Author: news_admin

  • তালায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত

    তালায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত

    কামরুজ্জামান মিঠু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
    সাতক্ষীরা তালায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ৷
    মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১ টায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিলটি তালা উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
    এসময় মিছিল হতে, তুমি কে, আমি কে আছিয়া আছিয়া, “আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই, “দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে, “সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে, শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে। বিক্ষোভ মিছিল
    শেষে ডাক বাংলার সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় ৷ মানববন্ধনে বক্তব্য রাখেন, তালা উপজেলা শিবিরের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা সংগঠক মোঃ সাকিব মির্জা, তালা ইসলামী ছাত্র শিবির উপজেলা সভাপতি আল-জাবানুল বান্না, নারী নেত্রী ফাইমা হোসেন ফুল, তালা সরকারি কলেজের ছাত্রদলের আহবায়ক মোঃ রিপন ইসলাম, ছাত্রদল নেতা মোঃ সোহাগ হোসেন, ছাত্র প্রতিনিধি রবিউল ইসলাম প্রমুখ।
    এসময় বক্তরা বলেন, ধর্ষণের বিচার কার্য বিলম্বিত হওয়ার কারণে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। মানববন্ধন হতে ধর্ষকের বিচার না হওয়া পর্যন্ত,ধর্ষকদের আটক রাখা ও ৯০ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন জন্য আইন তৈরীর জোর দাবি জানানো হয় ৷

  • আশাশুনিতে জাতীয় ভিটামিন এ+ক্যাম্পেইন  উপলক্ষে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা

    আশাশুনিতে জাতীয় ভিটামিন এ+ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা

    এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনিতে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে উপজেলা এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০:৩০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই শংকর কুমার মল্লিক এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আতাহার আলী খান,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল বিক্রম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মণ,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ গোলক চন্দ্র বিশ্বাস প্রমুখ। আগামী ১৫ ই মার্চ-২০২৫ শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পে ৬-১১ মাসের সকল শিশুদেরকে একটি নীল রংয়ের এবং ১ থেকে ৫ বছরের সকল শিশুদেরকে একটি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

  • সাতক্ষীরায় ১১ই মার্চ ইসলামী ছাত্রশিবিরের শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    সাতক্ষীরায় ১১ই মার্চ ইসলামী ছাত্রশিবিরের শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    মাসুদ রানা, সাতক্ষীরা:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার পৌর পূর্ব থানা শাখার উদ্যোগে ১১ই মার্চ ছাত্রশিবিরের শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    ১১ ই মার্চ (মঙ্গলবার) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার পৌর পূর্ব থানা শাখার উদ্যোগে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হল রুমে সকাল ১০ টায় ইসলামী ছাত্রশিবিরের পৌর পূর্ব থানা সভাপতি মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে এবং সেক্রেটারি জুবায়ের আহমেদের সঞ্চালনায় শহীদ দিবস উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মুহা. আল মামুন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর দাওয়া ও সাংস্কৃতিক সম্পাদক হা. শারাফাত হুসাইন লিটিল।
    প্রধান অতিথি আল মামুন বলেন, ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ছাত্রশিবিরের উপর চরম জুলুম, নির্যাতন, নিপীড়ন চলতে থাকে। সকল বাধার পাহাড় ডিঙিয়ে ছাত্রশিবির এগিয়ে যেতে থাকলে বিরোধীরা নবীন এ সংগঠনটিকে কুঁড়িতেই নিঃশেষ করার জন্য বৃহৎ হত্যাকাণ্ড সংঘটিত করার পরিকল্পনা করে।তারই অংশ হিসেবে ১৯৮২ সালের ১১ই মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে ইসলামবিরোধী শক্তির হাতে প্রাণ হারান আমাদের প্রিয় ভাই শহীদ সাব্বির আহমেদ, শহীদ আব্দুল হামিদ, শহীদ আইয়ুব ও শহীদ আব্দুল জব্বার। সেদিন থেকেই বাংলাদেশের ইসলামী ছাত্রশিবির এ দিনটিকে ‘শহীদ দিবস’ হিসেবে পালন করে আসছে। এ সকল শহীদ ভাইদের স্মৃতি বুকে ধারণ করে শাহাদাতের দৃঢ় তামান্না নিয়ে চললে বিজয় সুনিশ্চিত হবে এবং ইসলামী রাষ্ট্র কায়েম হবে।
    সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • সাতক্ষীরায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান

