দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় হাফেজ কল্যান পরিষদের ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা কমিটি ও উপদেষ্টা মন্ডলীর নের্তৃবৃন্দরা এ কমিটি গঠন করেন। এতে সভাপতি হয়েছেন হাফেজ রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফেজ হাফেজ হাফিজুর রহমান। কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি হাফেজ মারুফ বিল্লাহ, হাফেজ নাইম হোসেন, যুগ্ম সম্পাদক হাফেজ মুফতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু মুছা, অর্থ সম্পাদক হাফেজ আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক হাফেজ সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক হাফেজ ফিরোজ হোসেন, শিল্প সাহিত্য ও গবেষণা সম্পাদক হাফেজ আব্দুর রহমান, সমাজ কল্যান সম্পাদক হাফেজ রবিউল ইসলাম, নির্বাহী সদস্য হাফেজ আবু তাহের, হাফেজ জামসেদ, হাফেজ আব্দুর রহমান, হাফেজ ওয়ালিদ হাসান, হাফেজ ইসমাইল, হাফেজ আরিফ বিল্লাহ, হাফেজ ওবায়দুল্লাহ, হাফেজ মনিরুল ইসলাম, হাফেজ শরিফুল ইসলাম, হাফেজ নাসিরুদ্দিন, হাফেজ শফিকুল ইসলাম, হাফেজ সাজিদুর রহমান, হাফেজ সিয়াম হোসেন, হাফেজ মাহমুদউল্লাহ, হাফেজ রাজিব হোসেন, হাফেজ সজিব হোসেন ও হাফেজ মনিরুল ইসলাম।
Author: news_admin
-

কালিগঞ্জে লক্ষ টাকার ৮ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন
মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ; সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল প্রাঙ্গনে লক্ষ টাকার ৮ দলীয় চেয়ারম্যান কাপ ২০২৪ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে ২২ নভেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকায়। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় খুলনা মাসুম ফুটবল একাডেমির বিরুদ্ধে ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করেছে মহিষকুড় সূর্য সৈনিক ক্লাব। জয়ী দলের পক্ষে ৪ নম্বর জার্সি পরিহিত মেহেদী গোলটি করেন। খেলা পরিচালনা করেন সাতক্ষীরা জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য মোঃ নাসির উদ্দিন, সহকারি হিসাবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান, মিজানুর রহমান, মুর্শীদ এলাহী বাবু ও ম্যাচ কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু। ঐতিহ্যবাহী ৬নং নলতা ইউনিয়ন বিএনপি-এর আয়োজনে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন অনুজা মন্ডল কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার , অমিত কুমার সাহা, সহকারি কমিশনার (ভূমি), মোঃ হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কালিগঞ্জ থানা, মোঃ আজিজুর রহমান পাড়, চেয়ারম্যান ৬নং নলতা ইউনিয়ন পরিষদ, রফিকুল ইসলাম খোকন, সভাপতি নলতা ইউনিয়ন বিএনপি ও প্রধান অতিথি সাতক্ষীরা ৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলম ভার্চুয়ালী যুক্ত ছিলেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, শিক্ষক ও নলতা ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় একমাত্র গোলদাতা মেহেদী সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
আগামী ২৫ নভেম্বর (সোমবার) টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় যশোর বাঁকড়া ফুটবল একাডেমির মুখোমুখি হবেন কালিগঞ্জ পাইলট ফুটবল ক্লাব।
-

দেবহাটায় ছাত্রশিবিরের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট
দেবহাটা প্রতিনিধি :- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দেবহাটা উপজেলার সখিপুর (উত্তর) ইউনিয়নের আয়োজনে ৪দলীয় আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টায় সরকারী খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এ খেলায় সখিপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলী সরদার।
বিশেষ অতিথি ছিলেন, সখিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আফসার আলী সরদার, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, উপজেলা মিডিয়া বিভাগের সেক্রেটারী আবু বক্কার সিদ্দিক, দেবহাটা (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি রোকনুজ্জামান রোকন, সেক্রেটারী সাফায়েত হোসেন, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, বায়তুলমাল ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক রুহুল আমীন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আমিরুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারী শাহরিয়ার সজীব সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃত্ববৃন্দ।
খেলায় ৪নং ওয়ার্ড ফুটবল একাদ্বশ ও ২নং ওয়ার্ড ফুটবল একাদ্বশ ফাইনাল খেলায় অংশ নেয়। খেলায় ৪নং ওয়ার্ড টাইব্রেকারে ৪-২ গোলে ২নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যানঅবদা টুর্নামেন্ট হন ৪নং ওয়ার্ডের তামিম হোসেন, সর্বোচ্চ গোলদাতা ২নং ওয়ার্ডের শাহরিয়ার সজীব, সেরা গোলরক্ষক ৪নং ওয়ার্ডের আবু ফয়সাল। -

