Category: সাতক্ষীরা

  • সাতক্ষীরায় এতিম বাচ্চাদের সাথে ইফতার করল ব্যাংকার’স এসোসিয়েশন

    সাতক্ষীরায় এতিম বাচ্চাদের সাথে ইফতার করল ব্যাংকার’স এসোসিয়েশন

    আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরাঃ
    সাতক্ষীরায় সরকারি-বেসরকারী ব্যাংক কর্মকর্তাদের সংগঠন ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরা সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও এতিমখানার বাচ্চাদের সাথে একাত্ম হয়ে আজ ২৫ শে রমজান ইফতার করল। শহরের মাছখোলা ক্লাব মোড়ে এতিমখানায় দেড় শতাধিক এতিম বাচ্চাদের সাথে নিয়ে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও জনতা ব্যাংক পিএলসি সুলতানপুর বাজার শাখার ম্যানেজার আব্দুর রহিম, সেক্রেটারী ও আল আরাফাহ ইসলামি ব্যাংকের কর্মকর্তা কবির উদ্দিন, কার্যকরী সভাপতি ও অগ্রণী ব্যাংকের এজিএম জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সোনালী ব্যাংক পিএলসি পারুলিয়া শাখার ম্যানেজার মনিরুল ইসলাম, খলিশখালী শাখার ম্যানেজার জসীম উদ্দীন,অর্থ সম্পাদক জি এম আবু সায়েম, দপ্তর সম্পাদক শেখ কামরুজ্জামান,সিটি ব্যাংকের আক্তারুজ্জামান কাজল, অগ্রণী ব্যাংকের এজিএম মোঃ আব্দুল্লাহ, আব্দুল জলিল, মোঃ তাহারুল ইসলাম, রিযাজুল ইসলাম, জনতা ব্যাংকের মাগফুর রহমান, কবিরুল ইসলাম, কারিমুছ শাহাদাৎ মিলন, ওয়ান ব্যাংকের আব্দুল ওহাব সুমন, রুপালী ব্যাংকের
    আজমল হোসেন খান সহ এতিমখানার পরিচালকমন্ডলী ও এতিম বাচ্চারা। এর আগে মাগুরা এতিমখানা কমপ্লেক্স হাফিজিয়া মাদরাসার প্রায় ৩৫ জন বাচ্চাদের মাঝে ইফতারি পৌঁছে দেয়া হয় ।

  • সাতক্ষীরা জামায়াতের ইফতার মাহফিলে দেশের স্বার্থে ঐক্য অটুট রাখার প্রত্যয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের

    সাতক্ষীরা জামায়াতের ইফতার মাহফিলে দেশের স্বার্থে ঐক্য অটুট রাখার প্রত্যয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের

    সাতক্ষীরা সংবাদদাতাঃ
    দেশের স্বার্থে ঐক্য অটুট রাখার প্রত্যয়ব্যক্ত করে সাতক্ষীরায় জামায়াতে ইসলামী, বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা বলেছেন, আমরা রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন হবো না। আমরা হবো সহনশীল এবং পরমত সহিষ্ণু। জুলাই বিপ্লবের শহিদদের রক্তের দাগ শুকায়নি। বাংলাদেশের আকাশে আবারো সেই কালো শকুনের ছায়া। এই কালো শকুন যেন আমাদের ছাত্র—জনতার আন্দোলনের স্বাধীনতাকে ভুলুন্ঠিত করতে না পারে। সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিতে চাই। সাতক্ষীরাসহ দেশের সার্বিক উন্নয়নের প্রশ্নে আমরা সবাই এক। আমাদের এই একতা যেন অটুট থাকে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সাম্প্রতিক সম্প্রীতি এবং পারস্পরিক সহমর্মিতা অক্ষুণ্ণ থাকবে। কেউ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। এজন্য আমাদের ঐক্যের কোন বিকল্প নেই। ১৯৯১ সাল সাল থেকে বিএনপি—জামায়াত জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি—জামায়াত জোট অতীতে ঐক্যবদ্ধ ছিল এখনো আছে। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে আমরা আপোষহীন আছি এবং ভবিষ্যতে থাকবো।

