ঢাকাWednesday , 12 March 2025
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. তালা
  10. দেবহাটা
  11. পরিবেশ ও জলবায়ু
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটার পারুলিয়া ওয়ার্ড জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

news_admin
March 12, 2025 1:02 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন’র ১ ও ২ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকাল ৩টায় কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারী আরশাদ আলী’র সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ রফিকুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা জামায়াতের আমীর হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা অলিউল ইসলাম, ইউনিট সদস্য শেখ মাসুদ রানা, ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন, সহ-সভাপতি ফজলুর রহমান, সহ-সেক্রেটারী আল আমিন, হাসান গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সাবুর আলী, সেক্রেটারী কাওছার আলী,২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফিজুল ইসলাম, সেক্রেটারী আনারুল ইসলাম, সহ-সেক্রেটারী আয়ুব আলী মোড়ল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।