সাতক্ষীরায় আমীরে জামায়াত ডাঃ শফিকুরের আগমনে প্রতাপনগরে জামায়াতের প্রস্তুতি সভা
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।সাতক্ষীরায় আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২২ নভেম্বর) বেলা ৩ টায় প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসা মসজিদে ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাওলানা আল-আমিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের নমিনী আলহাজ্ব মুফতি মুহাদ্দিস হাফেজ মাওলানা রবিউল বাশার। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আবু বকর সিদ্দিক,উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর প্রাক্তন চেয়ারম্যান মাওঃ আব্দুল মান্নান,নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুরতাজা,সহকারী সেক্রেটারী শাহ অহিদুজ্জামান শাহীন,বাইতুলমাল সেক্রেটারী প্রভাষক মাওঃ আনোয়ারুল হক,সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী,অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস,প্রতাপনগর এ পি এস কলেজের অধ্যক্ষ মাওঃ মুজিবুর রহমান,অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ বদরুল আলম,উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান প্রমুখ।নেতৃবৃন্দ আগামী ৩০ নভেম্বর তারিখের জনসভায় সকল কর্মী সমর্থক দেরকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জনান।
-

আশাশুনিতে পিক আপ উল্টে ২৩ শ মুরগির মৃত্যু, আহত-৩
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি। সাতক্ষীরার আশাশুনি-সাতক্ষীরা সড়কে মুরগি বহনকারী পিকআপ উল্টে ২ সহস্রাধিক সোনালী(কক)মুরগির মৃত্যু হয়েছে। পিকআপটিরও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ড্রাইভার সহ ৩ জন আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত্র ৮ টার দিকে।
জানাগেছে,সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা থেকে ঢাকা মেট্রো-ন-১৩-৬৮১৩ নং পিক আপ ২৩শ পিচ সোনালী (কক) মুরগি ক্রয় করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। আশাশুনি টু সাতক্ষীরা সড়কের চিলেডাঙ্গা মোড় এলাকায় পৌছলে একটি প্রাইভেটকে সাইট দিতে গিয়ে অসতর্কতা বশত রাস্তার বাম পার্শে মৎস্য ঘেরের মধ্যে পড়ে যায়। পানিতে ডুবে পিকআপে থাকা সকল মুরগি মারা যায়। মুরগির আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আশাশুনি স্টেশন ম্যানেজার জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ড্রাইভারসহ ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কাউকে সেখানে না পাওয়ায় নাম ঠিকানা নেওয়া সম্ভব হয়নি। তবে ড্রাইভারসহ ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। -

কালিগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা কুকরালী এসকে স্পোর্টস চ্যাম্পিয়ন
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা কুকরালী এসকে স্পোর্টস চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার কিষান মজদূর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে কৃষক দল কৃষ্ণনগর শাখা আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাজারো ক্রিড়ামোদী দর্শকদের উপস্থিতিতে সাতক্ষীরা কুকরালী এসকে স্পোর্টস ও রতনপুর ইউনাইটেড ক্লাবের মধ্য ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। চার দলীয় নকআউট টুর্নামেন্টের উত্তেজনা পূর্ণ ফাইনাল খেলাটিতে প্রথমঅর্ধে গোলশূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয় অর্ধের শেষ ভাগে রতনপুর ও কুকরালী উভয়ই এক এক গোল করে সমতা ধরে রেখে খেলার নির্ধারিত সময় অমিমাংসিত ভাবে শেষ হলে, টাইব্রেকারে গড়ায় এবং উভয় দল ৫টি করে পেনাল্টি শট করার সুযোগ পায়। টাইব্রেকারে রতনপুর ইউনাইটেড ক্লাবকে ৪-৩ গোলে পরাজিত করে সাতক্ষীরা কুকরালী এসকে স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে টুর্নামেন্ট জুড়ে ক্রিড়ানৈপূর্ণ দেখানো ম্যান অফ দ্যা টুর্নামেন্ট, ম্যান অফ দ্যা ম্যাচ এবং রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তাদের সহযোগী সংগঠনের জেলা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-

