মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ,
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে (সোমবার ৬ জানুয়ারি) বিকাল ৫ টায় সাদপুর ব্রাক অফিস সংলগ্ন বিলগুল্লিতে সাদপুর খামারপাড়া নারায়ণপুর বিলগুল্লি বিলের পানি নিষ্কাশন নালা কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় স্বল্প পানি চাহিদা সম্পন্ন ফসল আবাদে পানি নালা (বারো পিট) কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার শফিউল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল কালিগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ভাড়াসিমলা ইউপি মেম্বার আব্দুল কাদের, মেম্বার রেজাউল ইসলাম, সাংবাদিক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, কৃষক শাহীন ও আব্দুল হালিম প্রমূখ অনুষ্ঠানে স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ষার সময় এলাকার জলবদ্ধতা নিরসনে ও মিষ্টি পানি আটকে মিষ্টি পানির মাছ চাষ ও বোরো ধান চাষ করার লক্ষ্যে এই নালা খুনন করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বলেন এলাকার সাধারণ মানুষ ও কৃষকদের দাবির প্রেক্ষিতে নালা খননের দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে প্রায় দেড় কিলোমিটার ব্যাপী নালা খনন করা হবে। খালটি খনন হলে এলাকার প্রায় সাড়ে ৩০০ বিঘা জমির ফসল উৎপাদনে কৃষকরা উপকৃত হবে এবং সাদা মাছের চাষের সুবিধায় আসবে। সরকারি খরচে এই নালা খালটি ৮ ফিট গভীর ও ১২ ফিট চওড়া করে স্থানীয় শ্রমিক ও কৃষকরা কাটবে । উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন নালাটি কাটা হলে চাষাবাদের পাশাপাশি এলাকার জলবদ্ধতা নিরসনে এলাকাবাসীর ও কৃষকদের ব্যাপক উপকারে আসবে।
Author: news_admin
-

জলবদ্ধতা নিরশনে কালিগঞ্জের বিলগুল্লি এলাকার নালা (বারো পিট) কাজের শুভ উদ্বোধন
-

তাকওয়া মাদরাসা সাতক্ষীরা ক্লাসের উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত
শহর প্রতিনিধি: তাকওয়া মাদরাসা সাতক্ষীরার নতুন বছরের ক্লাসের উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫জানুয়ারি) সকালে মাদরাসা ক্যাম্পাসে নবীন বরণ শেষে নতুন বছরের ক্লাসের উদ্বোধন অনুষ্ঠিত হয়। তাকওয়া মাদরাসা সাতক্ষীরার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোখলেসুর রহমান এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন তাকওয়া মাদরাসা শিক্ষক হাফেয জুবায়ের আহমাদ, আব্দুল আজিজ, ফিরোজ আহমাদ, সাইদুর রহমান, মনিরুল ইসলাম, মাসউদুর রহমানসহ অভিভাবক বৃন্দ।
নবীন বরণের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাকওয়া মাদরাসা সাতক্ষীরার ছাত্র মুত্তাকীবিল্লাহ মাহিদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন জুবায়ের হোসেন আলিফ।এসময় বক্তারা বলেন, সব ধরনের অধঃপতন ও বিরোধ সত্ত্বেও মাদরাসাশিক্ষা থেকে মুসলিম সমাজ যতটুকু উপকৃত হচ্ছে সেগুলোর বিবেচনায় মাদরাসার অস্তিত্ব অপরিহার্য। তাই সব মুসলমানের দায়িত্ব ও কর্তব্য হলো মাদরাসাশিক্ষার সাহায্য-সহযোগিতায় এগিয়ে আসা। সঙ্গে সঙ্গে মাদ্রাসার শিক্ষার গুরুত্ব জানার যথাসাধ্য চেষ্টাও চালিয়ে যেতে হবে। -