    সাতক্ষীরায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বিএনপি—জামায়াতের শীর্ষ নেতারা এ প্রত্যয় ব্যক্ত করেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ।
    রবিবার (২৩ মার্চ) বিকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন পৌর অডিটরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
    সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম—আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি, আবুল হাসান হাদী, সাতক্ষীরা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, ইসলামি আন্দোলন জেলা শাখার সহ—সভাপতি প্রভাশক ওয়েজ কুরুণী প্রমুখ।
    সভায় অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, ডাক্তার মাহমুদুর রহমান, গাজী সুজায়েত আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুর রহমান, প্রভাষক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, শহর শাখার আমীর জাহিদুল ইসলাম, সদর উপজেলা শাখার আমীর মাওলানা মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে জাতীয় নেতা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, পেশাজীবী, শিক্ষাবিদ, কবি—সাহিত্যিক, ডাক্তার, সাংবাদিক, গবেষক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
    এসময় বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে জামায়াতে ইসলামীর নেতা—কর্মীদের মধ্যে পারস্পারিক সৌহার্দ্য ও সম্প্রীতিময় মিলনমেলায় পরিণত হয়। পারস্পারিক আলাপ—আলোচনায় মুখরিত হয়ে ওঠে পৌর অডিটরিয়াম।
    ইজ্জত উল্লাহ বলেন, জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছেন, আজকের এই দিনে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তারা ত্যাগ স্বীকার করেছেন বলেই আজ আমরা উন্মুক্ত পরিবেশে আপনাদের সাথে বসে ইফতার করতে পারছি। যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।
    বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘জুলাই বিপ্লবের পর শত শহীদের বিনিময়ে আমরা আবার এক হতে পেরেছি। আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি। পেয়েছি স্বাধীনভাবে মতামত প্রকাশ করার অধিকার। বাংলাদেশের আকাশে আজ কালো মেঘের ঘনঘটা। বাংলাদেশের আকাশে আবারো কালো শকুনের ছায়া। এছায়া যেন আমাদের শান্তি বিনাশের কারণ না হয়। সুযোগ এসেছে স্বাধীনতার সেই সোনার ফসল ঘরে তোলার। আমারা সুখী, সমৃদ্ধশালী, উন্নত এক শান্তিময় বাংলাদেশ কায়েম করতে চাই। যেখানে থাকবে না হিংসা, হানাহানি। থাকবে না কোন বৈষম্য। সৃষ্টির সেরা জীব হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই।’
    জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ বলেন, আমরা ১৯৯১ সাল থেকে জোটবদ্ধভাবে নির্বাচন ও আন্দোলন করে আসছি। এদেশের গণতন্ত্রের মুক্তির আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ। আমাদের এ ঐক্য অটুট থাকবে

  • সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা : সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে শহরের খুলনা রোড মোড়ে আসিফ চত্বরে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মো. আব্দুল আজিজ এর সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহবায় আবুল হাসান হাদী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়কারী আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপিনেতা রাজু আহমেদ, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ শিবলুর রহমান, আসাদুজ্জামান খোকা, যুবদলনেতা মো. ফরিদুজ্জামান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান, জেলা তাতীঁদলের সাবেক যুগ্ম আহবায়ক ফেরদৌস আলম বাবু, রেজাউল ইসলামসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই হাজার রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

