ঢাকাSunday , 22 February 2026
  1. আন্তর্জাতিক
  2. আশাশুনি
  3. ই-পেপার
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. তালা
  10. দেবহাটা
  11. পরিবেশ ও জলবায়ু
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. রাজনীতি

দেবহাটায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ!

news_admin
February 22, 2026 10:38 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার ইছামতী নদীর পাশের সরকারি জায়গা চারডালা গেইট সংলগ্ন এলাকায় অবৈধ পাকাপোক্ত স্থাপনার কাজ দেখা গেছে। ইছামতী নদী থেকে অতিরিক্ত জোয়ার-ভাটার পানি সরবরাহ হয় এবং গেইটের মাধ্যমে পারুলিয়া ইউনিয়নের ১৯ কিলোমিটার দীর্ঘ সাপমারা খালের পানি নদীতে প্রবাহিত হয়। স্থানীয়রা জানান, চারডালা গেইটের নিকট ভাতশারপারের কিছু অংশ কয়েকবার সংস্কার করা হয়েছে। তবে সংস্কারের পাড় এখন মারাত্মক ভাঙনের শিকার। একইভাবে কোমরপুর পাড়ের গেটের নিকটস্থ জায়গাতেও মাটি কেটে ভাঙনের দৃশ্য দেখা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী এই ভাঙনের সুযোগ নিয়ে সরকারি জায়গায় অবৈধ কার্যক্রম চালাচ্ছেন। সরজমিনে পরিদর্শন করলে দেখা যায়, গেইট সংলগ্ন সরকারি জায়গায় পাকাপোক্ত স্থাপনার কাজ চলছে। স্থানীয় সচেতন মহল অভিযোগ করেছেন, এই কাজ কেউ যাতে অবৈধভাবে না চালাতে পারে, তার জন্য দ্রুত প্রশাসনের পক্ষ থেকে তদন্ত ও ব্যবস্থা নেওয়া উচিত। তারা দাবি করেছেন, নদী ও খালের সুষ্ঠু প্রবাহ নিশ্চিত করতে এবং সরকারি জায়গা রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।