দেবহাটায় কুলিয়া ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত কমিটি গঠন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় ইউনিয়ন জামায়াত অফিস কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আগামী ২০২৫-২৬ সেশনের জন্য নবনির্বাচিত আমীর নির্বাচিত হন মাওলানা আব্দুল গফফার এবং মাওলানা সাদিকুল ইসলামকে সেক্রেটারী নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফফার’র সভাপতিত্বে প্রধান অতিধি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা অলিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী ইসরাইল আশেক মাগফুর, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
নবনির্বাচিত কমিটি হলেন, আমীর মাওলানা আব্দুল গফফার, সেক্রেটারী মাওলানা সাদিকুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম, মাস্টার মনিরুজ্জামান, আব্দুল মান্নান, মাওলানা মুজাহিদুল আলম, মাওলানা ইয়াকুব আলী, রফিকুল ইসলাম, টিম সদস্য মাওলানা আমিনুর রহমান, ক্বারী রুহুল আমিন, আব্দুল হালিম, হাফেজ আব্দুস সাত্তার, মাওলানা আবু সাঈদ, তরিকুল ইসলাম, আফতাবুজ্জামান। -

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের নতুন সভাপতি আল মামুন ও সেক্রেটারি মেহেদী হাসান
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের নতুন সভাপতি হয়েছেন আল মামুন ও সেক্রেটারি মেহেদী হাসান। শনিবার ৪ জানুয়ারি সংগঠনটির ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্স মিলনায়তনে বিকাল ৩:৩০ মিনিটে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের জরুরি সদস্য সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২০২৫ সেশনের জন্য সেট-আপ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেট-আপ কার্যক্রম পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে আল মামুন এবং সেক্রেটারি মনোনীত হয়েছে মেহেদী হাসান। নব-নির্বাচিত সভাপতি আল মামুনকে শপথ বাক্য পাঠ করান ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডাঃ আবিদ তাজওয়াদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মোস্তফা কামাল,জামায়াতে ইসলামী খুলনা জেলা আমীর মাওঃ ইমরান হোসেন,জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সেক্রেটারি জাহাঙ্গীর আলম হেলাল। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরীর সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফরায়েজী, মাওঃ মোশাররফ আনসারী, আব্দুল আওয়াল, জাহিদুর রহমান নাঈম, সাতক্ষীরা জেলর সাবেক সভাপতি মাওঃ রুহুল আমিন, খুলনা মহানগরীর সভাপতি আরাফাত হোসেন মিলন প্রমুখ সেট-আপ কার্যক্রম শেষে প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম বলেন,৫ ই আগস্ট পরবর্তী আমরা যে সুসময় পার করছি ,এই সময়টাকে ক্যাম্পাস কেন্দ্রীক বেশি ফোকাস দিয়ে শতভাগ ছাত্রের মাঝে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে জরুরী সদস্য সমাবেশ সমাপ্ত হয়। -

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪জানুয়ারি ) বিকালে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা শাখার উদ্যোগে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর সাতক্ষীরা উপজেলা সেক্রেটারী ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাষ্টার হাবিবুর রহমান, মুহাদ্দিস আলাউদ্দিন, শহীদ হাসান, ইদ্রিস আলম, আনিসুল রহমান, আব্দুল হামিদ, রমজান আলী এছাড়াও উপজেলা, ইউনিয়নের আমীর, নায়েবে আমীর, সেক্রেটারীসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসাইন বলেন ‘জামায়াতে ইসলামী এমন একটি দেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবেনা’। -

সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও কল্যান রাষ্ট্র বিনির্মাণ বিষয়ে মুক্ত আড্ডা
নিজস্ব প্রতিনিধি: “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে ওয়াকাথন ও কল্যান রাষ্ট্র বিনির্মাণ বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা বিনেরপোতা বাইপাস সড়ক হতে এক ওয়াকাথন শুরু হয়ে শহরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠানে মিলিত হয়। সমাজ সেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলাম সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা শহর জামাতের আমির জাহিদুল ইসলাম, সদর উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রপ্রতিনিধি ইমরান হোসেন, মহিনী তাবাসসুম, সাতক্ষীরা সরকারি শিশু পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-তত্ত্বাবধায়ক আয়শা খাতুন, সাতক্ষীরা শহর সমাজসেবা অফিসার মুর্শীদুল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) মো. তরিকুল ইসলাম, সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম,নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, ছাত্রদলনেতা দেলোয়ার হোসেন প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কল্যাণ রাষ্ট্র এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে সরকার তার নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ রক্ষা ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি নাগরিকদের সমৃদ্ধি জন্য অক্ষমের সুযোগের সমতার ভিত্তিতে, সম্পদের সমানুপাতিক বণ্টন এবং জনগণের দায়বদ্ধতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা, সকল শত্রুকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া কল্যাণ রাষ্ট্রের কাজ। কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে সরকারকে নাগরিকদের সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। -