  • সাতক্ষীরায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার

    সাতক্ষীরায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার

    সাতক্ষীরা প্রতিনিধি: ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার ‘ ও ‘বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ স্লোগানে সাতক্ষীরায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে মঙ্গলবার (১৮ মার্চ) সকালে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রসাশক(সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রসাশক মোস্তাক আহমেদ। তিনি বলেন বিদেশ গমনের ক্ষেত্রে অনেক এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আসে। যাদের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ আছে তাদের চিহ্নিত করে ব্ল্যাকলিস্ট করে প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করতে হবে এবং লেনদেনের ক্ষেত্রে অবশ্যই দুইজন সাক্ষী রাখবেন। আমরা সাতক্ষীরা নিয়ে কাজ শুরু করি,তাহলে একসময় দেখা যাবে বাংলাদেশ থেকে বিদেশগামী কোন ব্যাক্তির অভিযোগ থাকবে না।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন,সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা কর্মসংস্থান ও জলশক্তি অফিসের সহকারি পরিচালক মোস্তফা জামান। এসময় আরো বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক সঞ্জিত কুমার দাশ,টিটিসি সাতক্ষীরার অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল,সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী,কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো. আজিজুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি জরিপ অফিসার মো. আব্দুল মজিদসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
    সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মনিরুজ্জামান।

  • সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থার আয়োজনে ইফতার অনুষ্ঠিত

    সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থার আয়োজনে ইফতার অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা এর ইফতার মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার বিকালে সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা এর কার্যালয়ে সিয়াম সাধনার মাসে আল্লাহতায়ার বরকত ময় মাস হিসাবে বান্দার ইবাদত কবুল এর মাধ্যমে। সংগঠন এর সভাপতি ও দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবু সাঈদ এর সার্বিক ব‍্যাবস্থাপনায়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা। সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা আদালত এর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর পিপি শেখ আলমগীর আরশাফ। দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ ও অধ্যাপক মোজাম্মেল হক। সাংবাদিক ও প্রফেসর রজব আলী। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থার সিনিয়র সহসভাপতি ডি এম কামরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান বাপ্পি, সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, তথ্য সম্পাদক ও শিক্ষক মোর্তেজা আলম, সিনিয়র সাংবাদিক তুহিন হোসেন, পত্রদূত এর নিজস্ব প্রতিনিধি মাসুম বিল্লাহ, দক্ষিণ এর মশালের নিজস্ব প্রতিনিধি আলী হোসেন। সাংবাদিক ডি এম আসিক। অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক লাল্টু হোসেন, হাফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন, নজরুল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কার্যকারী সদস্য ও হাফেজ শেখ কামরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত সংগঠন এর সাধারণ সম্পাদক নাজমুল আলম মুন্না।

  • ভোমরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ভোমরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ভোমরা প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং ভোমরা ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    জুমাবার (১৪ মার্চ) বিকাল থেকে ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোমরা ইউনিয়নের আমীর জনাব আনোয়ার কবীর এর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাৎ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন, নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শহিদ হাসান, সদর উপজেলার মিডিয়া পরিচালক মাওলানা আনিছুর রহমান, উপজেলা কর্ম পরিষদ সদস্য ডাক্তার শফিকুল ইসলাম, উপজেলা শুরা সদসয় মাও: ওবায়দুল্লাহ, জামায়াত নেতা আক্তার হোসেন, শ্রমিক নেতা আবু হাসানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অধিকাংশ নেতা ও কর্মী বৃন্দ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রোজা মানুষকে তাকওয়াবান তৈরি করে, সুতরাং রোজার মত আরও ১১ মাস এভাবে আমাদের জীবনকে সাজাতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ ইসলাম ও ইসলামী আন্দোলন কে শক্তিশালী করার জন্য সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ের কোন বিকল্প।আপনারা সবাই আপনাদের কাঙ্খিত উন্নয়ন পেতে হলে ইসলামী সরকার ব্যবস্থার প্রতি গুরুতারোপ করতে হবে আমাদের আমাদের নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সুতরাং সেই নেতার মত আমাদের জীবনকে সাজিয়ে তুলতে হবে।
    সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান।

  • জনতা ব্যাংক সুলতানপুর বাজার শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম শুরু

    জনতা ব্যাংক সুলতানপুর বাজার শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম শুরু