    সাতক্ষীরায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান

    মাসুদ রানা, সাতক্ষীরা: এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের দোয়া মাহফিল ও পরীক্ষার উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
    ১১ ই মার্চ (মঙ্গলবার) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার পৌর পূর্ব থানা শাখার উদ্যোগে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হল রুমে সকাল ১০ টায় ইসলামী ছাত্রশিবিরের পৌর পূর্ব থানা সভাপতি মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে এবং সেক্রেটারি জুবায়ের আহমেদের সঞ্চালনায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মুহা. আল মামুন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর দাওয়া ও সাংস্কৃতিক সম্পাদক হা. শারাফাত হুসাইন লিটিল।
    প্রধান অতিথি আল মামুন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী দেশ ও জাতির কল্যাণে পড়ালেখার বিকল্প নেই।যুগে যুগে মুসলিমরা এ পৃথিবী শাসন করে গেছে। কিন্তু কালের বিবর্তনে মুসলমানরা সেই ইতিহাস -ঐতিহ্য ভূলে পশ্চিমা সাংস্কৃতি লালন করার কারনে নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে। পড়ালেখার মধ্য দিয়ে এবং ভালো রেজাল্ট করার মাধ্যমে আমাদের পূর্বের ইতিহাস ঐতিহ্য কে ধরে রাখতে হবে।
    তিনি আরও বলেন, তোমরা ভালো রেজাল্ট করার মাধ্যমে পিতা-মাতার মুখ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংগঠনের নাম উজ্জ্বল করবে।
    প্রধান অতিথি উপস্থিত পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ সামগ্রী তুলে দেন এবং সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • পাটকেলঘাটায় নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার প্যাকেজ বিতরন

    পাটকেলঘাটায় নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার প্যাকেজ বিতরন

    পাটকেলঘাটা প্রতিনিধি:
    পাটকেলঘাটায় স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার প্যাকেজ বিতরণ হয়েছে। ১০ মার্চ সোমবার বিকাল ৪ঃ০০ টায় পাটকেলঘাটা সোনামণি স্কুলে এ ইফতার প্যাকেজ বিতরণ করা হয়। নবজাগরণ ফাউন্ডেশন এর আহ্বায়ক মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রুবেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার প্যাকেজ বিতরণ করেন তালা সহকারী কমিশনার (ভূমি) জনাব মাসুদুর রহমান। এ সময়ে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা এসএম রেজাউল করিম, উপদেষ্টা আলহাজ্ব আনোয়ার খাঁ, দপ্তর সম্পাদক মোঃ কবির হোসেন, ব্লাড ব্যাংকের পরিচালক মেহেদী হাসান বাবু, নবজাগরণ ক্লিন পাটকেলঘাটা সম্পাদক মোহাম্মদ রাজন হোসেন, পাঠাগার সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, জনাব ফরিদ হাসান জুয়েল প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ আরাফাত, কার্যকরী সদস্য হাবিবুর রহমান প্রমূখ। এ সময় ৫০ টি পরিবারের মাঝে এক কেজি ছোলা এক কেজি মুড়ি এক কেজি চিনি এক কেজি চিড়া ও ৫০০ গ্রাম খেজুর দিয়ে প্যাকেজ বিতরণ করা হয়।

  • সাতক্ষীরায় ডাক্তার হাফিজুল্লাহ’র গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

    সাতক্ষীরায় ডাক্তার হাফিজুল্লাহ’র গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

    সাতক্ষীরা প্রতিনিধি:
    সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়ার তথ্য সংগ্রহ করায় বাংলাদেশ প্রতিদিন ও টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে মারপিটের ঘটনা ঘটেছে। এঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ডাক্তার মোঃ হাফিজুল্লাহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ই মার্চ) তালা বাজারের তিনরাস্তার মোড়ে তালা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক খান নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, সদস্য পার্থ প্রতিম মন্ডল, কাজী জীবন বারী সহ তালা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

    মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুগী ভাগিয়ে ‘ ট্রমা সেন্টারে’ নিয়ে আসার তথ্য সংগ্রহ করায় বাংলাদেশ প্রতিদিন এবং টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে ট্রমা সেন্টারের পরিচালক ডাক্তার মোঃ হাফিজুল্লাহ সহ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা ও মারপিট করেন। এসময় সাংবাদিক মনিকে রক্ষা করতে গেলে অন্য সাংবাদিকদেরও মারপিট করে ওই ডাক্তার ও তার বাহিনী। তাই অনতিবিলম্বে অভিযুক্ত ডাক্তার মোঃ হাফিজুল্লাহ সহ তার সন্ত্রাসী বাহিনীদের গ্রেপ্তার
    করে দৃষ্টান্ত শাস্তির দাবি করেন তারা।

    এর আগে শনিবার (৮ মার্চ) রাত সাড়ে দশটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়ার তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে পেটান ডাক্তার মো. হাফিজুল্লাহ । অভিযুক্ত ডাক্তার মো. হাফিজুল্লাহ সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারির কনসালটেন্ট এবং সাতক্ষীরা ট্রমা সেন্টারের পরিচালক। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভূক্তভোগী সাংবাদিক মনিরুল ইসলাম মনি।

    সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, আমি সারদিন অফিসের বাইরে ছিলাম । অভিযোগ দিয়েছে, অফিসে গিয়ে ব্যবস্থা নেব।

  • আশাশুনিতে গণ হত্যা ও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সভা

    আশাশুনিতে গণ হত্যা ও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সভা

    আশাশুনি প্রতিনিধি।।সাতক্ষীরার আশাশুনিতে ২৫ মার্চ গণ হত্যা দিবস এবং ২৬ মার্চ মহান সববাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১০মার্চ) বেলা ১১ ৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম,শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন,হিসাব রক্ষণ কর্মকর্তা মোমিন আহমেদ,খাদ্য কর্মকর্তা সঞ্জয় কুমার রায়,ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ শাহ নেওয়াজ,ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী,মাওঃ আবু বক্কর সিদ্দিক,সাইফুল ইসলাম বাচ্চু (ভারপ্রাপ্ত),প্রশাসক আক্তার ফারুক বিল্লাল,প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, বিএনপি নেতা জাকির হোসেন বাবু,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান,পূজা উদযাপন পরিষদ সেক্রেটারী রনজিৎ কুমার বৈদ্য,প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল,সাংবাদিক এস,এম মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভায় গণ হত্যা দিবস উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্মৃতিচারণ মূলক সভা,রাত ১০.৩০ মিনিটে বিদ্যুৎ লাইনে ১ মিনিট ব্লাক আউট করা এবং ২৬ মার্চ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,একুত্রিশবার তোপধ্বনী,জাতীয় পতাকা উত্তোলন,স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন,সুবিধামত সময়ে মসজিদ-মন্দির-গীর্জায় মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন,আলোক সজ্জা,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১০মার্চ) সকাল ১০.৩০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি,বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম,শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন,ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার শাহ নেওয়াজ, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী,খাজরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম, বড়দল প্রশাসক আক্তার ফারুক বিল্লাহ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান,আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান,সাংবাদিক আকাশ হোসেন,দৈনিক সংগ্রামের আশাশুনি প্রতিনিধি এস,এম মোস্তাফিজুর রহমান, সিপিপি উপজেলা টিম লিডার আঃ জলিল প্রমুখ।

  • জালালাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সাংগঠনিক অফিস উদ্বোধন

    জালালাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সাংগঠনিক অফিস উদ্বোধন

    কলারোয়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলাধীন জালালাবাদ ইউনিয়ন শাখার অফিস শুভ উদ্বোধন উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (১০ মার্চ) বিকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জালালাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস শুভ উদ্বোধন উপলক্ষে সিংহলাল দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    দলীয় অফিস উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আব্দুল মোনায়েম’র সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ এরফান’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা -কলারোয়ার জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য মাওলানা মোঃ ওমর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার শওকত আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, কলারোয়া আলীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলী, অধ্যাপক মশিউল আলম, অধ্যক্ষ আব্দুল বারিক, মাওলানা জিয়াউল ইসলাম তুহিন, মাওলানা ইমাম হুসাইন, অধ্যাপক মহিদুল ইসলাম, আহসান হাবীব মন্টু, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা দেলাওয়ার হোসাইন, প্রভাষক আব্দুর রহিম প্রমুখ।
    প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, জালিম আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার হুকুমে লগি-বৈঠার বর্বরোচিত হামলার মাধ্যমে জামায়াত শিবিরের নাম মুছে ফেলতে চেয়েছিলো এবং জামায়াত নেত্ববৃন্দকে ফাঁসীতে ঝুলিয়ে শেষ করতে চেয়েছিল কিন্তু তারা জামায়াত শিবিরকে শেষ করতে পারেনি বরং তারা নিজেরাই বাংলাদেশের মানচিত্রে থেকে মুছে গেছে, সারা দেশে হাজার হাজার জামায়াত শিবিরের নেতাকর্মী ও সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বিনিময়ে আজকের এই সুন্দর দিন পেয়েছি। আগামীতে আর কোন অপশক্তি যেন এরকম তান্ডব না চালাতে পারে সেই জন্য আমাদের অতন্দ্র প্রহরী হিসেবে ভুমিকা পালন করতে হবে। ইসলামের প্রাথমিক ও চূড়ান্ত বিজয় হয়েছিল এ রমজানে বিধায় রমজানকে কাজে লাগিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
    বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা কামারুজ্জামান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে জনগণের অধিকার আদায়ে কাজ করছে। সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্বের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জালালাবাদ ইউনিয়নের সকল ওয়ার্ডে সাংগঠনিক কাঠামো আরও সুসংহত করতে এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”সুন্দর এই বাংলাদেশ কে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

  • দেবহাটায় জামায়াতের আয়োজনে যাকাত শীর্ষক সেমিনার

    দেবহাটায় জামায়াতের আয়োজনে যাকাত শীর্ষক সেমিনার

    আবু বক্কার সিদ্দিক, স্টাফ রিপোর্টার : দেবহাটায় জামায়াতে ইসলামীর আয়োজনে যাকাত শীর্ষক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (১০ মার্চ) দুপুর ৩টায় সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
    যাকাত শীর্ষক সেমিনারে উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।
    তিনি বলেন, যাকাত ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যার দ্বারা রাষ্ট্র ও মানুষের একটি বড় অংশ উপকৃত হয়। রাষ্ট্রের আর্থিক প্রয়োজনীয়তা এবং অন্যান্য অর্থনৈতিক চাহিদা পূরণে ইসলামের সম্পূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা আছে। যতক্ষণ না সমাজে সেই অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণরূপে চালু হবে, ততক্ষণ ইসলামী অর্থনীতির তাৎপর্য বোঝা যাবে না এবং রাষ্ট্র ও সমাজের সব চাহিদা পূরণ করাও সম্ভব হবে না। যারা যাকাত দেয় আল্লাহ তাদের সাহায্য করেন। পবিত্র কোরআনে এসেছে, ‘আল্লাহ নিশ্চয়ই তাদের সাহায্য করবেন, যারা আল্লাহর সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, শক্তিধর। তারা এমন লোক, যাদের আমি পৃথিবীতে ক্ষমতা দান করলে তারা নামাজ কায়েম করবে, যাকাত দেবে এবং সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ করবে।
    তিনি আরো বলেন, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, কিন্তু সে এর যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে টেকো মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দান করে তার গলায় মালা পরিয়ে দেওয়া হবে। সাপটি তার মুখের দুই পার্শ্ব কামড় দিয়ে বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ।
    আল্লাহ তাআলা আমাদের পরকালের কঠিন শাস্তি থেকে মুক্তি এবং আল্লাহর নৈকট্যলাভের আশায় যথাযথভাবে জাকাত আদায় করার তাওফিক দান করুন।
    বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহ-সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, কর্ম পরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী সোলায়মান হোসাইন, আব্দুল গফুর সরদার, কর্ম পরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা শামসুল আরিফ, জিয়াউর রহমান, মাওলানা আনোয়ারুল ইসলাম সহ উপজেলা ইউনিট সদস্যবৃন্দ।