আশাশুনির প্রাক্তন চেয়ারম্যান শামসুল আলমের স্ত্রীর ইন্তেকাল
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি: আশাশুনি সদর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোঃ শামসুল আলম ওরফে আলম চেয়ারম্যানের স্ত্রী ফজিলা খাতুন (৮০) ইন্তেকাল করেছে(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার(৪ জানুয়ারি) সকাল ১০:৫০ টার দিকে তিনি বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন।
এদিন বাদ মাগরিব আশাশুনি মাদার দিঘী চত্বরে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।নামাজে ইমামতি করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি মাওঃ এ এম রিয়াছাত আলী বিশ্বাসের পুত্র মাওঃ নুরুল আফসার মুর্তাজা। এ সময় উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,বিএনপি নেতা অ্যাডভোকেট গোলাম গনি দুদু,রফিকুজ্জামান ছোট্টু,কৃষক লীগ নেতা এন এম বি রাশেদ সরোয়ার শেলী,প্রভাষক হাফেজ বাকি বিল্লাহ,শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল, মাস্টার আব্দুর রহিম,হাফেজ আবুজার গিফারী,মেম্বার তারিকুল আওয়াল সেজে,প্রাক্তন শিক্ষক আসাদুল ইসলাম,মহিলা বিষয়ক অধিদপ্তরের বিল্লাল হোসেন, সাংবাদিক এস,এম মোস্তাফিজুর রহমান,আরিফুল ইসলাম,এম রুহুল আমীন মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন। -

শ্যামনগরে সুন্দরবনের গরান জ্বালানী কাঠ কাটার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
হুসাইন বিন আফতাব, শ্যামনগর প্রতিনিধি:
পূর্ব-পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরী খুলনা রেঞ্জে সুন্দরবনের সীমিত পরিসরে গরান কাঠ কাটার দাবী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৪ জানুয়ারী (শনিবার) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন-সুন্দরবন বনজীবি ব্যবসায়ী বাওয়ালী মালিক ফেডারেশনের সংগঠনিক সম্পাদক বদরুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন,পূর্ব-পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরী খুলনা রেঞ্জে সুন্দরবনের দীর্য ১৭ বছর যাবৎ গরান কাঠ কাটা সরকারি ভাবে নিষিদ্ধ রয়েছে। ফলে গরান জ্বালানী আহরন বন্ধ রয়েছে। এতে সুন্দরবন উপকূলীয় এলাকার জ্বালানী সংকট ও বনজীবিরা কর্মসংস্থানের অভাবে দুঃখ কষ্টে জীবন যাপন করছেন। সুন্দরবনের গরান গাছের ছায়ার কারনে বড় বড় প্রজাতির গাছ গুলো বেড়ে উঠতে পারছেনা এবং নতুন করে গাছ জন্মাচ্ছে না। সরকারের রাজস্ব হ্রাস পাচ্ছে।
গরান জ্বালানী কাঠ আহরনের বনজীবি -বাওয়ালীদের দাবীর প্রেক্ষিতে খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের স্টেশন কর্মকর্তারা সীমিত পরিসরে গরান জ্বালানী কাঠ আহরন সম্ভব মর্মে প্রতিবেদন দেন। তৎকালীন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড.আবু নাসের মোহসিন হোসেন খুলনা বিভাগের ২ রেঞ্জ থেকে ৫০ হাজার মণ গরাণ জ্বালানি আহরণের স্বপক্ষে মতামত দিয়ে প্রতিবেদন কর্তৃপক্ষের নিকট প্রদান করেন। সুন্দরবনে ব্যাপক হারে গরান বৃদ্ধি পাওয়া সুন্দরী, বাইন, ধুন্দল, পশুর সহ বিভিন্ন প্রজাতির গাছ বংশবৃদ্ধি করতে পারছে না।
রাজস্ব বৃদ্ধিতে সুন্দরবন বনজীবি বাওয়ালীরা সীমিত আকারে গরান জ্বালানী কাঠ আহরনের অনুমতির জন্য বনবিভাগ সহ উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সুন্দরবন বনজীবি ব্যবসায়ী বাওয়ালী মালিক ফেডারেশনের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলি, বাওয়ালী আব্দুল হাই, নুর মোহাম্মদ, সিরাজুল ইসলাম ও মফিদুল ইসলাম প্রমূখ। -