    স্টাফ রিপোর্টারঃ জনতা ব্যাংক পিএলসি‌, সাতক্ষীরা সুলতানপুর বাজার শাখা নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা তিনটায় সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের বিপরীত ব্যাংকের নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি, সুলতানপুর বাজার শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুর রহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা, সাতক্ষীরা এরিয়ার উপ মহাব্যবস্থাপক মোঃ রুকুনুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এজিএম রবিউল ইসলাম, মোঃ আব্দুল আহাদ, শেখ বে-নজির আহম্মেদ, স্টাফ অফিসার মিন্টু কুমার সরখেল সহ জনতা ব্যাংক পি এল সি সাতক্ষীরা এরিয়ার বিভিন্ন শাখা ব্যবস্থাপকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ব্যাংকের গ্রাহক বৃন্দ এবং সমাজের সুধীজন উপস্থিত ছিলেন। শাখা ব্যবস্থাপক বলেন, নতুন ভবনে আধুনিক পরিবেশে আরো ভালো, স্মার্ট গ্রাহক সেবা প্রদানে জনতা ব্যাংক বদ্ধপরিকর।

  • সমাজ পরিবর্তনে যোগ্য নেতৃত্ব তৈরির বিকল্প নেই : মুহা: রবিউল বাশার

    সমাজ পরিবর্তনে যোগ্য নেতৃত্ব তৈরির বিকল্প নেই : মুহা: রবিউল বাশার

    সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, জামায়াত কর্মী মানেই সমাজকর্মী— এই স্লোগানকে সামনে রেখে আদর্শ সমাজ গঠনে আমাদের নিরলস প্রচেষ্টা চালাতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি সমৃদ্ধ দেশ ও জাতি গঠন করা সম্ভব। তাই মানবতার কল্যাণে, জনগণের পাশে থেকে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। শুধু পাড়া—মহল্লায় নয়, প্রতিটি গলি, প্রত্যেক বিল্ডিং ও ফ্ল্াটে ইসলামের সুমহান আদর্শের আহ্বান পৌঁছে দিতে হবে। একইসঙ্গে নিজের যোগ্যতার সর্বোচ্চ ব্যবহার করে দুনিয়ার মানুষের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টির জন্য যাবতীয় কর্মতৎপরতা বজায় রাখতে হবে।
    মঙ্গলবার (১১ মার্চ) বিকাল ৪টায় সাতক্ষীরা জামায়াতের উদ্যোগে সমাজকল্যান বিভাগের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
    জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদার সভাপতিত্বে এবং সমাজ কল্যান বিভাগের বিভাগীয় সেক্রেটারী মাহবুবুল আলমের সঞ্চালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলটির কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর ডা.মাহমুদুল হক, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।
    জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জাতির বৃহৎ স্বার্থে আমাদের গণমুখী নেতৃত্ব তৈরির বিকল্প নেই। জামায়াত একটি গণমুখী কল্যাণকামী ও আদর্শিক রাজনৈতিক সংগঠন। এই আদর্শভিত্তিক আন্দোলনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষমতা গ্রহণ লক্ষ্য নয় বরং লক্ষ্য একটাই— আদর্শের বিজয়, দ্বীন ইসলামের বিজয়। একইসঙ্গে এই আন্দোলন গণমুখী আন্দোলন। এর জাগতিক লক্ষ্য দুনিয়ার সর্বস্তরের জনমানুষের কল্যাণ নিশ্চিত করে আখেরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
    জেলা জামায়াতে সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । সেই লক্ষে বাস্তবায়নে আমাদের সাহাবায়ে কেরামের চরিত্র ও শহীদ নেতৃবৃন্দের কাছ থেকে আমাদের শিক্ষা নিয়ে সা

