরায়েজী, মাওঃ মোশাররফ আনসারী, আব্দুল আওয়াল, জাহিদুর রহমান নাঈম, সাতক্ষীরা জেলর সাবেক সভাপতি মাওঃ রুহুল আমিন, খুলনা মহানগরীর সভাপতি আরাফাত হোসেন মিলন প্রমুখ সেট-আপ কার্যক্রম শেষে প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম বলেন,৫ ই আগস্ট পরবর্তী আমরা যে সুসময় পার করছি ,এই সময়টাকে ক্যাম্পাস কেন্দ্রীক বেশি ফোকাস দিয়ে শতভাগ ছাত্রের মাঝে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে জরুরী সদস্য সমাবেশ সমাপ্ত হয়।

  • সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

    সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

    মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪জানুয়ারি ) বিকালে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা শাখার উদ্যোগে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
    জামায়াতে ইসলামীর সাতক্ষীরা উপজেলা সেক্রেটারী ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাষ্টার হাবিবুর রহমান, মুহাদ্দিস আলাউদ্দিন, শহীদ হাসান, ইদ্রিস আলম, আনিসুল রহমান, আব্দুল হামিদ, রমজান আলী এছাড়াও উপজেলা, ইউনিয়নের আমীর, নায়েবে আমীর, সেক্রেটারীসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসাইন বলেন ‘জামায়াতে ইসলামী এমন একটি দেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবেনা’।

  • সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস   উপলক্ষে ওয়াকাথন ও কল্যান রাষ্ট্র বিনির্মাণ বিষয়ে মুক্ত আড্ডা

    সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও কল্যান রাষ্ট্র বিনির্মাণ বিষয়ে মুক্ত আড্ডা

    নিজস্ব প্রতিনিধি: “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে ওয়াকাথন ও কল্যান রাষ্ট্র বিনির্মাণ বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা বিনেরপোতা বাইপাস সড়ক হতে এক ওয়াকাথন শুরু হয়ে শহরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠানে মিলিত হয়। সমাজ সেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলাম সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা শহর জামাতের আমির জাহিদুল ইসলাম, সদর উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম।
    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রপ্রতিনিধি ইমরান হোসেন, মহিনী তাবাসসুম, সাতক্ষীরা সরকারি শিশু পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-তত্ত্বাবধায়ক আয়শা খাতুন, সাতক্ষীরা শহর সমাজসেবা অফিসার মুর্শীদুল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) মো. তরিকুল ইসলাম, সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম,নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, ছাত্রদলনেতা দেলোয়ার হোসেন প্রমুখ।
    এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কল্যাণ রাষ্ট্র এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে সরকার তার নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ রক্ষা ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি নাগরিকদের সমৃদ্ধি জন্য অক্ষমের সুযোগের সমতার ভিত্তিতে, সম্পদের সমানুপাতিক বণ্টন এবং জনগণের দায়বদ্ধতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা, সকল শত্রুকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া কল্যাণ রাষ্ট্রের কাজ। কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে সরকারকে নাগরিকদের সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।

  • প্রকৌশলী গিয়াস উদ্দীনের রুহের মাগফিরাত কামনায় দোয়া

    প্রকৌশলী গিয়াস উদ্দীনের রুহের মাগফিরাত কামনায় দোয়া

    সাতক্ষীরা প্রতিনিধি: ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, ঢাকা ও ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর সভাপতি, প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দীন এর রুহের মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর সাতক্ষীরা শাখার সভাপতি আনিসুর রহমান পলাশের সভাপতিত্বে ও সেক্রেটারী কল্লোল আহমেদের পরিচালনায় প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দীনের শোক সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া পরিচালনা করেন আইডিইবি এর জেলার প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এসময় অন্যান্যের মধ্যে আইডিইবি এর কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ, আইডিইবি এর জেলা উপদেষ্টা শেখ নুরুল হুদা, মাওলানা আজিজুর রহমান, এফডিইবি এর জেলা কমিটির সদস্য আব্দুর রহমান, আব্দুল্লাহ আল হাসিব, আল হাসিব প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে জেলার প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দীন একজন অত্যন্ত ভাল মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং আল্লাহ তায়ালা তাঁর প্রিয় জান্নাতের একান্ত মেহমান হিসেবে কবুল করুন। অনন্তকালের যে সফর তিনি শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাঁর এই সফর সহজ করুন, কল্যাণকর করুন, নাজাতময় করুন এবং তাঁর রহমতের ফিরিস্তা দিয়ে সাহায্য করুন। পরিবার—পরিজন, আপনজন, প্রিয়জন ও সহকর্মী সকলকে আল্লাহ তায়ালা উত্তম ধৈর্য্য ধারণের তাওফিক দান করুন। আল্লাহ তায়ালা তাঁর গায়েব থেকে এই অভাব পূরণ করার ব্যবস্থা করে দিন আমিন।

  • সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের ডাক

    সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের ডাক

    মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : ছাত্র-জনতার জুলাই বিপ্লবের প্রথম সারির সংগঠনদের বাদ দিয়ে দলছুট, অনগপ্রবেশকারী, বহিরাগত ও আন্দোলনে যাদের কোনো ভৃমিকা ছিলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করার অভিযোগ উঠছে।
    এ কমিটি বাতিলের দাবিতে শুক্রবার (৩ জানুয়ারি) খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে জরুরী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির সংগঠক মুহাম্মদ ইমরান হোসেন।
    উল্লেখ্য গত ২রা জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পত্রে এ কমিটি দেওয়া হয়। সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরাফাত হোসাইন ও সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন সুহাইল মাহদীন। মুখ্য সংগঠক আল শাহরিয়ার এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন মোহেনী পারভীন। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মুজাহিদুল ইসলাম, মো. মিজানুর রহমান, মাসুম বিল্লাহ, সোহেলী তামান্না, মইনুল ইসলাম দীপু, আব্দুল্লাহ আল মামুনসহ আরও আটজন। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাজমুল হোসেন, মো: রেজওয়ান আহমেদ, ওমর তাসনিম রাহাতসহ আরও সাতজন।
    সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন মো: হাসিবুল হাসান, আমিনুর রহমান রাতুল, শেখ ওমর ফারুকসহ মোট সাতজন। এছাড়াও ১২২ জন সদস্য কমিটিতে স্থান পেয়েছেন। এদিকে উক্ত কমিটি প্রত্যাখ্যান করে ৪ জানুয়ারী সকাল ১১টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির একাংশ।

  • দেবহাটায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

    দেবহাটায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারী) বিকাল ৩টায় উপজেলা ছাত্রদলের আয়োজনে সখিপুর মোড় থেকে র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিন শেষ সখিপুর মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদের সভাপতিত্বে সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা এবাদুল ইসলাম, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান মোখলেছ, সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু, সখিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহাগ হোসেন প্রমুখ।