কর্মী সম্মেলন উপলক্ষ্যে নূরনগর জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
হুসাইন বিন আফতাব:
আগামী ৩০ নভেম্বর সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলন সফল করতে নুরনগর ইউনিয়ন শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৩টায় নুরনগর কেন্দ্রীয় মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নুরনগর ইউনিয়ন জামায়াতের আমির ডা. রুহুল আমিন এবং পরিচালনা করেন সহকারী সেক্রেটারি আশরাফুল আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলার আমির মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা এবং সূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ।
সভায় নুরনগর ইউনিয়নের নায়েবে আমির মজিবুর রহমান, সেক্রেটারি লিয়াকত হোসেন বাবু, বাইতুল মাল সম্পাদক আবুল হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী নজরুল ইসলাম ও সেক্রেটারি নুর আলম, যুব জামায়াতের সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সেক্রেটারি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান ও প্রচার সম্পাদক রাশিদুল ইসলামও সভায় অংশগ্রহণ করেন।
নুরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ডের নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণে সভায় ৩০ তারিখের কর্মী সম্মেলন সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা ও প্রস্তুতি কার্যক্রম চূড়ান্ত করা হয়।
-

জান্নাতুল কুরআন মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সাতক্ষীরা সংবাদদাতাঃ জান্নাতুল কুরআন মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর শনিবার সকাল ৮টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুরে অবস্থিতিত সম্পূর্ণ বেসরকারি ভাবে গড়ে উঠা মাদ্রাসা ক্যাম্পাসের হল রুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। জান্নাতুল কুরআন মাদ্রাসার চোয়ারম্যান কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথর বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, ইসলামিক ফান্ডেশনের উপপরিচালক মেহেদী হাসান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল হোসেন, মাওলানা নূরুল আফসার, আব্দুর রশিদ।
কোআরডিনেটর জিয়াউরুল ইসলামের পরিচালনায় সভায় প্রতিষ্ঠানটির পরিচালক আলমগীর জুলফিকার আলী হায়দার, প্রধান শিক্ষক, হাবিবুর রহমান, অ্যাকাডেমিক ডিরেক্টর মিজানুর রহমান আজমী, মার্কেটিং ডিরেক্টর জাহেদুল ইসলামসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটিতে বালক বালিকা শাখার পাশাপাশি, নূরানী, নাযেরা, হিফজসহ প্লে থেকে দাখিল পর্যন্ত পড়া লেখার ব্যবস্থা আছে। -

কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
স্টাফ রিপোটারঃ কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ ও নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি কে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ৩০ অক্টোবর ২০২৪ রোজ বুধবার সকাল ১১ টায় কলেজ মাঠ প্রাঙ্গনে জমকালো অনুষ্ঠানের মাধ্যম অত্র কলেজের নবনির্বাচিত সভাপতি সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ও নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ কতৃপক্ষ। উক্ত কলেজ আইটি বিভাগের সিনিয়র প্রভাষক মোঃ ইসরাফিল হোসেনের সঞ্চালনায় অধ্যক্ষ আরিফ বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও নবনির্বাচিত কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের সভাপতি মাওলানা আজিজুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎসাহী সদস্য ও কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর, প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা নায়েবে আমির আলহাজ্ব মাওলানা লিয়াকত আলী ও অন্যান্য শিক্ষকবৃন্দ । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবু ইসলাম সাবেক জি.বি সদস্য, আবু বকর সিদ্দিক সাবেক জি. বি সদস্য, মো:শামসুদ্দিন সানা, সাবেক জি.বি সদস্য, মো: মাষ্টার আব্দুল ওয়াজেদ, সাবেক জি.বি সদস্য, কাজী আলাউদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক আরিফ বিল্লাহ, তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, চাম্পাফুল ইউনিয়ন আমির নূরুল ইসলাম, ওয়ার্ড মেম্বার মোঃ ইব্রাহীম প্রমুখ ।
-