  • সাতক্ষীরায় ১১ই মার্চ ইসলামী ছাত্রশিবিরের শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    সাতক্ষীরায় ১১ই মার্চ ইসলামী ছাত্রশিবিরের শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    মাসুদ রানা, সাতক্ষীরা:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার পৌর পূর্ব থানা শাখার উদ্যোগে ১১ই মার্চ ছাত্রশিবিরের শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    ১১ ই মার্চ (মঙ্গলবার) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার পৌর পূর্ব থানা শাখার উদ্যোগে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হল রুমে সকাল ১০ টায় ইসলামী ছাত্রশিবিরের পৌর পূর্ব থানা সভাপতি মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে এবং সেক্রেটারি জুবায়ের আহমেদের সঞ্চালনায় শহীদ দিবস উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মুহা. আল মামুন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর দাওয়া ও সাংস্কৃতিক সম্পাদক হা. শারাফাত হুসাইন লিটিল।
    প্রধান অতিথি আল মামুন বলেন, ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ছাত্রশিবিরের উপর চরম জুলুম, নির্যাতন, নিপীড়ন চলতে থাকে। সকল বাধার পাহাড় ডিঙিয়ে ছাত্রশিবির এগিয়ে যেতে থাকলে বিরোধীরা নবীন এ সংগঠনটিকে কুঁড়িতেই নিঃশেষ করার জন্য বৃহৎ হত্যাকাণ্ড সংঘটিত করার পরিকল্পনা করে।তারই অংশ হিসেবে ১৯৮২ সালের ১১ই মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে ইসলামবিরোধী শক্তির হাতে প্রাণ হারান আমাদের প্রিয় ভাই শহীদ সাব্বির আহমেদ, শহীদ আব্দুল হামিদ, শহীদ আইয়ুব ও শহীদ আব্দুল জব্বার। সেদিন থেকেই বাংলাদেশের ইসলামী ছাত্রশিবির এ দিনটিকে ‘শহীদ দিবস’ হিসেবে পালন করে আসছে। এ সকল শহীদ ভাইদের স্মৃতি বুকে ধারণ করে শাহাদাতের দৃঢ় তামান্না নিয়ে চললে বিজয় সুনিশ্চিত হবে এবং ইসলামী রাষ্ট্র কায়েম হবে।
    সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • সাতক্ষীরায় ডাক্তার হাফিজুল্লাহ’র গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

    সাতক্ষীরায় ডাক্তার হাফিজুল্লাহ’র গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

    সাতক্ষীরা প্রতিনিধি:
    সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়ার তথ্য সংগ্রহ করায় বাংলাদেশ প্রতিদিন ও টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে মারপিটের ঘটনা ঘটেছে। এঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ডাক্তার মোঃ হাফিজুল্লাহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ই মার্চ) তালা বাজারের তিনরাস্তার মোড়ে তালা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক খান নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, সদস্য পার্থ প্রতিম মন্ডল, কাজী জীবন বারী সহ তালা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

    মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুগী ভাগিয়ে ‘ ট্রমা সেন্টারে’ নিয়ে আসার তথ্য সংগ্রহ করায় বাংলাদেশ প্রতিদিন এবং টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে ট্রমা সেন্টারের পরিচালক ডাক্তার মোঃ হাফিজুল্লাহ সহ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা ও মারপিট করেন। এসময় সাংবাদিক মনিকে রক্ষা করতে গেলে অন্য সাংবাদিকদেরও মারপিট করে ওই ডাক্তার ও তার বাহিনী। তাই অনতিবিলম্বে অভিযুক্ত ডাক্তার মোঃ হাফিজুল্লাহ সহ তার সন্ত্রাসী বাহিনীদের গ্রেপ্তার
    করে দৃষ্টান্ত শাস্তির দাবি করেন তারা।

    এর আগে শনিবার (৮ মার্চ) রাত সাড়ে দশটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়ার তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে পেটান ডাক্তার মো. হাফিজুল্লাহ । অভিযুক্ত ডাক্তার মো. হাফিজুল্লাহ সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারির কনসালটেন্ট এবং সাতক্ষীরা ট্রমা সেন্টারের পরিচালক। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভূক্তভোগী সাংবাদিক মনিরুল ইসলাম মনি।

    সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, আমি সারদিন অফিসের বাইরে ছিলাম । অভিযোগ দিয়েছে, অফিসে গিয়ে ব্যবস্থা নেব।