প্রকৌশলী গিয়াস উদ্দীনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
সাতক্ষীরা প্রতিনিধি: ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, ঢাকা ও ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর সভাপতি, প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দীন এর রুহের মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর সাতক্ষীরা শাখার সভাপতি আনিসুর রহমান পলাশের সভাপতিত্বে ও সেক্রেটারী কল্লোল আহমেদের পরিচালনায় প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দীনের শোক সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া পরিচালনা করেন আইডিইবি এর জেলার প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এসময় অন্যান্যের মধ্যে আইডিইবি এর কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ, আইডিইবি এর জেলা উপদেষ্টা শেখ নুরুল হুদা, মাওলানা আজিজুর রহমান, এফডিইবি এর জেলা কমিটির সদস্য আব্দুর রহমান, আব্দুল্লাহ আল হাসিব, আল হাসিব প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে জেলার প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দীন একজন অত্যন্ত ভাল মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং আল্লাহ তায়ালা তাঁর প্রিয় জান্নাতের একান্ত মেহমান হিসেবে কবুল করুন। অনন্তকালের যে সফর তিনি শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাঁর এই সফর সহজ করুন, কল্যাণকর করুন, নাজাতময় করুন এবং তাঁর রহমতের ফিরিস্তা দিয়ে সাহায্য করুন। পরিবার—পরিজন, আপনজন, প্রিয়জন ও সহকর্মী সকলকে আল্লাহ তায়ালা উত্তম ধৈর্য্য ধারণের তাওফিক দান করুন। আল্লাহ তায়ালা তাঁর গায়েব থেকে এই অভাব পূরণ করার ব্যবস্থা করে দিন আমিন।
-

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের ডাক
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : ছাত্র-জনতার জুলাই বিপ্লবের প্রথম সারির সংগঠনদের বাদ দিয়ে দলছুট, অনগপ্রবেশকারী, বহিরাগত ও আন্দোলনে যাদের কোনো ভৃমিকা ছিলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করার অভিযোগ উঠছে।
এ কমিটি বাতিলের দাবিতে শুক্রবার (৩ জানুয়ারি) খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে জরুরী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির সংগঠক মুহাম্মদ ইমরান হোসেন।
উল্লেখ্য গত ২রা জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পত্রে এ কমিটি দেওয়া হয়। সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরাফাত হোসাইন ও সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন সুহাইল মাহদীন। মুখ্য সংগঠক আল শাহরিয়ার এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন মোহেনী পারভীন। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মুজাহিদুল ইসলাম, মো. মিজানুর রহমান, মাসুম বিল্লাহ, সোহেলী তামান্না, মইনুল ইসলাম দীপু, আব্দুল্লাহ আল মামুনসহ আরও আটজন। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাজমুল হোসেন, মো: রেজওয়ান আহমেদ, ওমর তাসনিম রাহাতসহ আরও সাতজন।
সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন মো: হাসিবুল হাসান, আমিনুর রহমান রাতুল, শেখ ওমর ফারুকসহ মোট সাতজন। এছাড়াও ১২২ জন সদস্য কমিটিতে স্থান পেয়েছেন। এদিকে উক্ত কমিটি প্রত্যাখ্যান করে ৪ জানুয়ারী সকাল ১১টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির একাংশ।