আ.লীগের বিচার প্রক্রিয়া শুরু করতে বললেন জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পৃথিবীর ইতিহাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নিকৃষ্টতম একটি দিন ছিল ২৮ অক্টোবর ২০০৬।
তিনি বলেন, ২০০৬ সালের সেই দিনে বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত সমাবেশে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা লগি-বৈঠা দিয়ে মানুষকে সাপের মতো পিটিয়ে হত্যা করেছে। যেদিন লগি-বৈঠার তাণ্ডবে দেশ, রাজনীতি, সমাজ তার পথ হারিয়েছিল। সেদিন মানবতার মৃত্যু হয়েছিল।
২৮ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যাদের হত্যা করা হয়েছে প্রত্যেকটি ঘটনার বিচার দাবি করেন তিনি।
সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (রমনা) ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আওয়ামী ফ্যাসিস্টদের লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আবদুল্লাহ মু. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল যথাক্রমে- মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম ও এডভেঅকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যথাক্রমে- সাইফুল আলম খান মিলন, মো. আব্দুর রব, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ নেতারা।
অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খেলাফতে মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুদ্দীন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান, হেফাজতে ইসলামীর প্রতিষ্ঠাতা নায়েবে আমির মুফতি এজহারুল ইসলাম চৌধুরীসহ জাতীয় নেতারা।
এছাড়াও অনুষ্ঠানে ২০০৬ সালের ২৮ অক্টোবরে শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ যে অপরাধ করেছে তা তাদের পালানোর মাধ্যমেই প্রমাণিত হয়েছে। এখন আওয়ামীদের বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। এই অন্তর্বতীকালীন সরকার হয়তো তাদের বিচার শেষ করতে পারবেন না; কিন্তু শুরুটা তাদেরই করতে হবে। আওয়ামী লীগ কাল্পনিক অভিযোগ দাঁড় করিয়ে জামায়াতে ইসলামীর নেতাদের বিচারিক হত্যা করেছে।
তিনি আরও বলেন, পুরো জাতিকে তারা হত্যার উদ্দেশ্যে ছাত্র-জনতার আন্দোলনে জাতির বিরুদ্ধে যুদ্ধ করেছে। পুরো জাতি ছিল একদিকে আর আওয়ামী লীগ তার শরিক ১৪ দলকে নিয়ে ছিল জনগণের বিপরীত দিকে। আওয়ামী লীগ গণতন্ত্রে কিংবা ভোটে কোনোটাতেই বিশ্বাসী নয়। তারা ভিনদেশীদের সহায়তায় ক্ষমতা দখলে বিশ্বাসী।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, শেখ মুজিবুর রহমান ১৯৭২ থেকে ৭৫ সালে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা, খুন, গুম, ভোট ডাকাতির ইতিহাস রচনা করেছে। মানুষ তার শাসনামলে জুলুম নির্যাতনে দিশেহারা ছিল। শেখ হাসিনা ১৯৯৬ সালে জাতির কাছে ক্ষমা চেয়ে, তওবা করে, রাজনীতির ময়দানে একবার সুযোগ ভিক্ষা চেয়ে রাজনীতির মাঠে জনগণের দয়ায় এসেছে। আসার পর শেখ হাসিনা আবার দেশ ও জনগণকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ভারতের মদদে বাংলাদেশকে কারাগারে পরিণত করেছিল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আগে আমাদের দাবি ছিল হাসিনা মুক্ত বাংলাদেশ চাই। এখন দাবি হচ্ছে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ চাই। আওয়ামী লীগের গুপ্তচর পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ প্রশাসনের স্তরে স্তরে রয়ে গেছে। এদের বহাল রেখে প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। আওয়ামী লীগের দোসররা প্রশাসনে থেকে প্রতিদিন নতুন নতুন থিউরি বের করে।
তিনি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান।
